গলদা চিংড়ির বিরিয়ানি

জান্নাতুল কাওসার · Jan 22, 2025 · 1 min read

গলদা চিংড়ির বিরিয়ানি

ডাইনিং টেবিলে এক প্লেট বিরিয়ানি মানে যেন এক টুকরো উৎসব। আর যদি সেই বিরিয়ানিতে থাকে গলদা চিংড়ির মনমাতানো স্বাদ, তবে তো কথাই নেই! গলদা চিংড়ির বিরিয়ানি হলো এমন একটি পদ, যা প্রথম গ্রাসেই আপনার মন ভরিয়ে দেবে। ছুটির আগের রাতের ঘরোয়া উৎসব কিংবা বিশেষ কোনো উপলক্ষ—যে কোন সময়ই এই খাবারটি আনতে পারে স্বাদের ভিন্নতা। চলুন জেনে নিই, কীভাবে এই সুগন্ধি আর সুস্বাদু গলদা চিংড়ির বিরিয়ানি রান্না করা যায়।

গলদা চিংড়ির বিরিয়ানি রান্নায় যা যা প্রয়োজন

বিরিয়ানি রান্নার জন্য যা লাগবে

  • বাসমতী চাল ৪০০ গ্রাম
  • লবণ
  • গোটা গরম মশলা (ছোট এলাচ ৪টি, লবঙ্গ ২-৩টি )
  • ঘি ৩ টেবিলচামচ
  • তেজপাতা ১০টা
গলদা চিংড়ির প্রস্ততিতে যা প্রয়োজন 
  • গলদা চিংড়ি ৪টি
  • সাদা তেল ৩ চা চামচ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা বাটা ১ টেবিলচামচ
  • রসুন বাটা ১ টেবিলচামচ
  • লাল মরিচ গুঁড়ো ১ চা-চামচ
  • হলুদ গুঁড়ো ১ চা-চামচ
  • গরম মশলা গুঁড়ো ১ চা-চামচ
  • জিরে গুঁড়ো ১ চা-চামচ
  • ফেটানো টক দই ১/৪ কাপ
  • বিরিয়ানি মশলা ১ টেবিলচামচ
  • বেরেস্তা আধা কাপ
  • কাঁচা মরিচ ২টি
  • জাফরান আধা চা-চামচ (১/৪ কাপ দুধে গুলে নেওয়া)
 গলদা চিংড়ির বিরিয়ানি রান্নার পদ্ধতিঃ

(১) একটি হাঁড়িতে পানি গরম করুন। তাতে দিন লবণ, ছোট এলাচ ও লবঙ্গ। ফুটে উঠলে ধুয়ে রাখা বাসমতী চাল দিয়ে দিন। মোটামুটি ৮০ শতাংশ হয়ে এলে নামিয়ে নিন। ভাতের পানি ঝড়িয়ে রাখুন।

(২) এবার একটি কড়াইতে সাদা তেলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এই তেলেই একে একে চিংড়ি, আদা-রসুন বাটা, বিরিয়ানি মশলা, টক দই, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না হতে দিন, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে।

(৩) একটা ভারী তলা যুক্ত হাঁড়িতে ভাল করে ঘি মাখিয়ে নীচে তেজপাতাগুলো বিছিয়ে দিন। এর উপর দিন ঝরঝরে বাসমতী চালের ভাত। তার উপরে ছড়িয়ে দিন গলদা চিংড়ি ও মশলা। তার উপর আবার ভাত দিন।

(৪) উপর থেকে দুধে গোলানো জাফরান ও বেরেস্তা ছড়িয়ে ঢাকা দিয়ে দিন। আটা মেখে তা দিয়ে সিল করে দিন, যাতে ভেতরের বাতাস না বেরিয়ে যায়।

(৫) এবার হাঁড়িটা তাওয়ার উপর বসিয়ে মাঝারি আঁচে ৮ মিনিট মতো রান্না হতে দিন। গ্যাস বন্ধ করার পরেও অন্তত আধ ঘণ্টা চুলার ওপর রাখুন।

ব্যাস! তৈরি হয়ে গেল সুস্বাদু গলদা চিংড়ির বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করুন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

খাদ্য তালিকায় রাখুন আয়োডিন সমৃদ্ধ খাবার
সুস্থতা

খাদ্য তালিকায় রাখুন আয়োডিন সমৃদ্ধ খাবার

আয়োডিন মানব শরীরের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। থাইরয়েডগ্ল্যান্ডের কাজ ঠিকঠাক হয়ার জন্য এই খনিজউপাদানটি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারনা থাকা দরকার। আমা...

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

মজাদার ফিশ বিরিয়ানি
মেহমানদারী

মজাদার ফিশ বিরিয়ানি

মাছ বাঙ্গালিদের অনেক প্রিয় খাবার। এই মাছ দিয়ে আমরা বাঙ্গালিরা বিভিন্ন আইটেম রান্না করে খেতে পছন্দ করি। আমাদের রান্নার তালিকায় মাছ না থাকলে যেন চলেই না...

চিংড়ির পুরে পুঁই পাকোড়া
চা – নাস্তা

চিংড়ির পুরে পুঁই পাকোড়া

পুঁই শাক আমার অনেক অনেক পছন্দের। আর চিংড়ি? চিংড়ি ছোট-বড় কার না পছন্দের! তবে পুঁই চিংড়ি ঝোল করলে কেন যেন আমি খেতে পারি না। তাই আমার মা আমার জন্য চিংড়ি...

আরও পড়ুন

চিংড়ির মালাইকারি
মেহমানদারী

চিংড়ির মালাইকারি

ছুটির দিন দুপুরবেলা । গরম পোলাও এর উপর বেরেশ্তা ছড়ানো আর সামনে এক বাটি চিংড়ির মালাইকারি । আহ ! পছন্দের এই চিংড়ির মালাইকারির রেসিপিই শেয়ার করব আজ আপন...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

মজাদার চিংড়ী বিরিয়ানি
মেহমানদারী

মজাদার চিংড়ী বিরিয়ানি

এতো মজার একটা বিরিয়ানি যে সাথে কিছুই লাগে না, শুধু সালাদের সাথে পরিবেশন করা যায় । চাইলে সাথে বোরহানি রাখতে পারেন, না হলে কোন সমস্যা নেই । এই উপকরণে ৫-...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

…