সিফিলিস বা উপদংশ | যৌন রোগটির কারণ লক্ষণ ও প্রতিরোধ জানেন তো?

অবণী · Jun 12, 2013 · 1 min read

সিফিলিস বা উপদংশ | যৌন রোগটির কারণ লক্ষণ ও প্রতিরোধ জানেন তো?

আমাদের দৈনন্দিন জীবনে কাজের ভিড়ে অনেক কষ্টই চাপা পড়ে যায় । কিছু সমস্যা আছে কাউকে বলা যায় না, কিন্তু যে কোন পেশার মানুষকেই বাঁচতে হলে জানতে হবে। তেমনই একটি অতি পরিচিত রোগ নিয়ে আজ আলোচনা করা যাক। রোগটির নাম-সিফিলিস। সিফিলিস বা উপদংশ রোগটি আসলে কি, কেন হয়, চলুন তা নিয়ে জেনে নিই বিশদভাবে।

সিফিলিস বা উপদংশ কি?

সিফিলিস বা উপদংশ একটি যৌন রোগ যা ফিরিঙ্গি বা গর্মি রোগ নামেও পরিচিত। এটি একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। Treponema Palllidum এর সংক্রমণে এই রোগ হয়।

সিফিলিস রোগের কারণে নাকে-ঠোঁটে তার লক্ষণ দেখা দিয়েছে - shajgoj.com

সিফিলিস হওয়ার কারণ

এটি প্রধানত যৌন রোগ। তবে জন্মের সময় মা থেকে সন্তানের-ও হতে পারে। আক্রান্ত ব্যক্তির মুখের লালার মাধ্যমে, রক্ত বা সুঁই -এধরনের জিনিস দ্বারাও ছড়ায়।

সিফিলিস বা উপদংশ হওয়ার লক্ষণসমূহ

৪ ধাপে ভাগ করা যায়। এখানে সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো।

সিফিলিস রোগে হাতের চামড়ায় ক্ষত - shajgoj.com

০১. প্রাইমারিঃ যৌন সংস্রবের ৩ থেকে ৯০দিন ( গড়ে ২১ দিন ) এর মধ্যে চামড়ায় ক্ষত সৃষ্টি হয়। যাকে chancre বলা হয় ।এটি একটি, দৃঢ়, ব্যথাহীন,চুলকানি বিহীন ক্ষত। তা থেকে পরবর্তীতে macule , papule এবং শেষে ulcer হয়।এটি নারী-পুরুষ উভয়ের হতে পারে। সাধারণত ৩ থেকে ৬ সপ্তাহ থাকে। নারীর জরায়ু ,পুরুষের যৌনাঙ্গে এবং হোমো সেক্সুয়াল পুরুষদের পায়ুপথে-ও হতে পারে।এমন কি যৌনাঙ্গের বাইরেও হতে পারে। মা থেকে সন্তান এর হতে পারে । জ্বর, rash, যকৃত ও প্লীহা বড় হতে পারে।

সিফিলিস রোগে ঠোঁটে ক্ষত ও গায়ে  rash - shajgoj.com

০২. সেকেন্ডারিঃ ৪ সেথেকে ১০ সপ্তাহ পরে হাত, পা এর তালু ,বুকে ,পিঠে লালচে- গোলাপি চুলকানি বিহীন rash হয়। এর সাথে জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা থাকতে পারে। ওজন কমে যেতে পারে, চুল পড়ে। ৩ থেকে ৬ সপ্তাহে এটি ভালো হয়ে যেতে পারে। ২৫% ক্ষেত্রে এই লক্ষণ সমূহ পুনরায় দেখা দিতে পারে ।

০৩. সুপ্ত সুপ্তাবস্থার প্রথম দিকে এটি তীব্র সংক্রামক এবং ভয়ের বিষয় যে আক্রান্ত ব্যক্তির কোন লক্ষণ থাকে না যা দেখে সাবধান হওয়া যাবে। জন্মের সময় বা গর্ভে থাকাকালেও এটি হতে পারে ।

০৪. টারশীয়ারিঃ প্রাথমিক ভাবে আক্রান্ত ব্যক্তিদের এক তৃতীয়াংশের ৩ থেকে ১৫ বছর পর Gummatous syphilis, Neurosyphilis, Cardiovascular syphilis হতে পারে।

সিফিলিস বা উপদংশ সনাক্ত করার উপায়

রক্ত পরীক্ষা , অণুবীক্ষণ যন্ত্রের নিচে জীবাণু পরীক্ষা। তবে রক্তের মাধ্যমে কোন ধাপে আছে তা বোঝা যায় না। রক্ত পরীক্ষার মধ্যে বর্তমানে যেগুলো প্রচলিত সেগুলো হচ্ছে-

• TREPONEMAL PALLIDUM PARTICLE AGGLUTINATION (TPHA) Test

• FLUORESCENT TREPONEMAL ANTIBODY ABSORPTION Test

• (FTA-Abs) Test

• VDRL (VENERAL DISEASE RESEARCH LABORATORY) Test

তবে শেষের পরীক্ষাটি থেকে নিশ্চিত হওয়া সম্ভব নয়। এছাড়া DIRECT FLUORESCENT ANTIBODY Test, NUCLEIC ACID AMPLIFICATION Test ও করা হয়।

প্রতিরোধের উপায়

এর কোন প্রচলিত VACCINE নেই। তাছাড়া যৌন মিলনে প্রতিরোধ ব্যবস্থা নিয়েও সব সময় এড়ানো যায় না ।

সিফিলিস রোগ প্রতিরোধে নতুন সুই ব্যবহার - shajgoj.com

• অবাধ যৌন মিলন না করে সুস্থ জীবন যাপন করাই প্রতিরোধের উপায়। কনডম এ ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ যা আমরা সবাই জানি।

• পুরনো সুঁই ব্যবহার করা যাবে না।

• এছাড়া গর্ভধারিণী মা কে ANTINATAL VISIT এর জন্যে নিয়মিত হাসপাতালে নিতে হবে।

সম্পর্কিত লেখা

যৌনবাহিত রোগ কী, জানেন?
সুস্থতা

যৌনবাহিত রোগ কী, জানেন?

নারী-পুরষের মাঝের জৈবিক সম্পর্ক একটি স্বাভাবিক বিষয়। তবে এ সম্পর্ক যদি অনিরাপদ হয় তবে তা হতে পারে আত্নঘাতী। একদিকে যেমন তা অনিচ্ছাকৃত গর্ভধারণের কারণ...

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?
সম্পর্ক

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?

বিয়ে মানব জীবনের অপরিহার্য একটি অংশ। বিয়ের পর স্বামী ও স্ত্রীর সম্পর্ক হয় আত্মিক, মানসিক ও শারীরিক। আত্মিক ও মানসিক সম্পর্কের সাথে সাথে এখানে শারীরিক...

যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?
সম্পর্ক

যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?

মেয়েরা স্বাভাবিক ভাবেই অনেক লাজুক। তাদের ছোট ছোট সমস্যাই শেয়ার করতে পারে না আর যৌন সমস্যা হলে তো কথাই নেই। মেয়েদের এমন কিছু কষ্টের কথা তথা যৌন মিলন...

সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?
সম্পর্ক

সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?

আমি আজ পর্যন্ত এমন কোন বাংলাদেশী নারীর দেখা পাই নি যিনি কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হন নি। তবে নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনে এ ধরণে...

আরও পড়ুন

যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?
সম্পর্ক

যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?

আপনার ডিভোর্স হয়ে গিয়েছে, ছোট্ট মেয়েটিকে নিয়ে একাই লড়ে যাচ্ছেন নিজের জীবন নিয়ে। অফিসে সিনিয়র কলিগের সাথে কথা প্রসঙ্গে উঠে এলো আপনার ছাড়াছাড়ির...

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!
সুস্থতা

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!

যৌন সুস্থতা এক সময়কার অনেক বড় একটা ট্যাবু হলেও এখন কিন্তু আর নয়। শারিরীক, মানসিক, আত্মিক - সবরকম সুস্থতায় পূর্ণতা আনে যৌন সুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস...

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?
সম্পর্ক

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?

সম্প্রতি কোন ব্যাপারটা খুব বেশি বেড়ে গেছে বলুন তো? – শিশু যৌন নির্যাতন বা Child sexual abuse। হোক ৫ বছরের শিশু কিংবা ১ বছর বয়সের কোলের বাচ্চা, হোক ছেল...

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?
সুস্থতা

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?

বিবাহিত মেয়েদের এমন অনেক সমস্যা আছে যা কাউকে খুলে বলা যায় না । অনেকে স্বামীর সুবিধা অসুবিধা নিয়ে যেমন চিন্তিত থাকে পাশাপাশি অনেকেই তাদের শুরু হওয়া...

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?
সম্পর্ক

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?

তিন পর্বের সিরিজের সর্বশেষ এবং সবচাইতে ভয়াবহ পর্ব এই পারিবারিক যৌন হেনস্তা । যা লিখছি, ভিকটিমদের সাথে সরাসরি কথা বলে লিখছি। এ পর্বটি লিখতে গিয়ে সুতীব্...

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?
সম্পর্ক

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?

বিবাহিত জীবনে যৌন হয়রানি যে লাইফ পার্টনারও করতে পারে এ আমাদের সমাজে অনেক নারী বুঝতে পারে না। আপনার কি মনে হচ্ছে সেক্সের ব্যাপারে আপনার ইচ্ছা অনিচ্ছার...

…