আপনার রান্নাঘরটি হয়ে উঠুক আপনার মনের মতন

sub-editor · Feb 05, 2016 · 1 min read

আপনার রান্নাঘরটি হয়ে উঠুক আপনার মনের মতন

আমাদের শোবার ঘর, বসার ঘর বা খাবার ঘর সব কিছুই আমরা সুন্দর করে গুছিয়ে রাখি। শুধু রান্না ঘরই থেকে যায় এলোমেলো অগোছালো। অথচ একটু ভেবে দেখুন কর্মজীবী কিংবা গৃহিণী নারী মাত্রই দিনের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। আর একটি অগোছালো জায়গায় আপনি কতক্ষণ স্বতঃস্ফূর্ত থাকতে পারবেন। একটি সুন্দর পরিবেশই পারে মানুষের মনকে সজীব রাখতে। আপনি যদি সতেজ থাকেন তাহলেই তো সুস্থ ও সুন্দর থাকবে আপনার প্রিয়জন, সন্তান এবং সর্বোপরি আপনার গোটা পরিবার। তাই আমার মনে হয়, একটি বাসার রান্নাঘর সুন্দর ও গুছানো রাখাটা সবচেয়ে বেশি জরুরী। আমি আমার real life experience থেকে পাওয়া কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি।

আপনার রান্নাঘর এ যদি কেবিনেট থাকে তাহলে বাহির থেকে দেখে গোছালো মনে হলেও কেবিনেট খুললেই দেখা যায় প্রয়োজনীয় জিনিস, মশলার পাত্র সব এলোমেলো হয়ে আছে। এই জিনিসগুলো গুছানো না থাকলে তাড়াহুড়োর সময় কাজ করতে খুবই সমস্যায় পড়তে হয়। আর তাছাড়া আমাদের দেশে high-priced apartment ছাড়া সাধারণ মধ্যম মানের ফ্ল্যাটগুলোতে কিচেন কেবিনেট থাকেও না। সেক্ষেত্রে সমস্যাটা হয় আরও গুরুতর।

রান্নাঘরের তাক

রান্নাঘর গুছিয়ে রাখার জন্য আপনি প্রথমেই যেটি করতে পারেন সেটি হল বেশ কিছু প্লাস্টিক ও কাঁচের পট কিনা। চাল, ডাল, বিস্কিট, মুড়ি, অন্যান্য শুকনো খাবার, বিভিন্ন ধরণের মশলা ইত্যাদির জন্য আপনার প্রয়োজন বুঝে বিভিন্ন মাপের পট কিনে খাবার সংরক্ষন করে রাখুন। যদি আপনার বাসায় আগের ব্যাবহার করা দেখতে সুন্দর পাত্র থাকে আপনি সেগুলো ও কাজে লাগাতে পারেন। তবে বাহির থেকে দেখে বোঝা যায় এমন পাত্রে প্রয়োজনীয় জিনিস সংরক্ষন করলে আপনার কোন জিনিস খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। এতে করে কাজ অনেক দ্রুত হয়।

হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ইত্যাদি সব ধরনের মশলার পটগুলো এক জায়গায় গুছিয়ে রাখুন। এতে রান্না করার সময় কোন কিছু খুঁজে পেতে অসুবিধা হবে না।

কিচেন এ আপনার প্রয়োজন অনুযায়ী ১ টি বা ২ টি কিচেন হ্যাঙ্গার লাগিয়ে নিন। এতে ফ্রাই- প্যান, তাওয়া, ছাকুনি, ছুরি, মগ ইত্যাদি ঝুলিয়ে রাখুন। এতে আপনার কাজ করতে ও যেমন সুবিধা হবে তেমনি আপনার রান্নাঘরটি ও দেখতে অনেক পরিপাটি লাগবে।

আপনার রান্নাঘরকে সুন্দর ও স্বাস্থ্যসম্মত একটি লুক দিতে পারে কিচেনের সিঙ্ক এর পাশে hand wash একটি সুন্দর বোতল। এর ফলে আপনি যেমন থাকবেন রোগ জীবাণু থেকে সুরক্ষিত তেমনি ফুটে উঠবে আপনার সুন্দর রুচি।

রান্নাঘরের এক কোণে লাগিয়ে নিন একটি বা দুটি সেলফ। আর তাতে রাখুন আপনার পছন্দের কোন গাছ কিংবা এক গুচ্ছ ফুল অথবা একটি শো-পিছ। আর একটু নান্দনিকতা যোগ করতে চাইলে রান্নাঘরের ওয়াল এ লাগিয়ে দিন সুন্দর কোন painting। এবার দেখুন আপনার সেই চিরাচরিত রান্নাঘরটিকে আপনিই চিনতে পারছেন না।

এবার আর কি! এখন শুধু অপেক্ষা করুন আপনার কোন বান্ধবী কিংবা অফিস কলিগ বেড়াতে এসে আপনার রান্নাঘরটি দেখে কি বলে।

লিখেছেন – রিভা খান

ছবি – সাটারস্টক

   

সম্পর্কিত লেখা

রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখতে কার্যকরী ৭টি টিপস
গৃহসজ্জা

রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখতে কার্যকরী ৭টি টিপস

পুরো বাসা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, অথচ রান্নাঘরে ঢুকলেই দেখা যায় সব জিনিস এলোমেলো! বাসার সবচেয়ে ব্যস্ততম এই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

রান্নাঘরের ডিপ ক্লিনিং | জেনে নিন কিছু কার্যকরী টিপস অ্যান্ড ট্রিকস
লাইফ স্টাইল

রান্নাঘরের ডিপ ক্লিনিং | জেনে নিন কিছু কার্যকরী টিপস অ্যান্ড ট্রিকস

একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মেয়েদের জীবনের অর্ধেক সময় নাকি রান্নাঘরেই পার হয়ে যায়! যাই হোক না কেন, রান্না করতে গেলে কিন্তু রান্নাঘর অপরিষ্কার...

এলোকেশে যখন অপরূপা !
হেয়ার স্টাইল

এলোকেশে যখন অপরূপা !

এলোমেলোতেই সুন্দর থাকা যায়, এই ধারনায় বিশ্বাস রাখা মেয়ে এই সময়ে অনেক আছেন। খুব নিপুণ ভাবে সাজপোশাক ঠিক করা, নিজেকে গুছিয়ে রাখা, সবকিছুতে পারিপাট্য খোঁ...

আরও পড়ুন

রান্নাঘরের টিপস । ১০টি উপায়ে জীবন হবে আরও সহজ!
গৃহসজ্জা

রান্নাঘরের টিপস । ১০টি উপায়ে জীবন হবে আরও সহজ!

নতুন সংসারে পা দিয়ে সংসার সামাল দিতে কম বেশি সবারই কিছুটা সমস্যা হয়ে থাকে। তবে আজকালকার মেয়েদের সবচেয়ে বেশি ঝক্কি পোহাতে হয় রান্না করতে গিয়ে। তাই আজ আ...

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!
গৃহসজ্জা

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!

ফ্রিজ! চলার পথে সাংসারিক জীবনে এক আরাধ্য বস্তু। বাস্তবতা, আবহাওয়া সব মিলিয়ে সময়টাই এখন এমন, অনেকেরই সদ্য শুরু করা সংসারে অর্থ জমানো শুরু হয় ফ্রিজকে কে...

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন
ক্র্যাফট

প্লাস্টিকের বোতলের ফ্লাওয়ার পট | ৪টি পদ্ধতিতে খুব সহজেই তৈরি করুন

আমাদের সবার বাসায় কোক, সেভেন আপ, পানি বা অন্যান্য অনেক বোতল থাকে। যা ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে ভেবে আস্তাকুঁড়ে ফেলে দিই। চলুন দেখা যাক সেই ফেলনা জিনিস...

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!
গৃহসজ্জা

ছোট ঘরকে বড় দেখানোর জন্য ৮টি অ্যামেজিং ট্রিকস!

ঘর মানেই সবার কাছে শান্তির নীড়। তাই সকলেরই ইচ্ছা থাকে এই শান্তির নীড়টাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কিন্তু এখনকার ফ্ল্যাটগুলো এত ছোট হয় যে এতে প্র...

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়
গৃহসজ্জা

সাধ্যের মধ্যেই সাজুক আপনার শান্তির নীড়

ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ মিলবে না সহজে। অলস, অগোছালো মানুষটাও নিজের জন্য সুন্দর করে সাজানো একখানা ঘর পেলে খুশিই হবেন। ক...

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?
লাইফ স্টাইল

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?

আমরা মেয়েরা আমাদের ব্যাগে নানারকম জিনিসপত্র নিয়ে ঘুরি, কিছু প্রয়োজনীয় আবার কিছু অপ্রয়োজনীয়, তাই না? এই ব্যাগেই ক্যারি করতে হয় দরকারি জিনিসগুলো। যখন বা...

…