স্কিন ও হেয়ার কেয়ারে সিসেমি অয়েল বা তিলের তেলের উপকারিতা জানেন কি?

অনুসুহা শারমিন · Jun 07, 2021 · 1 min read

স্কিন ও হেয়ার কেয়ারে সিসেমি অয়েল বা তিলের তেলের উপকারিতা জানেন কি?

সিসেমি অয়েল বা তিলের তেল রান্নার পাশাপাশি রূপচর্চায় ব্যবহার হয় বিভিন্নভাবে। স্কিন এবং হেয়ার কেয়ারে রয়েছে এর অনেক বেনেফিট, যেটা আমাদের অনেকেরই অজানা। অনেকটা ম্যাজিকের মতই আপনার ত্বক ও চুলের নানান সমস্যার সমাধান দেয় এটি, কিন্তু নারকেল তেল বা ক্যাস্টর অয়েলের মত তেমন প্রচলিত না এই তেলটি। প্রাচীন আয়ুর্বেদেও সিসেমি অয়েল বা তিলের তেল দিয়ে রূপচর্চার নানা টোটকা পাওয়া যায়। চলুন ত্বক ও চুলের জন্য সিসেমি অয়েলের ব্যবহার জেনে নেয়া যাক, সেই সাথে কী কী গুণাগুণ আছে এর সেটাও আমরা জেনে নিবো।

তিলের তেলের নানান গুণ

তিলের তেলে থাকা ভিটামিন এবং মিনারেলস শরীরের জন্য যেমন ভালো, তেমনি চুল আর ত্বকের যত্নে এর অনেক ধরনের উপকারিতা রয়েছে। তিলের তেলে আছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স। আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হওয়ায় এটা প্রাকৃতিকভাবেই আপনার ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সল্যুশনে দারুন কার্যকরী ভূমিকা রাখে। কিন্তু এর বেনিফিটস আমরা অনেকেই জানি না!

স্কিনকেয়ারে সিসামি তেল ত্বকে ব্যবহার করছে একজন
ত্বকের জন্য তিলের তেল

স্কিনকে ময়েশ্চারাইজড রাখার পাশাপাশি একনে, রিঙ্কেল কমাতে দারুন কাজ করে এটি। ড্রাই স্কিনের যত্নে সিসেমি অয়েল মাস্ট হ্যাভ! চলুন স্কিন কেয়ারে এর বেনিফিটগুলো জেনে নেই।

• অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রোপারটিজযুক্ত হওয়ায় আমাদের ত্বককে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে রক্ষা করে। • নিয়মিত ব্যবহার করলে ত্বকের ড্যামেজ রিপেয়ার হয়। আর এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। • বডি ম্যাসাজ অয়েল হিসাবে দারুন কাজ করে, ম্যাসাজের ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায়। • একনের প্রাদুর্ভাব কমাতে হেল্প করে কেননা এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপারটিজ রয়েছে। • এই তেল সানবার্ন, ফাইন লাইন্স আর রিঙ্কেলস কমানোর ন্যাচারাল সল্যুশন হিসাবে কাজ করে। • গোসলের পর জাস্ট কয়েক ফোঁটা সিসেমি অয়েল হাত পায়ে লাগিয়ে নিলে স্কিন সফট থাকে।
চুলের যত্নে তিলের তেল

চুলের যত্নে তিলের তেল বেশ জনপ্রিয়। এই তেলে থাকা বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড চুলের যত্নে প্রয়োজনীয় ভূমিকা রাখে। বিভিন্ন হেয়ার প্যাকে ও অয়েল ম্যাসাজের সময় এই তেলটি ইউজ করা যেতে পারে। এর উপকারিতাগুলো কি জানা আছে? চলুন একনজরে দেখে নেই হেয়ার কেয়ারে সিসেমি অয়েলের ম্যাজিকগুলো কী কী!

• তিলের তেলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের রুক্ষভাব কমিয়ে আনে। • তিলের তেল চুলকে ন্যাচারালি কালো করে থাকে, অকালপক্কতা রোধ করতে দারুন কার্যকরী এটি। • এই তেল হেয়ার গ্রোথ বাড়াতে হেল্প করে কেননা এতে আছে প্রয়োজনীয় মিনারেলস ও ভিটামিন। • চুলের গোঁড়ায় ম্যাসাজ করলে হেয়ার ফলিকল মজবুত হয়, স্ক্যাল্পের রক্ত চলাচল বৃদ্ধি পায়। • রাফনেস ও ড্রাই হেয়ারের সমস্যা দূর করে চুলকে শাইনি ও হেলদি রাখে।

জেনে রাখা ভালো

তিলের তেলে পাওয়ারফুল অ্যান্টি ব্যাকটেরিয়াল অয়েল থাকায় ডেন্টাল হেলথের জন্যও এটি বেশ ভালো কাজ করে। দাঁত সাদা করতে এটি ইউজ করতে পারেন। আর সিসেমি সিড অয়েলের একটা প্রোপার্টিজ হচ্ছে এটা সানব্লকের কাজ করে, অর্থাৎ সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ন্যাচারালি সুরক্ষা দিতে পারে, যদিও খুবই মাইল্ড।

তিলের তেল কোথায় পাবেন?

এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই তো? খাঁটি তিলের তেল কোথায় পাবো? তিলের তেল যেহেতু স্কিনে আর হেয়ারে অ্যাপ্লাই করবেন, তাই ১০০% ন্যাচারাল অয়েল ইউজ করাই ভালো। Skin Cafe 100% Natural Sesame Oil আমার খুবই পছন্দের যা ১০০% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। আমি হাত পায়ের যত্নে ও হেয়ার কেয়ারে মাস্কের সাথে বা অয়েল ম্যাসাজের সময় নারকেল তেলের সাথে মিক্স করে এই তেলটি ইউজ করছি অনেকদিন ধরেই। বেশ উপকার পেয়েছি, আপনারাও একবার ট্রাই করে দেখুন।

তাহলে জেনে নিলেন সিসেমি অয়েলের নানান গুণ সম্পর্কে! একনে প্রবলেম, সানবার্ন থেকে শুরু করে অকালে চুল পেকে যাওয়ার মত নানা সমস্যার সমাধান দেয় সিসেমি অয়েল। অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের চারটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। বিউটি রিলেটেড যেকোনো সাজেশনের জন্য সাজগোজ সবসময়ই আপনার পাশে আছে। ভালো থাকবেন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

তিলের তেল | স্বাস্থ্যরক্ষা ও সৌন্দর্যচর্চায় গুণাগুণ এবং ১০টি ব্যবহার!
বিউটি টিপস

তিলের তেল | স্বাস্থ্যরক্ষা ও সৌন্দর্যচর্চায় গুণাগুণ এবং ১০টি ব্যবহার!

তিলের তেল (Sesame oil) মূলত একটি ভেজিটেবল অয়েল। তিলের তেল বেশ উচ্চমাত্রায় পুষ্টিকর, কেননা এই তেল বেশি কিছু অ্যাসেনশিয়াল ভিটামিন যেমন- ভিটামিন ই, বি কম...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

নানা তেলের নানা গুণ
বিউটি টিপস

নানা তেলের নানা গুণ

তেল। কথাটা শুলনেই মনে হচ্ছে না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি জিনিস? বিরিয়ানি, ভাজা পোড়া আর গরুর রেজালার তেলটা আমরা সন্তর্পণে এড়িয়ে যাই। কিন্তু সব তেল...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?
ত্বকের যত্ন

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?

আমি সানস্ক্রিন ইউজ করার খুব বড় ফ্যান। সাজগোজও সবসময় রোদের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন সাজেস্ট করে থাকে। এবং প্রায় অনেক সময় রিডাররা পেজে সাজে...

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?
চুলের যত্ন

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?

‘স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে প্রতি সপ্তাহে চুলে তেল দিন। চুল ময়েশ্চারাইজড রাখতে তেলের জুড়ি নেই!’ কথাগুলো খুব পরিচিত তাই না? কোকোনাট, অলিভ, অ্যাভোকাডো, ক...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

…