যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?

মাসরুফ হোসেন · May 05, 2016 · 1 min read

যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?

আপনার ডিভোর্স হয়ে গিয়েছে, ছোট্ট মেয়েটিকে নিয়ে একাই লড়ে যাচ্ছেন নিজের জীবন নিয়ে। অফিসে সিনিয়র কলিগের সাথে কথা প্রসঙ্গে উঠে এলো আপনার ছাড়াছাড়ির ব্যাপারটি। প্রথমে সিমপ্যাথি দেখিয়ে কথা চলছিল, এক পর্যায়ে হঠাৎ ওই সিনিয়র কলিগ বলে বসলেন- "আচ্ছা মিতা, তুমি তো ইয়ং এবং সুন্দরী, একা একা তোমার চলে কীভাবে?" যে মুহূর্তে এটি বলা হল, আপনি কিন্তু যৌন হয়রানির শিকার হলেন। সরল বিশ্বাসে আপনি মনে করতে পারেন উনি আপনার খোঁজ খবর নিচ্ছেন, ব্যাপারটা মোটেও অমন নয়। That bastard is trying to put his nose in your extremely personal matters.

[picture]

বাংলাদেশে পুরুষদের একটা বিশাল অংশ Sexually perverted, starved and frustrated, সংক্ষেপে বলতে গেলে পিএসএফ(PSF)। এই পিএসএফ-গুলোর কাজই হচ্ছে যেখানে সুযোগ পায় নাড়া দিয়ে দেখা, যদি কিছু মেলে! আজকের লেখাটি তাঁদের জন্য, যারা নিজের অজান্তেই শিকার হচ্ছেন যৌন হয়রানির।

প্রথম অংশে থাকবে প্রকারভেদ, পরের অংশে থাকবে অ্যাকশন স্টেপস। এল প্যাসো কমিউনিটি কলেজের ওয়েবসাইটে পাঁচ ধরণের যৌন হয়রানির কথা বলা হয়েছে। এ লেখাটিতে বাংলাদেশের প্রেক্ষাপটে এই পাঁচটি ব্যাখ্যা করতে চেষ্টা করছি।

যৌন হয়রানির শিকার হচ্ছেন, বুঝবেন কিভাবে?

১. লৈঙ্গিক হয়রানি বা Gender Harassment

"আহা, এত সুন্দর ফিগার, আপনার প্রমোশন ঠেকায় কে?"- জাতীয় কমেন্ট, নোংরা জোক ইত্যাদি এর অন্তর্ভুক্ত। সিনিয়র কলিগের রুমে ঢুকে দেখলেন তিনি পিসিতে পর্ন চালিয়ে রেখেছেন, আপনি ঢোকার পর ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে বসতে বললেন- this is also a classic example. "এত খিটখিট করছেন কেন, মাসের বিশেষ দিন চলছে নাকি?" – এ জাতীয় মন্তব্যও এই হয়রানির অন্তর্ভুক্ত।

২. কামাতুর আচরণ বা Seductive Behavior

বলা নেই কওয়া নেই হুট করে একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়া, মোবাইলে অসময়ে ফোন করা, অফিসে উল্টোপাল্টা টাইমে একা বসিয়ে রাখা, প্রত্যাখ্যান করার পরেও আঠার মত লেগে থাকা, বারবার নিষেধ করার পরেও ডিনারের আমন্ত্রণ জানানো, উল্টোপাল্টা টেক্সট করা, ফেসবুক বা সোশাল মিডিয়াতে আউট অফ কনটেক্সট ইঙ্গিতপূর্ণ কমেন্ট করা- এগুলো হচ্ছে কামাতুর আচরণ।

৩. যৌন উৎকোচ বা ঘুষ

রাতে থেকে যাও আমার এখানে, নেক্সট আমেরিকা ট্রিপে তোমাকে সিলেক্ট করব- এ জাতীয় প্রস্তাব হচ্ছে sexual bribery. প্রমোশন, সুযোগ সুবিধা, ফরেন ট্রিপ, শপিং, পোস্টিং- ইত্যাদির বিনিময়ে যৌন সুবিধা কেউ নিতে চাইলেই বুঝবেন তিনি আপনাকে যৌন হয়রানি করছেন।

৪. জোর জবরদস্তি

শাস্তি, ডিমোশন, চাকুরিচ্যুতি ইত্যাদির ভয় দেখিয়ে sexual advantage নিতে চাওয়াটা এধরণের আচরণের অন্তর্ভুক্ত।

৫. সরাসরি গায়ে হাত দেওয়া

অফিসের কাজের মাঝে যৌন হয়রানির শিকার - shajgoj.com

অফিসের কাজের মাঝে, পার্টিতে নাচার ছলে, লিফটে গা ঘেঁষে, গাড়িতে পাশাপাশি বসে কেউ এই কাজ করা মাত্রই সে sexual harassment করল। এটা হালকাভাবে নেবার কোন উপায় নেই।

যৌন হয়রানির শিকার হলে এ্যাকশন স্টেপস কি হবে?

(১) বেনিফিট অফ ডাউট দেয়া বন্ধ করুন। শুরুতেই চিহ্নিত করুন যে আপনি যৌন হয়রানির শিকার হচ্ছেন। এ ধরণের হিন্ট পাওয়া মাত্র সরাসরি বলুন যে,  আপনি এটি পছন্দ করছেন না।

A sexual offender is a criminal no matter what his position is. যত সিনিয়র অফিসারই হোক, ভয় পাবেন না। চোখে চোখ রেখে ঠান্ডা গলায় আপনার আপত্তি জানিয়ে দিন। বেশিরভাগ সময়ে দ্বিতীয়বার এই কাজ করবে না।

(২) বার বার একই আচরণ করলে গোপনে তা মোবাইলে রেকর্ড করুন, তারপর রেকর্ডিংসহ অফিসের ডিসিপ্লিনারি সেকশনে অভিযোগ করুন। এতে যদি কাজ না হয়, প্রয়োজনে জিডি করুন নিকটস্থ থানায়।

(৩) আশেপাশের মানুষের কুকথায় পাত্তা দেবেন না। এরা আপনার মাস শেষে বিলটা দিয়ে দেয় না, এদের কথায় আপনার কিছু যায় আসে না।

(৪) "আর কারো সাথে হয় না, আপনার সাথেই হয় কেন" টাইপ কথা কানে নেবেন না। সবার সাথেই হয়, কেউ মেনে নেয় চুপচাপ আর কেউ বীরের মত প্রতিবাদ করে, আপনি যেমন করছেন:

"অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণসম দহে"

(৫) হজ্জ্ব করা, দুই বাচ্চার বাবা, বউ পাশের অফিসেই কাজ করে- ওতে কিচ্ছু যায় আসে না। Always keep your guards up. অভিজ্ঞতা থেকে বলছি, বিবাহিত লোকজন "রোমান্টিক" বেশি হয়। বয়েস, চাকুরি, মেধা, প্রতিভা , নামাজ কালাম পড়া, টুপি দাড়ি ইত্যাদি দেখে ইমপ্রেস হয়েছেন কি মরেছেন। These morons use these things to get into your pants.

সর্বশেষ এবং সবচেয়ে জরুরী স্ট্রাটেজি দিয়েছেন কবিগুরু:

যখনি দাঁড়াবে তুমি তখনি তোমার সম্মুখে সে, পথকুক্কুরের মত সভয়ে, সত্রাসে যাবে মিশে

যৌন নিপীড়করা হচ্ছে রাস্তার নেড়ি কুকুরের চাইতেও অধম। আপনার নীরবতা এদের প্রধান অস্ত্র।

নীরবতা ভেঙে একটিবার আপনি জেগে উঠুন, দেখবেন কীভাবে এই নর্দমার কীটগুলো আপনার তেজোদীপ্ত ব্যক্তিত্বের সামনে নিশ্চিহ্ন হয়ে যায়!

চলবে………

নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন যৌন হয়রানির? (পর্ব ০২)

নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন যৌন হয়রানির? (পর্ব ০৩)

সম্পর্কিত লেখা

সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?
সম্পর্ক

সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?

আমি আজ পর্যন্ত এমন কোন বাংলাদেশী নারীর দেখা পাই নি যিনি কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হন নি। তবে নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনে এ ধরণে...

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?
সম্পর্ক

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?

বিয়ে মানব জীবনের অপরিহার্য একটি অংশ। বিয়ের পর স্বামী ও স্ত্রীর সম্পর্ক হয় আত্মিক, মানসিক ও শারীরিক। আত্মিক ও মানসিক সম্পর্কের সাথে সাথে এখানে শারীরিক...

যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?
সম্পর্ক

যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?

মেয়েরা স্বাভাবিক ভাবেই অনেক লাজুক। তাদের ছোট ছোট সমস্যাই শেয়ার করতে পারে না আর যৌন সমস্যা হলে তো কথাই নেই। মেয়েদের এমন কিছু কষ্টের কথা তথা যৌন মিলন...

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!
সুস্থতা

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!

যৌন সুস্থতা এক সময়কার অনেক বড় একটা ট্যাবু হলেও এখন কিন্তু আর নয়। শারিরীক, মানসিক, আত্মিক - সবরকম সুস্থতায় পূর্ণতা আনে যৌন সুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস...

আরও পড়ুন

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?
সম্পর্ক

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?

তিন পর্বের সিরিজের সর্বশেষ এবং সবচাইতে ভয়াবহ পর্ব এই পারিবারিক যৌন হেনস্তা । যা লিখছি, ভিকটিমদের সাথে সরাসরি কথা বলে লিখছি। এ পর্বটি লিখতে গিয়ে সুতীব্...

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?
সম্পর্ক

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?

সম্প্রতি কোন ব্যাপারটা খুব বেশি বেড়ে গেছে বলুন তো? – শিশু যৌন নির্যাতন বা Child sexual abuse। হোক ৫ বছরের শিশু কিংবা ১ বছর বয়সের কোলের বাচ্চা, হোক ছেল...

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?
সম্পর্ক

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?

বিবাহিত জীবনে যৌন হয়রানি যে লাইফ পার্টনারও করতে পারে এ আমাদের সমাজে অনেক নারী বুঝতে পারে না। আপনার কি মনে হচ্ছে সেক্সের ব্যাপারে আপনার ইচ্ছা অনিচ্ছার...

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?
সুস্থতা

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?

বিবাহিত মেয়েদের এমন অনেক সমস্যা আছে যা কাউকে খুলে বলা যায় না । অনেকে স্বামীর সুবিধা অসুবিধা নিয়ে যেমন চিন্তিত থাকে পাশাপাশি অনেকেই তাদের শুরু হওয়া...

সিফিলিস বা উপদংশ | যৌন রোগটির কারণ লক্ষণ ও প্রতিরোধ জানেন তো?
সুস্থতা

সিফিলিস বা উপদংশ | যৌন রোগটির কারণ লক্ষণ ও প্রতিরোধ জানেন তো?

আমাদের দৈনন্দিন জীবনে কাজের ভিড়ে অনেক কষ্টই চাপা পড়ে যায় । কিছু সমস্যা আছে কাউকে বলা যায় না, কিন্তু যে কোন পেশার মানুষকেই বাঁচতে হলে জানতে হবে। তে...

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

…