ঘরেই রেস্টুরেন্ট স্বাদের সিজলিং চিলি চিকেন!

sub-editor · Feb 08, 2016 · 1 min read

ঘরেই রেস্টুরেন্ট স্বাদের সিজলিং চিলি চিকেন!

সিজলিং আইটেম খেতে রেস্টুরেন্ট যেন অবধারিত। কিন্তু ঘরে বসেই কিছু উপকরণের সাহায্যে তৈরি সম্ভব সিজলিং আইটেম। স্বাদটাও কিন্তু একেবারে রেস্টুরেন্টের শেফের তৈরি সিজলিং থেকে কম নয়! আর আজকের সিজলিং আইটেমে রয়েছে চিলি চিকেন।  চলুন দেরি না করে দেখে নিই কী কী উপকরণ  দিয়ে  আর কীভাবে তৈরি করা যায় সিজলিং চিলি চিকেন।

[picture]

উপকরণ 

  • হাড় ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম,
  • ভাঁজ খোলা পেঁয়াজ ১ কাপ,
  • মাখন ৩ টেবিল চামচ, 
  • কাঁচা মরিচ ৭/৮টি,
  • রসুন কুচি ৩ টেবিল চামচ,
  • আদা কুচি ২ টেবিল চামচ,
  • ময়দা ৪ টেবিল চামচ,
  • ডিমের সাদা অংশ ২টি,
  • সয়াবিন তেল আধা কাপ,
  • টমেটো সস ২ টেবিল চামচ,
  • চিলি সস ৩ টেবিল চামচ,
  • লবণ পরিমাণমতো,
  • সিজলিং ডিশ ১টি।
  • চাইলে সাথে বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ করে দিতে পারেন।

প্রণালী 

মুরগির মাংস চত টুকরা করে কেটে নিন।মাংসের সঙ্গে লবণ, ডিমের সাদা অংশ ও ময়দা একসঙ্গে মেখে ডুবো তেলে ভেজে নিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ ও মাংস (সবজি দিতে চাইলে এখনই দিয়ে দিন) দিয়ে কিছুক্ষণ নেড়ে লবণ, কাঁচা মরিচ, টমেটো সস ও চিলি সস দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।সিজলিং ডিশ চুলায় ৩০ মিনিট গরম করুন। চুলা থেকে নামিয়ে বাটার দিয়ে মাংসের মিশ্রণ ঢেলে ফ্রাইড রাইস, পোলাও বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন।

ছবি ও রেসিপি - সামিয়া'স হোম কিচেন

সম্পর্কিত লেখা

গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!
মেহমানদারী

গ্রিল চিকেন হোক আপনার মেহমানদারী রেসিপি!

কম তেলে, খুব কম মসলা দিয়ে ঘরে বসেই আমরা গ্রিল চিকেন বানাতে পারি। বাইরের গ্রিল চিকেন-এ অনেক মসলা থাকে, খাওয়াটাও স্বাস্থ্যকর না। মোটামুটি কম বেশি সবাই গ...

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

চিলি পটেটো
২০ মিনিটের রান্না

চিলি পটেটো

আলুর অনেক ধরনের ঝাল ও মজার অ্যাপেটাইজারের (Appetizers) মধ্যে চিলি পটেটো একটি। নাস্তায় বা যেকোনো সময় খেতে চাইলে সহজ ও কম সময়ে বানানোর জন্য একটি পারফেক্...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

রেস্টুরেন্ট স্বাদের মিক্সড চাওমিন!
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্বাদের মিক্সড চাওমিন!

বিকেলের ক্ষুধা মিটাতে চাই মজাদার কিছু! ভেজিটেবল এর সাথে চিকেন আর চিংড়ির মিক্সড চাওমিন হলে কেমন হয়? মন্দ নয় তো। রেস্টুরেন্ট যাবার কথা ভাবছেন তো। প্রয়োজ...

চাইনিজ স্টাইল চিকেন চওমিন
২০ মিনিটের রান্না

চাইনিজ স্টাইল চিকেন চওমিন

চাইনিজ স্টাইল চিকেন চওমিন নিয়ে অনেকে শুনে থাকবেন। কিন্তু কি করে কিভাবে এই রেসিপিটি রান্না করবেন তা হয়ত জানেন না। তো চলুন জেনে নিই রেসিপিটি রান্নার প্র...

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

হানি সেসেমি চিকেন
মেহমানদারী

হানি সেসেমি চিকেন

আজ চিকেনের একটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। রেস্টুরেন্ট-এ আমরা এই খাবারটি প্রায় সময়ই দেখি। কিন্তু ঘরেও যে খুব সুন্দর বানিয়ে ফেলা যায় এরকম কিছু চলুন দ...

…