যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?

শারমিন আখতার চৌধুরী · Oct 19, 2013 · 1 min read

যৌন মিলনে নারীর সমস্যা | ৫টি কষ্টকর দিকের কারণ ও চিকিৎসা জানেন?

মেয়েরা স্বাভাবিক ভাবেই অনেক লাজুক। তাদের ছোট ছোট সমস্যাই শেয়ার করতে পারে না আর যৌন সমস্যা হলে তো কথাই নেই। মেয়েদের এমন কিছু কষ্টের কথা তথা যৌন মিলনে নারীর সমস্যা নিয়েই সাজিয়েছি আজকের ছোট প্রবন্ধ। বিবাহিত মহিলা ও যারা বিয়ের পায়তারা করছেন তাদের জন্য এটি বিশেষ উপকারী হবে বলেই মনে করছি। কিছু গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে আলোকপাত করা হয়েছে, সমস্যাগুলোকে হালকা দৃষ্টিতে না দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াই সমীচীন হবে।

 

যৌন মিলনে নারীর সমস্যা

১. যৌন চাহিদা হওয়ার পরেও লুব্রিকেশনের অভাব

কারণ

অনেকেরই যৌন চাহিদা হওয়া সত্ত্বেও যৌন স্থান ভিজে না। পানিশূন্যতা, বিভিন্ন ধরনের ওষুধ (কাউন্টার এন্টিহিস্টামিন), নার্সিং, মেনোপজের সময় হরমোন লেভেল পরিবর্তন এর উল্লেখযোগ্য কারণ।

চিকিৎসা

পিচ্ছিলকারক পদার্থ ব্যবহার করতে হবে, পানি জাতীয় ব্যবহার করলে ভালো, কারণ কনডম এর জন্যে নিরাপদ। কিন্তু কেউ যদি তৈলাক্ত পিচ্ছিলকারক ব্যবহার করে তখন এটি কনডমের স্থিতিস্থাপকতা নষ্ট করে দিতে পারে। রঙ দেয়া, সেন্ট দেয়া ও ফ্লেভার জাতীয় লুব্রিকেন্ট ব্যবহার করা যাবে না। কারণ তা ইস্ট ইনফেকশন করে শুকনা ভাব আরও বাড়িয়ে দিতে পারে। অনেকের প্রশ্ন হতে পারে, ইস্ট ইনফেকশন কি তার পুরুষ সঙ্গীর শরীরেও ইনফেকশন করতে পারে? উত্তর হবে হ্যাঁ। এটি অনেক কমই হয়, কিন্তু হয়। একই রকম লক্ষণ যেমন- লাল হয়ে যাওয়া, চুলকানি, যৌনমিলনের পর অস্বাভাবিক নিঃসরণ হতে পারে। কোন পুরুষের যদি ডায়াবেটিস থাকে, এন্টিবায়োটিক নিতে থাকে অথবা সে তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কোন কারণে কমে যায় তখন তার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। খৎনা করা না থাকলেও এর ঝুঁকি বেড়ে যায়। কারণ এর উপরের চামড়া ভেজা ভেজা অবস্থার সৃষ্টি করে যা ইস্ট বেড়ে ওঠায় সাহায্য করে।

২. মিশনারি (পুরুষ উপরে থাকা) পজিশনে যৌন মিলনে সমস্যা হওয়া

শতকরা ২০ ভাগ মহিলার জরায়ু নরমালের উল্টো দিকে থাকতে পারে অর্থাৎ পেটের দিকে না থেকে শিরদাঁড়ার দিকে থাকতে পারে। এ ক্ষেত্রে টেম্পুন বা ডায়াফ্রাম ব্যবহার করা কষ্টকর হয় কারণ তা জরায়ুর ভেতর পর্যন্ত চলে যেতে পারে। তাই নারী উপরে থেকে মিলনে কষ্ট লাঘব হবে। আর মা হতে চাইলে যৌন মিলনের পর পেটের উপর অর্থাৎ উপুড় হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলে তা স্পার্মকে সাঁতরে জরায়ুমুখে যেতে সাহায্য করবে।

৩. যৌন চাহিদা কমে যাওয়া

যৌন চাহিদা কমে মেনোপজে ইস্ট্রোজেন হরমোন লেভেল কমাতে - shajgoj.com

মেনোপজের কাছাকাছি বয়সের মহিলাদের এটি একটি উল্লেখযোগ্য সমস্যা। মেনোপজের আগে ইস্ট্রোজেন হরমোন লেভেল কমে যায়। লুব্রিকেশনের অভাবে ব্যথা ও ব্যথা থেকে আগ্রহ কমে যাওয়া এর প্রধান কারণ।

চিকিৎসা

হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ইস্ট্রোজেন ক্রিম ও সাপোজিটরি আর লুব্রিকেন্ট (পিচ্ছিলকারক) কাজ দিতে পারে।

৪. যৌন মিলনের পর প্রস্রাবে জ্বালাপোড়া

কারণ

চাপে ঘষা লেগে মূত্রনালিতে ইরিটেশন হলে জ্বালাপোড়া হতে পারে। দীর্ঘক্ষণ মিলন আর যৌনস্থানের শুষ্কভাবও এর গুরুত্বপূর্ণ কারণ। প্রস্রাবনালীতে ইনফেকশন হলেও এই সমস্যা হতে পারে। যদি প্রস্রাব যৌন স্থানে লাগার পর জ্বালাপোড়া হয় তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। মুত্রথলি খালি হওয়ার সাথে সাথে ব্যথা বাড়তে থাকলে মুত্রথলি ইনফেকশনের ব্যাপারেই সন্দেহ বেড়ে যায়।

চিকিৎসা

যৌন মিলনের পর বাথ টাব ভর্তি কুসুম গরম পানিতে বসে থাকলে ব্যথা কমতে পারে। তাছাড়া পিচ্ছিলকারক ব্যবহারেও মাঝে মাঝে উপকার পাওয়া যেতে পারে। যদি এসব কিছুতেই লাভ না হয় তবে ডাক্তার দেখাতে হবে কারণ তখন কারণটা ইনফেকশনের দিকেই বেশি ইঙ্গিত করে। পানি বেশি পান করলে পিচ্ছিলতা ও ইনফেকশন থেকে মুক্তি দুইটা জিনিসেই উপকার পাওয়া যায়।

৫. যৌনমিলনের পর তীব্র দুর্গন্ধ ও চুলকানি

কারণ

যৌনমিলনের পর তীব্র দুর্গন্ধ চুলকানি হয় মুত্রনালিতে ইনফেকশনে - shajgoj.com

ব্যাকটেরিয়ার সংক্রমণে এমন হতে পারে। নতুন বা একাধিক মিলন সঙ্গীর কারণে এমন হতে পারে। যৌনস্থানের ভেতরে কিছু দেয়া থাকলে (যেমন চিকিৎসার জন্যে বা রোগ নির্ণয়ে কোন কিছু ব্যবহার করা হলে) তা থেকেও হতে পারে। এর পাশাপাশি ইনফেকশনের আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন অস্বাভাবিক নিঃসরণ, জ্বালাপোড়া। চিকিৎসা না করা হলে ডেট এর আগেই ডেলিভারি হওয়া, স্বল্প ওজনের বাচ্চা জন্ম নিতে পারে।

চিকিৎসা

এন্টিবায়োটিক, যেমন- মেট্রোনিডাজল বা ক্লিন্ডামাইসিন ব্যবহারে লাভ হতে পারে। যাদের বাচ্চার জন্মকালীন ওজন কম বা যাদের ডেট এর পূর্বেই সন্তান জন্ম নিয়েছে তাদের স্ক্রিনিং করাতে হবে।

শেষ করার আগে একটা ছোট্ট টিপস দিতে চাই। অনেকেই মনে করেন পিল খেলে মোটা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘ দিন ব্যবহারের জন্যে পিলের উপরে কিছু নেই। আর নতুন বাজারে আসা পিলগুলোর সাইড ইফেক্ট-ও কম। কনডম ছিড়ে গিয়ে লিক করতে পারে। সেইফ পিরিয়ড মেনে যৌন মিলন শুধু রেগুলার পিরিয়ড হওয়া মেয়েদের জন্যেই কার্যকরী। তাও সেইফ থেকে ঠিক আনসেইফ পিরিয়ড হওয়ার সময়-ও ভুলবশত গর্ভধারণ হয়ে যেতে পারে কারণ এতটা হিসেব মেনে সেইফ আনসেইফ বের করা সম্ভব হয় না  আর জরায়ুর ভেতরে জন্মনিয়ন্ত্রক ডিভাইস রেখে দিলে তার সাইড ইফেক্ট এর তো শেষ নেই। তাই সিদ্ধান্ত আপনার। নিরাপদ থাকুন।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?
সম্পর্ক

বিবাহিত জীবনের যৌন সমস্যা | প্রকারভেদ কারণ ও চিকিৎসা কী?

বিয়ে মানব জীবনের অপরিহার্য একটি অংশ। বিয়ের পর স্বামী ও স্ত্রীর সম্পর্ক হয় আত্মিক, মানসিক ও শারীরিক। আত্মিক ও মানসিক সম্পর্কের সাথে সাথে এখানে শারীরিক...

যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?
সম্পর্ক

যৌন হয়রানির শিকার নিজের অজান্তেই হচ্ছেন না তো?

আপনার ডিভোর্স হয়ে গিয়েছে, ছোট্ট মেয়েটিকে নিয়ে একাই লড়ে যাচ্ছেন নিজের জীবন নিয়ে। অফিসে সিনিয়র কলিগের সাথে কথা প্রসঙ্গে উঠে এলো আপনার ছাড়াছাড়ির...

সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?
সম্পর্ক

সন্তান যৌন হয়রানির শিকার | কিভাবে বুঝবেন, কী ব্যবস্থা নিবেন?

আমি আজ পর্যন্ত এমন কোন বাংলাদেশী নারীর দেখা পাই নি যিনি কোন না কোনভাবে যৌন হয়রানির শিকার হন নি। তবে নিকৃষ্টের চাইতেও নিকৃষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনে এ ধরণে...

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?
সুস্থতা

শারীরিক সম্পর্কে অনীহার কারণ ও মুক্তিতে কাউন্সেলিং নিয়ে জানেন কী?

বিবাহিত মেয়েদের এমন অনেক সমস্যা আছে যা কাউকে খুলে বলা যায় না । অনেকে স্বামীর সুবিধা অসুবিধা নিয়ে যেমন চিন্তিত থাকে পাশাপাশি অনেকেই তাদের শুরু হওয়া...

আরও পড়ুন

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!
সুস্থতা

যৌন সুস্থতা | সর্বাঙ্গীণ সুস্থতা বজায় রাখতে ১০টি টিপস!

যৌন সুস্থতা এক সময়কার অনেক বড় একটা ট্যাবু হলেও এখন কিন্তু আর নয়। শারিরীক, মানসিক, আত্মিক - সবরকম সুস্থতায় পূর্ণতা আনে যৌন সুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস...

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?
সম্পর্ক

শিশু যৌন নির্যাতন | কতটা নিরাপদ আছে আপনার সন্তানের জীবন?

সম্প্রতি কোন ব্যাপারটা খুব বেশি বেড়ে গেছে বলুন তো? – শিশু যৌন নির্যাতন বা Child sexual abuse। হোক ৫ বছরের শিশু কিংবা ১ বছর বয়সের কোলের বাচ্চা, হোক ছেল...

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?
সম্পর্ক

বিবাহিত জীবনে যৌন হয়রানি | সঙ্গীর নিপীড়নের শিকার হচ্ছেন না তো?

বিবাহিত জীবনে যৌন হয়রানি যে লাইফ পার্টনারও করতে পারে এ আমাদের সমাজে অনেক নারী বুঝতে পারে না। আপনার কি মনে হচ্ছে সেক্সের ব্যাপারে আপনার ইচ্ছা অনিচ্ছার...

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?
সম্পর্ক

পারিবারিক যৌন হেনস্তা | নিজের অজান্তেই কি শিকার হচ্ছেন হয়রানির?

তিন পর্বের সিরিজের সর্বশেষ এবং সবচাইতে ভয়াবহ পর্ব এই পারিবারিক যৌন হেনস্তা । যা লিখছি, ভিকটিমদের সাথে সরাসরি কথা বলে লিখছি। এ পর্বটি লিখতে গিয়ে সুতীব্...

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?
সম্পর্ক

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা নিয়ে আমরা স্বচ্ছ ধারণা রাখি না। গতকাল সতীত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং একজন বলেছিল যে, কোন নারীর সতীত্ব আছে কি নেই, সেটা প্রমাণের...

সিফিলিস বা উপদংশ | যৌন রোগটির কারণ লক্ষণ ও প্রতিরোধ জানেন তো?
সুস্থতা

সিফিলিস বা উপদংশ | যৌন রোগটির কারণ লক্ষণ ও প্রতিরোধ জানেন তো?

আমাদের দৈনন্দিন জীবনে কাজের ভিড়ে অনেক কষ্টই চাপা পড়ে যায় । কিছু সমস্যা আছে কাউকে বলা যায় না, কিন্তু যে কোন পেশার মানুষকেই বাঁচতে হলে জানতে হবে। তে...

…