মেকআপ ব্রাশ প্রোপারলি ক্লিন না করলে কী কী সমস্যা হতে পারে?

জান্নাতুল মৌ · Jul 18, 2019 · 1 min read

মেকআপ ব্রাশ প্রোপারলি ক্লিন না করলে কী কী সমস্যা হতে পারে?

যারা মেকআপ করতে ভালোবাসেন, তারা মেকআপ টিউটোরিয়াল বা ব্লগে একটা কমন জিনিস দেখতে পান, তা হলো মেকআপ রিমুভিং বা ক্লিনিং। তাই স্কিন ভালো রাখতে মেকআপ করার পরে দিনশেষে বাসায় এসে মেকআপ রিমুভেও আপনি মন দেন। কিন্তু, মেকআপটা করতে যে সব ব্রাশ বা স্পঞ্জ ব্যবহার করেছেন, সেগুলো ক্লিন করা হচ্ছে তো? এগুলো বার বার আপনার স্কিনের সংস্পর্শে আসে, তাই না? তবে সেগুলোর বেলায়ও যে ক্লিনিং জরুরি এটা জানেন কি? অনেকেই আছেন, যারা ব্রাশ ক্লিন করা নিয়ে গাফেলতি করেন। পরে তারা যখন স্কিন প্রবলেমে ভোগেন তখন বলেন, 'আমি তো মেকআপ রিমুভ ঠিকমতোই করি! তাও কেন এমন হলো?' রেগুলার বেসিসে ব্রাশ ক্লিন না করলে তাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। পরবর্তীতে এটা থেকে স্কিনে সমস্যা দেখা দেয়। কী কী সমস্যা হতে পারে, জানতে চান? চলুন জেনে নেই, মেকআপ ব্রাশ ক্লিন না করলে যে ৬টি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে।

মেকআপ ব্রাশ ক্লিন না করলে কী হবে? 

১) ব্রণ বা ব্রেকআউটস দেখা দেয় 

ব্রাশ ক্লিন না করতে করতে ব্রিসেলগুলোতে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। যতই আপনি রাতে মেকআপ রিমুভ করেন আর ফেইস ক্লিন রাখেন, সেই তো পরের দিন নোংরা ব্রাশ বা স্পঞ্জই স্কিনের সংস্পর্শে আনবেন। আর ব্রাশে থাকা ব্যাকটেরিয়া আপনার স্কিনে ব্রেকআউটস বা ব্রণ সৃষ্টি করবে।

২) স্কিন ইরিটেশন হয় 

মাস খানেক হলো মেকআপ ব্রাশ ক্লিনই করছেন না। এর ফলে কী হচ্ছে জানেন? ব্রাশের ব্রিসেলসগুলো ডার্টি আর অয়েলি হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেটা দিয়ে যখন মেকআপ অ্যাপ্লাই করেন, আর তা স্কিন ইরিটেশন এবং রেডনেস এর কারণ হয়ে দাঁড়ায়। এর কারণে আপনার স্কিন সেনসিটিভও হয়ে যেতে পারে।

৩) স্কিনের ন্যাচারাল গ্লো হারিয়ে যায় 

যখন আমরা মেকআপ করি, আমাদের স্কিনের থেকে সেবাম মেকআপ ব্রাশে ট্রান্সফার হয়। সেটা ব্রাশেই থেকে যায়। পরে যখন সেই ব্রাশ দিয়েই মেকআপ অ্যাপ্লাই করা হয়, তখন স্কিনে থাকা সেবাম এবং ব্রাশের ময়লা ও সেবাম একসাথে মিলে যায়! ফলাফল বুঝতেই পারছেন নিশ্চয়ই। স্কিনের ন্যাচারাল গ্লো হারিয়ে যায় এবং স্কিন দেখতে নিষ্প্রাণ লাগে। যারা স্কিন কেয়ার রুটিন মেনটেইন করেও হেলদি স্কিন পাচ্ছেন না, তারা একবার মেকআপ ব্রাশের দিকে নজর দিন!

৪) জীবাণুর সংক্রমণ হয়   

মেকআপ ব্রাশ না ক্লিন করলে সেই নোংরা ব্রাশই আপনাকে অসুস্থ করে তুলতে পারে। মেকআপ ব্রাশ আবার অসুস্থ বানাবে? একদমই মজা করছি না। ডেন্টিস্টরা আপনাকে কয়েক মাস পর পর টুথ ব্রাশ চেঞ্জ করতে কেন বলেন? কারণ, এক টুথ ব্রাশ বার বার ইউজ করার ফলে ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন যেন না ছড়ায়। মেকআপ ব্রাশও ঠিক তাই। এটাকে ক্লিন না রাখলে স্কিনে ব্যাকটেরিয়া তো প্রবেশ করবেই, ভাইরাসও ছড়াতে পারে। আপনি কি জানেন? বিভিন্ন ফ্লু, কোল্ড ভাইরাস নোংরা ব্রাশ থেকেও ছড়াতে পারে। তাই বুঝতেই পারছেন, আপনার সুস্থ থাকার জন্যে হলেও এগুলো ক্লিন করা কতটা ইম্পরট্যান্ট।

৫) আনইভেন অ্যাপ্লিকেশন

শুধুমাত্র স্কিনে সমস্যাই নয়, মেকআপ ব্রাশ ঠিকমতো ক্লিন না করার ফলে এর ব্রিসেলগুলোতে পুরোনো মেকআপ প্রোডাক্ট জমে থাকে। যার ফলে আপনি যখন নতুন করে মেকআপ অ্যাপ্লাই করতে যান, তখন সেই অ্যাপ্লিকেশনটা ফ্ললেস হয় না। তাই, সুন্দর ও ফ্ললেস ফিনিশ পেতে মেকআপের ব্রাশগুলো ক্লিন করা কিন্তু মাস্ট।

৬) ব্রাশ ড্যামেজ হয়ে যায়   

একবার ভাবুন, কতগুলো টাকা খরচ করে এক একটা মেকআপ ব্রাশ কিনেছেন। এখন খুব দ্রুতই যদি ব্রাশগুলো নষ্ট হয়ে যায় তবে টাকাগুলোইতো জলে গেলো, তাই না? রেগুলার ক্লিন না করলে অয়েল, ডার্ট, ব্যাকটেরিয়া জমে ব্রাশের ব্রিসেলস আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। শুধুমাত্র প্রোপার ক্লিনিংই পারে ব্রাশের ব্রিসেলস শাইনি ও পারফেক্ট রাখতে। তাই ব্রাশগুলো ভালো রাখতে চাইলে ক্লিনিংটা খুবই জরুরি।

ব্যাকটেরিয়া ময়েশ্চার পছন্দ করে, জানেন কি? তাই, প্রতিবার  লিকুইড প্রোডাক্টস ব্যবহারের পর ব্রাশ এবং স্পঞ্জ ক্লিন করবেন। আর পাউডার প্রোডাক্টস ব্যবহারের পর ব্রাশগুলো সপ্তাহে ১/২ দিন ক্লিন করলেই চলবে। ব্রাশ ক্লিন করার জন্য ব্রাশ ক্লিনার ব্যবহার করুন। ব্রাশ ক্লিনার না থাকলে অলিভ অয়েল এবং শ্যাম্পু/হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারেন।

আপনার ব্যবহার করা ব্রাশ অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। এতে পারসোনাল হাইজিন মেনটেইন হয়। এইতো জেনে নিলেন, মেকআপের ব্রাশ ক্লিন না করলে যে ৬টি সমস্যা হতে পারে সে সম্পর্কে। তাই মেকআপ করার পরে মেকআপ যেমন রিমুভ করেন, ঠিক তেমনই মেকআপ ব্রাশগুলোও ক্লিন করবেন। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের কয়েকটি শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ার এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ছবি- সাজগোজ, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

মেকআপের অ্যাসেনশিয়াল টুলস ক্লিন করার সঠিক ও সহজ উপায়!
মেকআপ

মেকআপের অ্যাসেনশিয়াল টুলস ক্লিন করার সঠিক ও সহজ উপায়!

পারফেক্টলি মেকআপ করার জন্য বিভিন্ন রকম টুলস যেমন- ব্রাশ, বিউটি স্পঞ্জ ইত্যাদি আমরা সবাই ইউজ করি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এসব মেকআপ টুলস ক্লিন করা...

১টি ব্রাশ সেটেই পরিপূর্ণ মেকআপ সাঁজ
রিভিউ

১টি ব্রাশ সেটেই পরিপূর্ণ মেকআপ সাঁজ

আমাদের অনেকেই হয়তো মেকআপ করছি, কিন্তু সুন্দর করে সেটা ব্লেন্ড হচ্ছে না। দেখা যাচ্ছে অনেক সময় বুঝে উঠতে পারছি না কোন ব্রাশটা চোখের কোন কর্নারে ব্যবহার...

আরও পড়ুন

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!
মেকআপ

মেকাপ ব্রাশ পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন!

মেকাপ প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেকাপ ব্রাশ। মেকাপ ব্রাশের মাধ্যমে পারফেক্টভাবে মেকাপ করা সম্ভব।মেকাপ ব্রাশ ব্যবহারের পাশ...

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?
বিউটি টিপস

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?

‘মেকআপ করার পরই ফেইসে একনে হয়! এতগুলো প্রোডাক্ট কিনলাম সেদিন। তাহলে কি এগুলো আর ব্যবহার করা হবে না? আবার স্কিনকেয়ারও তো করছি। তাও কোনো লাভ হচ্ছে না।’...

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

রাতে ঘুমানোর আগে মেকআপ ক্লিন করার বেনিফিটগুলো কী কী?
বিউটি টিপস

রাতে ঘুমানোর আগে মেকআপ ক্লিন করার বেনিফিটগুলো কী কী?

অনেক রাত পর্যন্ত পার্টি, বিয়ের অনুষ্ঠান অথবা সারাদিন কাজের শেষে মেকআপ তোলাটাই যেন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ। ক্লান্তিকর মনে হলেও এই একটি অভ্যাসই কিন্...

…