মিক্সড চাওমিন

sub-editor · Aug 01, 2018 · 1 min read

মিক্সড চাওমিন

চাইনিজ রেস্টুরেন্ট-গুলোতে গেলে আমরা কমবেশি সবাই চাওমিন খেয়ে থাকি। এটি অনেক ধরনেরই হয়ে থাকে, চিকেন চাওমিন, শ্রিম্প চাওমিন, মিক্সড চাওমিন, ভেজিটেবল চাওমিন। আজকে আমরা দেখবো কিভাবে মিক্সড চাওমিন রান্না করতে হয়।

[picture]

 

উপকরণ

  • বোনলেস চিকেন জুলিয়ান সাইজে কেটে নেয়া- ২ কাপ
  • শ্রিম্প- ১.৫ কাপ
  • ক্যাপসিকাম লাল ও সবুজ জুলিয়ান কাট- ১ কাপ
  • রসুন কুঁচি- ২ টেবিল চামচ
  • আদা কুঁচি- ১ টেবিল চামচ
  • বাঁধাকপি জুলিয়ান কাট- ১/২ কাপ
  • গাজর জুলিয়ান কাট- ১/২ কাপ
  • পেঁয়াজ পাতা কুঁচি- ১/২ কাপ
  • কাঁচা মরিচ মাঝখানে ফেরে কাটা- ৫-৬ টা
  • নুডুলস সেদ্ধ- ১ টি বড় প্যাকেট
  • লবণ- পরিমাণমতো
  • গোলমরিচ গুঁড়ো- পরিমাণমতো
  • অ্যারোম্যাট পাউডার- পরিমাণমতো
  • সয়া সস- ২ টেবিল চামচ
  • ভিনেগার- ১ টেবিল চামচ
  • চিলি সস- ১/২ কাপ
  • সিজুয়ান সস- ১/২ কাপ
  • টম্যাটো কেচাপ- ১/২ কাপ
  • অয়েস্টার সস- ১ টেবিল চামচ

প্রণালী

- চুলায় প্যান নিন। তেল দিয়ে তাতে আদা-রসুন কুঁচি দিয়ে দিন। তারপর চিকেন আর শ্রিম্প দিয়ে দিন। নেড়েচেড়ে রান্না করুন।

- চিকেন আর শ্রিম্প রান্না হতে হতে তাতে ভেজিটেবল দিয়ে দিন সব। কাঁচা মরিচ দিন। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিন। আরোম্যাট পাউডার দিয়ে দিন। নেড়েচেড়ে সব কিছুক্ষন রান্না করুন।

- এবার নুডুলস দিয়ে দিন। সব ভালমতো মিশিয়ে নিন।

- এবার সব সস দেয়ার পালা। সয়া সস, চিলি সস, সিজুয়ান সস, টম্যাটো কেচাপ, অয়েস্টার সস দিয়ে দিন। ভিনেগার দিন। সব এবার শেষবারের মত খুব ভালমতো মিক্স করে নিন।

- হয়ে গেলে নামিয়ে প্লেট-এ সাজিয়ে স্প্রিং অনিঅন দিয়ে দিন উপরে। পরিবেশন করুন রেস্টুরেন্ট-এর স্বাদে মিক্সড চাওমিন।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!
মেহমানদারী

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প!

রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার শ্রিম্প খাওয়া হয়! ফ্রাইড রাইস বা চাওমিন দু'টোর সাথেই দারুণ লাগে খেতে। আচ্ছা মজার এই আইটেমটি ঘরে বানালে ক...

রেস্টুরেন্ট স্বাদের মিক্সড চাওমিন!
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্বাদের মিক্সড চাওমিন!

বিকেলের ক্ষুধা মিটাতে চাই মজাদার কিছু! ভেজিটেবল এর সাথে চিকেন আর চিংড়ির মিক্সড চাওমিন হলে কেমন হয়? মন্দ নয় তো। রেস্টুরেন্ট যাবার কথা ভাবছেন তো। প্রয়োজ...

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

আরও পড়ুন

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা

আমি রেসিপি লিখতে লিখতে সত্যি কাহিল হয়ে গিয়েছি। এত বড় একটা প্রজেক্ট আমি কীভাবে সফল করলাম ভাবতেই অবাক লাগে । তবে আমার ২ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। আমি জা...

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল

হাল ফ্যাশনে হেয়ার স্টাইল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। হেয়ার কাট, কালার, রিবন্ডিং বা কার্লিং, পার্ম আরো কত কী - সবই এখন ফ্যাশনের অন্তর্ভুক্ত। তবে যে ফ্...

হেয়ার কাট

মুখের শেপ অনুযায়ী বেছে নিন হেয়ার কাট

সব সময় একঘেয়েমি চুলের কাট দিতে দিতে বিরক্ত হয়ে যান অনেকেই । তাই নুতুন কিছু চুলের কাট দিতে চান যে কোনো বয়সের মানুষই । তবে অনেকেই আমরা জানি না যে আসলে আ...

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

…