সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?

মাসরুফ হোসেন · May 07, 2016 · 1 min read

সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?

আমি আজ পর্যন্ত এমন কোন বাংলাদেশী নারীর দেখা পাই নি যিনি কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হন নি। তবে নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনে এ ধরণের ঘটনাগুলো। সেই প্রেক্ষাপট থেকেই আজকের আলোচ্য বিষয় সন্তান যৌন হয়রানির শিকার সম্পর্কে।

"গুরুসমীপে ছাত্রী কন্যাসম"- এই আপ্তবাক্য এখন সম্পূর্ণ মিথ্যা। আমরা এমনই অসভ্য, বর্বর পশুতে পরিণত হয়েছি যে আমাদের চোখে ছাত্রীরাও ভোগ্যবস্তু। ভিকারুন্নিসার প্রাক্তন শিক্ষক পরিমল জয়ধরের কথা আমরা সবাই জানি। এ ধরনের পরিমল ঘরে ঘরে লুকিয়ে আছে। ছোটবেলার আরবি শেখানো হুজুর, নাচের শিক্ষক, আর্ট টিচার- এদের মাধ্যমে যৌন হয়রানি খুব কমন একটা ঘটনা। এ ধরনের ক্ষেত্রে মূল সমস্যা যেটি হয়, যে নির্যাতিত হচ্ছে সে বুঝতে পারে না, কাউকে বলতেও পারে না এবং এই নির্যাতন ভয়াবহ মানসিক বৈকল্যের সৃষ্টি করে। আদরের নামে জড়িয়ে ধরা, শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়া, অশালীন আলাপ করা - এগুলো সবই অহরহ ঘটছে এই আপনার আমার শিশুদের সাথেই। সন্তান যৌন হয়রানির শিকার হলে করণীয় কী আছে চলুন তবে তাই জেনে নেই!

সন্তান যৌন হয়রানির শিকার হলে অ্যাকশন স্টেপ

শিক্ষাঙ্গনে সন্তান যৌন হয়রানির শিকার হচ্ছে তা বুঝতে কিছু উদাহরণ

১) "তুমি ভাল নম্বর পেতে চাও? আমাকে প্লিজড করো, বাকিটা নিয়ে চিন্তা করতে হবে না"। এটি সরাসরি নোংরা ইঙ্গিত! ভালো নম্বর পেতে দরকার ভালো পড়াশোনা। শিক্ষককে অন্য কোনভাবে প্লিজড করা যায় না।

২) "তোমার গ্রেড কিভাবে কী করা যায় এটা নিয়ে কথা বলতে হবে। সন্ধ্যের পর রুমে এসো"। এমন ওড টাইমে আপনাকে একা রুমে ডাকা হলো যা, একেবারেই ঠিক না।

৩) "বাহ! তোমাকে তো দারুণ সুন্দর লাগছে দেখতে! ক্লাস শেষ হলে চলো কফি খেতে যাই"। শিক্ষকের কাজ পড়ানো, আপনার রূপের প্রশংসা করা না!

৪) "তুমিতো নিউলি ম্যারিড, তাই না? হাজবেন্ডের পারফর্ম্যান্স কেমন?" আপনার একান্ত ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছে, যা একেবারেই ঠিক না।

এরকম কোটি কোটি উদাহরণ দেয়া যায়। স্টাডি ট্যুরে গিয়ে বদমায়েশি করে এমন  নরাধমও বিস্তর আছে।

সন্তান যৌন হয়রানির শিকার হলে অ্যাকশন স্টেপস কী হবে?

(১) সন্তানকে একা না রাখা। শিক্ষকের সামনে কাউকে না কাউকে বসিয়ে রাখা।

(২) যে ঘরে সন্তান পড়ছে সেখানে সিসিটিভি লাগানো, শিক্ষককে তা জানানো এবং সেটা মনিটর করা। জ্বি, অবস্থা এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে।

যৌন হয়রানি সত্ররকতায় সিসি ক্যামেরা - shajgoj.com

(৩) সন্তানের সাথে সরাসরি এসব বিষয়ে কথা বলা। তাকে "খারাপভাবে স্পর্শ" করছে কিনা এ সম্পর্কে বোঝানো। নির্যাতিত হলে সে যেন না লুকায় এই আশ্বাস তাকে দেয়া।

(৪) এবার আসি স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ক্ষেত্রে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে যৌন হয়রানির কথা ইনবক্সে লিখেছেন বহু নারী। এক্ষেত্রে কার্যকর উপায় হচ্ছে সেফটিপিন থেরাপি। কোনরকম স্পর্শ না করে শুধু তাকিয়েও যৌন হয়রানি করা যায়। এক্ষেত্রে পাল্টা তাকিয়ে এবং সরাসরি জিজ্ঞাসা করে (কি দেখেন?) বদমায়েশটাকে হতভম্ব করে দেয়া যায়।

(৫) একটা প্রশ্ন প্রায়ই থেকে যায়, আর তা হলো- "শিক্ষক-ছাত্রী যদি পারস্পরিক সম্মতিতে কিছু করে"? এর উত্তর হচ্ছে, দু'জন প্রাপ্তবয়ষ্ক মানুষ পারস্পরিক সম্মতিতে অনেক কিছুই করতে পারেন, এটি বেআইনী নয়। তবে এ সম্পর্ক যদি শিক্ষাঙ্গনের ভেতরে, ছাত্রী-শিক্ষক সম্পর্ক বজায় থাকা অবস্থায় হয় (ছাত্রীটি সরাসরি ক্লাস করছে শিক্ষকের) তবে সেটি নিয়ে কর্তৃপক্ষ চাইলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন। আর এতে যদি শিক্ষক দ্বারা ছাত্রীকে ফুঁসলানোর ঘটনা ঘটে, তাহলে এটি পরিষ্কার যৌন হয়রানির ঘটনা। ছাত্রীর চাইতে শিক্ষকের দোষ বেশি কারণ তিনি শিক্ষক, ছাত্রী ভুল করলেও তিনি ভুল করতে পারেন না।

(৬) শুরুতেই জানিয়ে দিন, আপনি নিরীহ নন। তার কোন আচরণ পছন্দ না হলে চোখে চোখ রেখে শক্তভাবে বলে দিন সে যেন সীমা অতিক্রম না করে। গ্রেডের ভয় পাবেন না, গ্রেড আপনার আত্মসম্মানের চেয়ে বড় নয়।

যৌন হয়রানি প্রতিরোধে ফোনে ভয়েজ রেকর্ড - shajgoj.com

(৭) চেষ্টা করুন সলিড প্রমাণ রাখতে। মোবাইলে বদমাশটির ভয়েস রেকর্ড করুন, টেক্সটগুলো রেখে দিন।

(৮) রুমের ভেতরে একা পেয়ে আপনাকে জাপটে ধরলে সোজা চোখ, গলা বা অণ্ডকোষে আঘাত করুন। দরজা আটকানো থাকলে আরো ভালো, পিটিয়ে শয়তানটার হালুয়া টাইট করে দিন। মনে রাখবেন, সে এটা কাউকে বলতে যাবে না।

(৯) আপনার ক্ষেত্রে উল্টো স্ট্রাটেজি, আপনার চেপে যাওয়াটাই ওর অস্ত্র। নির্যাতিত হলে লুকোবেন না। অফিশিয়াল কমপ্লেন করুন, মামলা করুন।

(১০) "আমার চাকুরি চলে যাবে, প্লিজ মাপ করে দাও এবারের মতো"- এসব কথায় গলে যাবেন না। আপনি ছেড়ে দেয়া মাত্র সে আপনার নামে কুকথা ছড়াবে।

(১১) এবার আসি সমাজের কথায়- "থাক, বদনাম হবে। বিয়ে-শাদিতে সমস্যা হবে। চেপে যা, মা"- এমন ক্ষেত্রে ভাবুন যে আপনার বোনের বা মেয়ের হবু স্বামী যদি ওর এরকম একটা অন্যায়ের শিকার হবার কথা শুনে বিয়ে থেকে পিছিয়ে যায়, বরং খুশি হোন যে এরকম একটা নপুংশকের হাতে পরিবারের মেয়েকে তুলে দিচ্ছেন না।

যে সমাজ ভিকটিমকেই অসম্মান করে তাদের কথা ভুলে যান। এই সমাজকে ভেঙেচুরে গড়বার কাজটা এই আপনারই হাতে। আপনার সন্তান যৌন হয়রানির শিকার হয়ে ভিকটিম হলে উচ্চকণ্ঠে প্রতিবাদ করুন, আপনার সন্তানের পাশে দাঁড়ান।

বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী, যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি!

বিদ্রোহী কবি সেই কবে ডাক দিয়েছেন, প্রিয় নারী, আপনি কি শুনতে পাচ্ছেন?

জাগো গো বাঘিনী!

  ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম, সরটিঅ্যাপারিস.কম

সম্পর্কিত লেখা

যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?
সম্পর্ক

যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?

আপনার ডিভোর্স হয়ে গিয়েছে, ছোট্ট মেয়েটিকে নিয়ে একাই লড়ে যাচ্ছেন নিজের জীবন নিয়ে। অফিসে সিনিয়র কলিগের সাথে কথা প্রসঙ্গে উঠে এলো আপনার ছাড়াছাড়ির...

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?
সম্পর্ক

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?

বিয়ে মানব জীবনের অপরিহার্য একটি অংশ। বিয়ের পর স্বামী ও স্ত্রীর সম্পর্ক হয় আত্মিক, মানসিক ও শারীরিক। আত্মিক ও মানসিক সম্পর্কের সাথে সাথে এখানে শারীরিক...

যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?
সম্পর্ক

যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?

মেয়েরা স্বাভাবিক ভাবেই অনেক লাজুক। তাদের ছোট ছোট সমস্যাই শেয়ার করতে পারে না আর যৌন সমস্যা হলে তো কথাই নেই। মেয়েদের এমন কিছু কষ্টের কথা তথা যৌন মিলন...

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!
সুস্থতা

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!

যৌন সুস্থতা এক সময়কার অনেক বড় একটা ট্যাবু হলেও এখন কিন্তু আর নয়। শারিরীক, মানসিক, আত্মিক - সবরকম সুস্থতায় পূর্ণতা আনে যৌন সুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস...

আরও পড়ুন

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?
সম্পর্ক

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?

তিন পর্বের সিরিজের সর্বশেষ এবং সবচাইতে ভয়াবহ পর্ব এই পারিবারিক যৌন হেনস্তা । যা লিখছি, ভিকটিমদের সাথে সরাসরি কথা বলে লিখছি। এ পর্বটি লিখতে গিয়ে সুতীব্...

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?
মা ও শিশু

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?

মৃত সন্তান প্রসব করা বলতে প্রসবের পূর্বে গর্ভেই ভ্রূণের মৃত্যু হওয়াকে বুঝায়। এতে প্রসব হওয়া সন্তানের মধ্যে প্রাণের কোন চিহ্নই থাকে না। এটি গর্ভস্রাব এ...

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?
সম্পর্ক

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?

সম্প্রতি কোন ব্যাপারটা খুব বেশি বেড়ে গেছে বলুন তো? – শিশু যৌন নির্যাতন বা Child sexual abuse। হোক ৫ বছরের শিশু কিংবা ১ বছর বয়সের কোলের বাচ্চা, হোক ছেল...

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?
সম্পর্ক

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?

বিবাহিত জীবনে যৌন হয়রানি যে লাইফ পার্টনারও করতে পারে এ আমাদের সমাজে অনেক নারী বুঝতে পারে না। আপনার কি মনে হচ্ছে সেক্সের ব্যাপারে আপনার ইচ্ছা অনিচ্ছার...

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?
সুস্থতা

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?

বিবাহিত মেয়েদের এমন অনেক সমস্যা আছে যা কাউকে খুলে বলা যায় না । অনেকে স্বামীর সুবিধা অসুবিধা নিয়ে যেমন চিন্তিত থাকে পাশাপাশি অনেকেই তাদের শুরু হওয়া...

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!
সম্পর্ক

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!

টুইন বেবি নিয়ে আপনি কতটুকু জানেন? আচ্ছা, এ নিয়ে বলার পূর্বে কিছুদিন আগের এক মজার ঘটনা শেয়ার করি- আমাদের বাড়ির তিন তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। বাবা-মা আর...

…