স্লো কুক পুল্ড চিকেন!

sub-editor · Jan 05, 2017 · 1 min read

স্লো কুক পুল্ড চিকেন!

খুব ঝামেলাহীন সহজ একটি রেসিপি। আমার লাঞ্চ বক্স ফেভারেট এই পুল্ড চিকেন। ভাতের সাথে কিংবা দুই পাওরুটির মাঝে পুরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাবার জন্য পারফেক্ট।

[picture]

উপকরণ
  • মুরগির থাই পিস হাড্ডি ছাড়া ৪০০ গ্রাম
  • পেঁয়াজ কুচি মোটা করে দেড় কাপ 
  • রসুন কুচি ২ টেবল চামচ 
  • টমেটো পেস্ট ৪ চা চামচ
  • বারবিকিউ সস ৪ টেবল চামচ 
  • চিলি সস ২ চা চামচ 
  • লেবুর রস ৩ টেবল চামচ 
  • গোলমরিচ ফাকি ২ টেবল চামচ 
  • জিরা গুড়া ১ চা চামচ
  • লাল মরিচ গুড়া ১ চা চামচ
  • পাপরিকা পাওডার ১ টেবল চামচ ( স্মোকড পাপরিকা পাউডার পেলে দিতে পারেন টেস্টটা অনেক ভালো হয় )
  • লবন স্বাদমত
প্রণালী - প্রথমে মুরগির থাই পিস হাড্ডি অল্প লবন, গোলমরিচ ফাঁকি, ১ টেবল চামচ পরিমাণ অলিভ অয়েল আর ২ টেবল চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা ( আগের দিন রাতে মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। ) - এখন একটা প্যান এ মেরিনেট করা মুরগির পিস আরে উপরের বাকি সব উপকরণ এর সাথে ৩ কাপ গরম পানি দিয়ে ঢাকনা লাগিয়ে ধিমি আঁচে বসিয়ে দিন ২ ঘণ্টার জন্য। - ১ ঘণ্টা পর দেখবেন মুরগির পিসগুলি নরম হয়ে গেছে, এমন সময় মুরগির পিসগুলো প্যান থেকে উঠিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে ঝুরা ঝুরা করে নিন, এবার বাকি সসে এই ঝুরা পিসগুলো, সাথে পছন্দ মত মাশরুম কুচি, জালাপিনো টুকরা দিয়ে দিন। - আবার ধিমি আঁচে রান্না করুন আরও ২০ মিনিট ( সসটা শুকিয়ে গিয়ে থাকলে এতে অল্প আরেকটু পানি দিয়ে দিতে পারেন)। - এবার হয়ে আসলে নামিয়ে প্লেটে উপরে কিছুটা গোলমরিচ ফাকি ছিটিয়ে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন। দুই পাওরুটির মাঝে পুরে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নাস্তায় ও খেতে পারেন আবার লাঞ্চেও নিয়ে যেতে পারেন ! ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

সম্পর্কিত লেখা

বেকিং

হারিয়ালি স্পাইসড বেকড চিকেন 

ইফতারির আয়োজনে প্রতিদিন বুট ছোলা খেয়ে একঘেমি চলে আসতেই পারে। তাই মাঝে মধ্যে এই আয়োজনে একটু ভিন্নতা আনা অপরিহার্য হয়ে পড়ে। তাই চাইলে আজকের আয়োজনে রা...

চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি
বেকিং

চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি

বাড়িতে ভালো কিছু রান্নার আয়োজন করা হচ্ছে! তবে তালিকায় রাখতে পারেন চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করা হয় রোস্ট উইথ অনিয়ন গ্...

ওভেন কুকড চিকেন স্কিউয়ার্স!
বেকিং

ওভেন কুকড চিকেন স্কিউয়ার্স!

গরুর মাংসের আইটেম খেয়ে খেয়ে একঘেয়েমি চলে আসলে ট্রাই করে দেখতে পারেন মজাদার এবং বেশ স্বাস্থ্যকর এই আইটেমটি। আচ্ছা আইটেমটির নামই তো বলা হল না! আজ আপনাদে...

মেহমানদারী

সুইট অ্যান্ড সাওয়ার গ্রিল চিকেন

মুখের স্বাদ বদলাতে একবার ট্রাই কিন্তু মাস্ট! হ্যাঁ হালকা টক এবং মিষ্টি স্বাদের এই গ্রিল চিকেন কিন্তু মন ভরিয়ে দেয়ার মতো একটি আইটেম। দেখে নিন কীভাবে তৈ...

আরও পড়ুন

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস
চা – নাস্তা

চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কারি সস

সাইড ডিশ , স্টার্টটার , বিকেলের নাস্তায় দারুণ লাগে এই চিকেন ড্রামস্টিকস । ফ্রাইড রাইস এর সাথে দারুণ মানিয়ে যায় এই চিকেন ড্রামস্টিকস ইন থাই রেড কার...

নানা গুনের গোলমরিচ
সুস্থতা

নানা গুনের গোলমরিচ

গোল মরিচ, যা আমরা সকলেই চিনি। বিশ্বের প্রায় সব ধরণের কুইজিনেই এই মশলাটির কম বেশি ব্যবহার রয়েছে। এর রয়েছে বেশ তীক্ষ্ণ ঝাঁঝালো স্বাদ। অনেক ক্ষেত্রে আস্ত...

চিলি কন কার্নে সার্ভড উইথ প্লেইন রাইস!
মেহমানদারী

চিলি কন কার্নে সার্ভড উইথ প্লেইন রাইস!

চিলি কন কার্নে এক রকম স্টু যা কিমা ,গ্রিন /রেড পেপার , রেড কিডনি বিনস, টমেটো আর কিছু পরিচিত মশলা দিয়ে রান্না করা হয় ! অ্যামেরিকার টেক্সাস ছাড়াও অন্যান...

…