তিলের তেল | স্বাস্থ্যরক্ষা ও সৌন্দর্যচর্চায় গুণাগুণ এবং ১০টি ব্যবহার!

মাহবুবা মিমি · Mar 04, 2019 · 1 min read

তিলের তেল | স্বাস্থ্যরক্ষা ও সৌন্দর্যচর্চায় গুণাগুণ এবং ১০টি ব্যবহার!

তিলের তেল (Sesame oil) মূলত একটি ভেজিটেবল অয়েল। তিলের তেল বেশ উচ্চমাত্রায় পুষ্টিকর, কেননা এই তেল বেশি কিছু অ্যাসেনশিয়াল ভিটামিন যেমন- ভিটামিন ই, বি কমপ্লেক্স ও ডি সমৃদ্ধ। পাশাপাশি এই তেলে আছে কপার, জিঙ্ক, ক্যালসিয়াম ও ফসফরাস।  এছাড়াও তিলের তেলে রয়েছে ফ্যাটি এসিড। এর মধ্যে ৪১% লিনলিক এসিড, ৩৯% অলিক এসিড, ৮% পালমিটিক এসিড এবং ৫% স্টেরিক এসিড আছে। বিউটি গ্রেড অয়েল আর এডিবল অয়েল কিন্তু আলাদা! তাই সেলফ কেয়ারে যেই তেল ইউজ করবেন, সেটা কিন্তু রান্নার জন্য নয়!

স্বাস্থ্যরক্ষায় তিলের তেল

১) অকালে চুল পেকে যাওয়া রোধ করে, নিয়মিত মাথার স্ক্যাল্প ম্যাসাজ করতে হবে।

২) আথ্রাইটিস পেইন-এর ক্ষেত্রে এই তেল খাবার তেল হিসেবে ব্যবহার এবং মালিশ দুটোই করলে উপকার পাবেন।

৩) রান্নায় এই তেলের ব্যবহার ব্লাড প্রেশার কমায়।

৪) ডায়েটে এই তেলের ব্যবহার স্ট্রেস ও ডিপ্রেশন কমায়।

৫) রান্নায় তিলের তেলের ব্যবহার ইনসুলিন এবং গ্লুকোজ লেভেল ঠিক রাখে বলে ডায়াবেটিস-এর রোগীরা এটাকে নিয়মিত খাবারের তেল হিসেবে ব্যবহার করতে পারেন।

তিলের তেল (Sesame oil) - shajgoj.com

সৌন্দর্যচর্চায় তিলের তেল 

১. স্কিনটোন ইভেন করতে

তিলের তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকায়, যাদের প্যাচি স্কিন বা ত্বকে দাগ ছোপ আছে, তারা দিনে দুই বার এই অয়েল হালকা করে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিয়ে, গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুছে নিলে, স্কিনটোন অনেকটাই ইভেন হয়ে যাবে।

২. শুষ্ক ত্বকের যত্নে

এই তেল একটি অসাধারণ ময়েশচারাইজার। পাশাপাশি এতে ডিটক্সিফাইং উপাদান থাকায় শুষ্ক ডেড সেল দূর করে ত্বককে সফট ও হাইড্রেটেড করে তোলে। রাতে ঘুমানোর আগে দু ফোঁটা তিলের তেল যেকোনো ক্রিমের সাথে মিশিয়ে ফেইসে অ্যাপ্লাই করবেন। চাইলে এই তেল আপনি আপনার পছন্দের ফেইস প্যাকেও লাগাতে পারেন, তবে খুব বেশি না, দুই থেকে তিন ফোঁটা পরিমাণে।

তিলের তেল হাতের ত্বকে দিচ্ছেন একজন

৩. ত্বকের রিংকেলস দূর করতে  

বয়স বিশের পরে তিলের তেল ব্যবহার শুরু করা উচিত। আর যদি আপনি আমার মতো ২৫+ হয়ে থাকেন, তাহলে আজকে থেকেই এই তেল ব্যবহার শুরু করা উচিত। কেননা এই তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে বলে এটি অসাধারণভাবে অ্যান্টি-এজিং এর কাজ করে। মুখ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই তেল কয়েক ফোঁটা ভালোভাবে অ্যান্টিক্লক ওয়াইজ ম্যাসাজ করবেন। এরপরে গরম পানিতে ভেজানো তোয়ালে মুখের ওপর এক মিনিট পেতে রেখে মুছে ফেলুন।

 

৪. একনে সমাধান করতে

অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকায় তিলের তেল একনে সমস্যাতেও দারুণ কাজ দেয়। একটা কথা মনে রাখবেন- যেকোনো তেলই কিন্তু বিভিন্নভাবে আমাদের উপকার করে, কিন্তু তেল লাগিয়ে মুখে কখনোই রেখে দেয়া ঠিক না, কেননা তেল ধুলাবালি টেনে নেয়, তাই প্রয়োজনমত ব্যবহার করে মুছে ফেলতে হবে। তিলের তেল অ্যালভেরা জেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে বেশ ভালো রেজাল্ট পাবেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন।

৫. সানবার্ন ও ক্লোরিন বার্ন কমাতে  

কক্সবাজার, সেন্ট মারটিন ঘুরে আসার পরে আয়নার দিকে আর তাকাতে মন চায় না কারো। এই সানবার্ন দূর করতে, গোসলের আগে ভালোভাবে তিলের তেল সারা শরীরে, যেমন হাত, পা, মুখ, গলা, ঘাড় যেসব জায়গায় বেশি সানবার্ন হয়েছে, সেখানে ভালোভাবে মালিশ করে, এরপরে গরম পানি দিয়ে গোসল করে নিন। এভাবে বেশ কয়েকদিন করলে ভালো উপকার পাবেন। এছাড়াও যারা নিয়মিত সুইমিং পুলে যান, তাদেরও ক্লোরিন পানিতে স্কিন-এর বেশ সমস্যা হয়। তাই সুইমিং পুলে নামার আগে এই তেল মেখে নিলে ক্লোরিন আপনার ত্বকের কোন ক্ষতিই করতে পারবে না।   

৬. অকালে চুল পাকা রোধ করতে

অকালে চুল পাকা রোধ করতে তিলের তেল প্রয়োগ - shajgoj.com

অনেকের বয়স ত্রিশ ছুঁতে না ছুঁতেই চুল সাদা হওয়া শুরু করে দেয়। এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে তিলের তেল। নিয়মিত তিলের তেল মাথার স্ক্যাল্প-এ ম্যাসাজ করুন। তিলের তেল একটু ভারী বলে পুরো চুলে লাগাতে হলে অন্য কোন হালকা তেল যেমন অলিভ অয়েল বা নারকেল তেলের সাথে মিশিয়ে লাগাবেন। অকালে পেকে যাওয়া রোধের পাশাপাশি এটি চুলের রংকেও ডার্ক করে তোলে আস্তে আস্তে।

৭. উকুন দূর করতে

উকুন দূর করতে অনেকেই বিশেষ সাবান বা শ্যাম্পু ব্যবহার করেন যেগুলো উকুন দূর করার পাশাপাশি চুলকে ফ্রি-ভাবে রুক্ষ করে দেয়। ঘরোয়া রেমেডি হিসেবে, প্রয়োজন অনুযায়ী তিলের তেলের মধ্যে নিম পাতা নিয়ে, একটু মাইক্রোওভেন এ গরম করে স্ক্যাল্প এ লাগান। পুরো চুলে ভালো করে লাগাতে হবে নইলে উকুন দূর হবে না। দু ঘণ্টা পরে শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহারে উকুন দূর হবে প্লাস চুলে শাইন আসবে।

৮. খুশকি ও ফাঙ্গাস দূর করতে

চুলে খুশকির সমস্যা থাকলে বা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকলে রোজ রাতে তিলের তেল মাথায় দিয়ে সকালে শ্যাম্পু করবেন। তেলটা কীভাবে বানাবেন? ছোটো এক কাপ তিলের তেল নিয়ে তাতে এক চা চামচ মেথি নিয়ে সারারাত ভিজিয়ে রাখুন, এরপর সেটা চুলে লাগাতে হবে। আশা করি দ্রুতই এ সমস্যা থেকে মুক্তি পাবেন।

৯. হেয়ার ড্যামাজ থেকে বাঁচতে

নানারকম স্টাইলিং-এর কারণে চুল ড্যামেজ হয়ে থাকলে, একটা পাকা অ্যাভোকাডো ম্যাশ করে নিয়ে তাতে মেশান ৫ চামচ তিলের তেল (চুলের দৈর্ঘ্য অনুযায়ী এই পরিমাণ বাড়িয়ে নিতে পারেন)। এবার পুরো চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'বার করলে ভালো উপকার পাবেন।

অ্যাভোকাডো পেস্ট

১০. ডিপ কনডিশনিং করতে

২ টেবিল চামচ তিলের তেল নিবেন, এর সাথে নরমাল হেয়ার-এর জন্য একটা ডিম (অয়েলি হেয়ার-এর জন্য দুটো ডিমের সাদা অংশ এবং শুষ্ক চুলের জন্য দুটো ডিমের কুসুম) মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। ত্রিশ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে দুইবার করলেই দেখবেন, মাস খানেকের মধ্যেই চুল সুন্দর হয়ে যাবে।

দেখলেন তো তিলের তেলের কত গুণ? অরিজিনাল বিউটি গ্রেড তিলের তেল পেতে কিনতে পারেন স্কিন ক্যাফে-এর সিসেমি অয়েল যা সাজগোজেই পেয়ে যাবেন। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি। আর অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ, সাটারস্টক

Products in this article

Skin Cafe 100% Natural Sesame Oil

সম্পর্কিত লেখা

স্কিন ও হেয়ার কেয়ারে সিসেমি অয়েল বা তিলের তেলের উপকারিতা জানেন কি?
রিভিউ

স্কিন ও হেয়ার কেয়ারে সিসেমি অয়েল বা তিলের তেলের উপকারিতা জানেন কি?

সিসেমি অয়েল বা তিলের তেল রান্নার পাশাপাশি রূপচর্চায় ব্যবহার হয় বিভিন্নভাবে। স্কিন এবং হেয়ার কেয়ারে রয়েছে এর অনেক বেনেফিট, যেটা আমাদের অনেকেরই অজানা। অ...

উকুন সমস্যা | কিভাবে হয় এবং দূর করার ৮টি টিপস
চুলের যত্ন

উকুন সমস্যা | কিভাবে হয় এবং দূর করার ৮টি টিপস

উকুন একবার মাথায় এসে পড়লে সহজে তা দূর করা যায় না। তাই এই উকুন সমস্যা দূর করার জন্য একটু সময় নিয়ে চেষ্টা করতে হয়। এমনকি উকুন পুরোপুরি চলে যাবার প...

নানা তেলের নানা গুণ
বিউটি টিপস

নানা তেলের নানা গুণ

তেল। কথাটা শুলনেই মনে হচ্ছে না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি জিনিস? বিরিয়ানি, ভাজা পোড়া আর গরুর রেজালার তেলটা আমরা সন্তর্পণে এড়িয়ে যাই। কিন্তু সব তেল...

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?
ত্বকের যত্ন

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?

আমি সানস্ক্রিন ইউজ করার খুব বড় ফ্যান। সাজগোজও সবসময় রোদের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন সাজেস্ট করে থাকে। এবং প্রায় অনেক সময় রিডাররা পেজে সাজে...

আরও পড়ুন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার  চুল পড়া কমায় কি?
চুল

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

"প্যারাসুট" বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি ত...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

তিলের খাজা
চা – নাস্তা

তিলের খাজা

আজকের রেসিপি আয়োজনে কথা হবে মজাদার তিলের খাজা তৈরি নিয়ে। ঘরেই খুব সহজে তৈরি করা সম্ভব টেস্টি এই মিষ্টি স্ন্যাকস। দেখে নিন, খাজা তৈরির পুরো প্রণালী। ...

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?
চুলের যত্ন

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?

দীঘল লম্বা চুলের যুগ থেকে শর্ট ব্যাংস হেয়ার স্টাইল পর্যন্ত চুলের যত্নের সব সময়ই একটা বিষয় প্রাধান্য পেয়ে আসছে আর তা হল সুস্থ চুল। সুস্থ চুল হল নিয়মিত...

…