চিংড়ির মালাইকারি

sub-editor · Jan 26, 2018 · 1 min read

চিংড়ির মালাইকারি

ছুটির দিন দুপুরবেলা । গরম পোলাও এর উপর বেরেশ্তা ছড়ানো আর সামনে এক বাটি চিংড়ির মালাইকারি । আহ !

পছন্দের এই  চিংড়ির মালাইকারির রেসিপিই শেয়ার করব আজ আপনাদের সাথে । চলুন দেখে নেয়া যাক কী কী লাগবে চিংড়ির মালাইকারি তৈরি করতে ।

উপকরণ
  • চিংড়ি - ৭০০ গ্রাম
  • পেঁয়াজ - এক কাপ
  • রসুন বাটা - হাফ চা চামচ
  • আদা বাটা - হাফ চা চামচ
  • লবন- স্বাদ মতো
  • মরিচ - ৪/৫ টি
  • মরিচ গুঁড়া - হাফ চা চামচ
  • হলুদ গুঁড়া - হাফ চা চামচ
  • জিরা গুঁড়া - হাফ চা চামচ
  • গরম মশলা গুঁড়া - সামান্য
  • বড় এলাচ - ২ টি
  • তেজপাতা -১ /২ টি
  • দারুচিনি - ২ টি
  • কোকোনাট মিল্ক -  দেড় কাপ/আড়াই কাপ ( পছন্দ মতো )
  • সরিষার তেল - ৪ টেবিল চামচ
  • ঘি - ২ চামচ
  • সয়াবিন তেল - ১ টেবিল চামচ
[picture] প্রণালী

- প্রথমে একটি প্যানে ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে নিন। এবার এতে চিংড়িগুলো অল্প আঁচে ভেজে নিন। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। ১ মিনিটের মত ভেজে চিংড়ি অন্য একটি পাত্রে তুলে রাখুন। এবার প্যানে ৩ টেবিল চামচ সরিষার তেল নিন। এতে একে একে এলাচ , দারচিনি , তেজপাতা , পেঁয়াজ কুঁচি ভেজে নিন , এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখুন। কিছুক্ষণ ভাজার পর আদা, রসুন বাটা দিয়ে নিন । নাড়তে থাকুন। প্যানে  যেন না লেগে যায় ।

- এবার কোকোনাট মিল্ক দিন, প্রথমে অল্প দিয়ে নাড়ুন, বাকি কোকোনাট মিল্ক আলাদা রেখে দিন। মশলাটা কসাতে থাকুন, এখন একে একে জিরা, মরিচ, হলুদ, গরম মশলা গুঁড়া দিয়ে দিন। আবার কষাতে থাকুন। এখন লবন দিন স্বাদ মতো।

- এরপর চিংড়ি দিয়ে দিন, আস্তে আস্তে নাড়তে থাকুন। এবার ঢাকনা দিয়ে দিন মিনিট দুয়েকের জন্য। চিংড়ি এর ভেতর মশলা ভালো মতো যাতে যায়, এজন্য অল্প আঁচে একটু নেড়ে দিন চিংড়ি। এবার আগে আলাদা করে রাখা কোকোনাট মিল্ক দিয়ে দিন এবং নেড়ে নিন। কোন পানি ব্যবহার করার দরকার নেই, ঝোল হবার জন্য কোকোনাট মিল্ক যথেষ্ট। এখন  আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। এবার ঘি দিয়ে দিন। এখন ঢাকনা দিয়ে দিন। ১০ মিনিটের মতো লাগবে রান্না হতে।

- রান্না শেষে নামিয়ে ফেলুন । গরম পোলাও অথবা ভাতের সাথে খেতে পারেন চিংড়ির মালাইকারি।

ছবি - পিন্টারেস্ট ডট কম

রেসিপি - তাবাসসুম বিন্তি

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?
ব্রাইডাল

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?

এই সময়ে যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন সেটা হলো, "কীভাবে নিব বিয়ের আগে নিজের স্কিনের যত্ন?" আমার মনেও ছিল ঠিক এই প্রশ্নটিই। আমার বিয়ে হয়...

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?

এমন একটি ফলের নাম বলতে পারবেন যা দিয়ে তৃষ্ণা মেটানো থেকে শুরু করে রান্না এমন কি রূপচর্চায়ও ব্যবহার করা যায়? নারকেল এমন একটি নিয়ামক যার কোন অংশই আসলে ফ...

আরও পড়ুন

চোখের নিচের যত্ন করুন কোকোনাট মিল্কের সাহায্যে
ত্বকের যত্ন

চোখের নিচের যত্ন করুন কোকোনাট মিল্কের সাহায্যে

একজোড়া নজরকাড়া চাহনির মাধ্যমেই কিন্তু একটা মানুষের সৌন্দর্য অনেকখানি প্রকাশ পেয়ে যায়। কিন্তু চোখে যদি থাকে ডার্ক সার্কেল, ফোলা ভাব কিংবা বয়সের আগেই পড়...

চুলের যত্ন

স্কিন এবং হেয়ার কেয়ারের এসেনশিয়াল প্রোডাক্ট কোকোনাট অয়েল তৈরির আদ্যোপান্ত 

কোকোনাট অয়েল। সহজ বাংলায় নারিকেল তেল। যুগযুগ ধরে চুল আর ত্বকের যত্নের জন্য কোকোনাট অয়েলের ব্যবহার হয়ে আসছে । বিশেষ করে সাউথ এশিয়া এবং ইন্ডিয়ান সাব-কন্...

স্কিন ক্যাফে কোকোনাট অয়েল | এক্সট্রা ভার্জিন অর্গানিক তেল!
চুল

স্কিন ক্যাফে কোকোনাট অয়েল | এক্সট্রা ভার্জিন অর্গানিক তেল!

যুগযুগ ধরে চুল আর ত্বকের যত্নের জন্য কোকোনাট অয়েলের (নারিকেল তেল) ব্যবহার হয়ে আসছে। কোকোনাট অয়েলের উপযোগিতার কথা লিখে শেষ করা যাবে না। স্কিন এবং মাথার...

মসৃণ ত্বকের 'সিক্রেট' নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!
ত্বকের যত্ন

মসৃণ ত্বকের 'সিক্রেট' নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!

তারুণ্য ধরে রাখতে কে না চায়! আর এই তারুণ্য ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিজের যত্ন নেয়া, নিজেকে ভালোবাসা এবং নিজের মন ভালো রাখা।...

গলদা চিংড়ির বিরিয়ানি
রেসিপি

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

…