রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখতে কার্যকরী ৭টি টিপস

জুবায়ের আহাম্মেদ · Jan 29, 2023 · 1 min read

রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখতে কার্যকরী ৭টি টিপস

পুরো বাসা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, অথচ রান্নাঘরে ঢুকলেই দেখা যায় সব জিনিস এলোমেলো! বাসার সবচেয়ে ব্যস্ততম এই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে তাহলে কি কাজ করতে ভালো লাগবে, বলুন তো? সকালের চা বানানো থেকে শুরু করে রাতের খাবার তৈরি করা পর্যন্ত কতবার যে রান্নাঘরে যাওয়া হয় তার হিসেব নেই। তবু কোথায় যেন এই জায়গাটাই পরিষ্কার রাখার জন্য আগ্রহের কমতি দেখা যায়। আবার কীভাবে রান্নাঘর পরিষ্কার রাখা যায় সেই টিপসটাও অনেকের অজানা। আজকের লেখায় আমি জানাবো রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখার কয়েকটি টিপস সম্পর্কে।

রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখার টিপস 

১) সিঙ্ক ও বেসিন ঝকঝকে রাখুন

সারাদিনের বিভিন্ন ধোয়ামোছার পর সিঙ্ক কিংবা বেসিন জ্যাম হয়ে যেতে পারে। এতে দুর্গন্ধ ছড়ানোর সম্ভাবনা থাকে। কাজের শেষে তাই সম্ভব হলে সিঙ্কে গরম পানি ঢেলে দিন। খুব বেশি গরম পানি ব্যবহার করা উচিত নয়। এতে প্লাস্টিকের পাইপের ক্ষতি হতে পারে। তবে প্লাস্টিকের জন্য সহনীয় পর্যায় পর্যন্ত গরম পানি ব্যবহার করলে যে কোনো কারণে পাইপ জ্যাম হয়ে গেলে তা ঠিক হয়ে যাবে। সবশেষে লিকুইড সাবান কিংবা ভিনেগার পানিতে মিশিয়ে তা দিয়ে সিঙ্কের পুরোটা পরিষ্কার করে নিন। তেলতেলে ভাব কমানোর জন্য সিঙ্কের মধ্যে ভিনেগার ছড়িয়ে দিয়ে তাতে লেবুর রস ও কয়েক টুকরো লেবু রেখে দিন। ১০ মিনিট পর ঘষে ধুয়ে ফেলুন। এতে সিঙ্কের চকচকে ভাব ফিরে আসবে।

সিঙ্ক পরিষ্কার

২) রান্নাঘরের স্ল্যাব ক্লিন করুন

প্রতিদিন রান্না করার সময় মশলা বা তরকারি চুলায় ও স্ল্যাবে পড়তে পারে। এই দাগ একবার বসে গেলে ওঠানো খুব কষ্টকর। তাছাড়া স্ল্যাবও তেল চিটচিটে হয়ে যায়। তাই প্রতিবার রান্না শেষ করে চুলা ও স্ল্যাব ক্লিন করে নিন। ক্লিন করার জন্য গরম পানিতে বাসন পরিষ্কারের লিকুইড সাবান ও এক চামচ লবণ মিশিয়ে নিন। পানিতে কাপড় ভিজিয়ে চুলার আশেপাশে এবং স্ল্যাব পরিষ্কার করা হলে শুকনো আরেকটি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।

৩) আঁশটে গন্ধ দূর করুন

মাছ কাটাকুটি করা হলে স্বাভাবিকভাবেই রান্নাঘরে কিছুটা আঁশটে গন্ধ ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে মাছের আঁশ আর অন্যান্য আবর্জনা আগে পলিথিনে ভরে মুখ বন্ধ করে তারপর ময়লার ঝুড়িতে রাখুন। মাছ কাটার সময় পুরাতন পত্রিকা বা পলিথিন বিছিয়ে রাখতে পারেন। এতে মেঝে নোংরা হওয়ার সম্ভাবনা কমে যাবে। মাছ-মাংস কাটার পর যদি রান্নাঘরে গন্ধ ছড়িয়ে পড়ে তবে পানিতে কিছুটা দারুচিনি রেখে ফুটিয়ে নিন। এতে ঘরের দুর্গন্ধ কমে আসবে। চাইলে এয়ার ফ্রেশনারও ব্যবহার করতে পারেন।

৪) ওভেন পরিষ্কার রাখুন

রান্নার ঝামেলা কমিয়ে আনার জন্য অনেকেই এখন মাইক্রোওয়েভ ব্যবহার করছেন। তবে ব্যবহার শেষে যদি ওভেন ভালোভাবে ক্লিন করা না হয়, তবে অল্প সময়েই ছড়িয়ে থাকা খাবার থেকে দুর্গন্ধ আসতে পারে। তাই ওভেনও নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এক বাটি পানিতে ভিনেগার কিংবা লেবুর রস মিশিয়ে তা ওভেনে এক মিনিট গরম করে নিন। এতে গরম পানির বাষ্প পুরো ওভেনে ছড়িয়ে পড়বে। পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই ওভেন পরিষ্কার হয়ে যাবে।

রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখার উপায়

৫) রান্নাঘরের চকচকে ভাব ধরে রাখুন

রান্নাঘরে স্টেইনলেস স্টিলের সিঙ্ক পরিষ্কার করার পর কাপড়ে খানিকটা অলিভ অয়েল কিংবা কোকোনাট লাগিয়ে তা দিয়ে সিঙ্ক মুছে নিতে পারেন। রান্নাঘরের কোনো পাত্র চকচকে রাখতে চাইলেও এই পদ্ধতি ফলো করতে পারেন। কাঠের জিনিসের চকচকে ভাব ধরে রাখতে চাইলে কিছুটা লবণ ছিটিয়ে তাতে অল্প লেবুর রস দিয়ে হালকা ঘষে নিন। রান্নাঘরের প্রতিটি জিনিস যখন পরিষ্কার থাকবে তখন এমনিতেই চকচকে ভাব বজায় থাকবে।

৬) টাইলস পরিষ্কার করুন 

চুলার আশেপাশের দেয়ালে তেল চিটচিটে টাইলস পরিষ্কারের জন্য বেকিং সোডা ও লেবু বেশ কার্যকরী। বেকিং সোডার পেস্ট তৈরি করে তাতে লেবুর রস মিশিয়ে নিন। এরপর টাইলসে থাকা দাগের উপর পেস্টটি লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর পরিষ্কার করে নিতে হবে। এতে করে টাইলসের তৈলাক্ত ভাব আর দাগ নিমিষেই দূর হয়ে যাবে।

৭) জমিয়ে রাখবেন না কোনোকিছুই

ভাজা পোড়ার পুরাতন তেল হোক কিংবা এঁটো থালাবাসন, রান্নাঘরের কোনো কাজই জমিয়ে রাখা উচিত নয়। চেষ্টা করুন, এঁটো থালাবাসন অন্তত খানিকটা পানি দিয়ে ধুয়ে নিতে। পরে নিজের সুবিধামত সময়ে সাবান দিয়ে ধুয়ে নিন। এছাড়া প্রতিদিন ২০-২৫ মিনিট বরাদ্দ রাখুন সিঙ্ক ও চুলার আশেপাশের এরিয়া পরিষ্কারের জন্য। এসব স্থান ব্যবহার হয় বেশি, তাই খুব সহজে দাগ বসে যেতে পারে। তাই এই জায়গাগুলো প্রতিদিন ক্লিন করে নেয়াই ভালো।

কিচেন কেবিনেট কীভাবে পরিষ্কার রাখবেন?

রান্নাঘর গোছানো আর পরিষ্কার দেখতে কার ভালো লাগে না বলুন? এ জন্য যতটুকু সম্ভব কিচেন কেবিনেটসহ সবকিছু পরিষ্কার রাখতে হবে। কিচেন কেবিনেট হোক কিংবা সাধারণ তাক, প্রতিদিন একবার পরিষ্কার করার চেষ্টা করুন। যেসব স্থানে প্রতিদিন রান্নার উপকরণ রাখা হয় কিংবা যেসব কেবিনেট প্রতিদিনই খোলার প্রয়োজন পড়ে, সেসব নিয়মিত পরিষ্কার করতে হবে। কিচেন কেবিনেট দীর্ঘদিন আবদ্ধ থাকলে তাতে তেলাপোকাসহ অন্যান্য যে কোনো পোকামাকড় বাসা বাঁধতে পারে। মাসে অন্তত দুইবার চেষ্টা করুন কেবিনেট ক্লিন করার।

রান্নাঘর গোছানো ও পরিষ্কার রাখতে কেবিনেট ক্লিন করা

কিচেন কেবিনেটে যদি রঙ করা থাকে, তবে সেখানকার দাগ পরিষ্কার করতে বেকিং সোডা সবচেয়ে কার্যকরী। একটি বাটিতে বেকিং সোডা আর পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পেস্ট দাগের উপর রেখে সুতি কাপড় দিয়ে মুছে নিন। কাঠের কেবিনেটের জন্য যে সুতি কাপড় ব্যবহার করবেন খেয়াল রাখবেন সেটি যেন খুব ভেজা না হয়। এতে কাঠ নষ্ট হয়ে যেতে পারে। কেবিনেটে যদি কাঁচ থাকে তাহলে সুতি কাপড়ে গ্লাস ক্লিনার নিয়ে ভেতরে ও বাইরে দুই দিক থেকেই ক্লিন করুন। কেবিনেট যেমন রান্নাঘরের শোভা বাড়ায়, তেমনই এটি ক্লিন না রাখলে দেখতেও ভালো লাগে না। তাই কাঠের বা কাঁচের কেবিনেট যাই হোক না কেন, নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

এই তো জানিয়ে দিলাম রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখার কার্যকরী কয়েকটি টিপস সম্পর্কে। রান্নাঘর গোছানো থাকলে কাজ করতেও যেমন ভালো লাগে, তেমনই এটি স্বাস্থ্যকরও। তাই চেষ্টা করুন স্বাস্থ্যকর পরিবেশেই কাজ করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

  ছবিঃ সাটারস্টক

Products in this article

Meril Milk & Beli Soap Bar

সম্পর্কিত লেখা

রান্নাঘরের ডিপ ক্লিনিং | জেনে নিন কিছু কার্যকরী টিপস অ্যান্ড ট্রিকস
লাইফ স্টাইল

রান্নাঘরের ডিপ ক্লিনিং | জেনে নিন কিছু কার্যকরী টিপস অ্যান্ড ট্রিকস

একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মেয়েদের জীবনের অর্ধেক সময় নাকি রান্নাঘরেই পার হয়ে যায়! যাই হোক না কেন, রান্না করতে গেলে কিন্তু রান্নাঘর অপরিষ্কার...

আপনার রান্নাঘরটি হয়ে উঠুক আপনার মনের মতন
গৃহসজ্জা

আপনার রান্নাঘরটি হয়ে উঠুক আপনার মনের মতন

আমাদের শোবার ঘর, বসার ঘর বা খাবার ঘর সব কিছুই আমরা সুন্দর করে গুছিয়ে রাখি। শুধু রান্না ঘরই থেকে যায় এলোমেলো অগোছালো। অথচ একটু ভেবে দেখুন কর্মজীবী কিংব...

রান্নাঘরের টিপস । ১০টি উপায়ে জীবন হবে আরও সহজ!
গৃহসজ্জা

রান্নাঘরের টিপস । ১০টি উপায়ে জীবন হবে আরও সহজ!

নতুন সংসারে পা দিয়ে সংসার সামাল দিতে কম বেশি সবারই কিছুটা সমস্যা হয়ে থাকে। তবে আজকালকার মেয়েদের সবচেয়ে বেশি ঝক্কি পোহাতে হয় রান্না করতে গিয়ে। তাই আজ আ...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

আরও পড়ুন

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

মেকআপের অ্যাসেনশিয়াল টুলস ক্লিন করার সঠিক ও সহজ উপায়!
মেকআপ

মেকআপের অ্যাসেনশিয়াল টুলস ক্লিন করার সঠিক ও সহজ উপায়!

পারফেক্টলি মেকআপ করার জন্য বিভিন্ন রকম টুলস যেমন- ব্রাশ, বিউটি স্পঞ্জ ইত্যাদি আমরা সবাই ইউজ করি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এসব মেকআপ টুলস ক্লিন করা...

ঘর পরিষ্কার করার সহজ ১৬টি উপায় জানা আছে কি?
গৃহসজ্জা

ঘর পরিষ্কার করার সহজ ১৬টি উপায় জানা আছে কি?

যেহেতু বেডরুমেই আমরা বেশি সময় কাটাই তাই এই ঘরেরই বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। ব্যস্ততায় সব সময় নিজের ঘরের যত্ন নেয়া যায় না। তারপরও সময় বের করে ঘর পরিষ্কার...

রান্নাঘরের ১৪টি প্রয়োজনীয় টিপস!
রেসিপি

রান্নাঘরের ১৪টি প্রয়োজনীয় টিপস!

রান্নাঘর বেশ রহস্যময় জায়গা। প্রতিদিন এর ভেতর থেকে কত শত সুস্বাদু খাবার বের হয়। কিন্তু খেতে যতটা সহজ, রান্নাঘরে রান্না করা কিন্তু ততটা সহজ নয়! প্রতিদিন...

মেকআপ ব্রাশ প্রোপারলি ক্লিন না করলে কী কী সমস্যা হতে পারে?
ত্বকের যত্ন

মেকআপ ব্রাশ প্রোপারলি ক্লিন না করলে কী কী সমস্যা হতে পারে?

যারা মেকআপ করতে ভালোবাসেন, তারা মেকআপ টিউটোরিয়াল বা ব্লগে একটা কমন জিনিস দেখতে পান, তা হলো মেকআপ রিমুভিং বা ক্লিনিং। তাই স্কিন ভালো রাখতে মেকআপ করার প...

…