এলোকেশে যখন অপরূপা !

sub-editor · Dec 16, 2015 · 1 min read

এলোকেশে যখন অপরূপা !

এলোমেলোতেই সুন্দর থাকা যায়, এই ধারনায় বিশ্বাস রাখা মেয়ে এই সময়ে অনেক আছেন। খুব নিপুণ ভাবে সাজপোশাক ঠিক করা, নিজেকে গুছিয়ে রাখা, সবকিছুতে পারিপাট্য খোঁজা সবার সবসময় পছন্দ নাও হতে পারে। আর যাদের সবসময় এমন পারিপাট্য ভালো লাগে না তারা অনায়াসে অগোছালো বা মেসি লুক বেছে নেন নিজেদের জন্য। অনেকেই আছেন সহজাতভাবে নিজের প্রতি উদাসীন, তাদের অগোছালো ভাবটা অন্য রকমের। কিন্তু যাকে ফ্যাশন দুনিয়ায় মেসি লুক বলা হচ্ছে সেটা অযত্ন বা অবহেলা থেকে নয়, বরং বেশ যত্ন নিয়েই নিজেকে অগোছালো সাজে সাজানোর এক মজার ট্রেন্ড!

এলোমেলো সাজের এই ধারা চুলের ক্ষেত্রেই বেশি অনুসরণ করা হয়। মেসি হেয়ার স্টাইলে প্রায়দিনই স্বস্তি পেতে পারেন আপনি। খোলা চুল হোক বা খোঁপা, অথবা আদুরে একটা বিনুনী, সবকিছুই এই এলোমেলোর মোহে আটকে গেছে। খুব বেশি গোছালো হবার রোগ যদি না থাকে তবে যেকোন দিনই মেসি হেয়ার স্টাইলের জন্য উপযোগী দিন হতে পারে।

মজাদার এই কেশবিন্যাসে বেশিরভাগ সময়ই কিন্তু চিরুনির ব্যবহার চলবে না। শুরুতেই মাথায় রাখতে হবে এই অতি গুরুত্বপূর্ণ তথ্যটি। অন্য যতোই সরঞ্জাম ব্যবহার করুন না কেনো, চুলে চিরুনি লাগানো মানা। আরে বাবা চিরুনি আপনার চুলকে সেই তো আবার পরিপাটি করে দেবেই, তবে এলোমেলো হবেটা কী করে? তবে কিছু কিছু ক্ষেত্রে চিরুনির প্রয়োগ লাগে বটে। কোন ধরনের সাজে চুল বাঁধতে চাইছেন চিরুনির ব্যবহার নির্ভর করবে সেটার ওপর।

অগোছালো কেশসজ্জায় যা সব করতে হবে, দেখে নিন এবারে-

চুল ধুয়ে নিন ভালো করে, শ্যাম্পু এবং কন্ডিশনারের ব্যবহার চলতে পারে আপনার দরকার মতো। তারপর চুল শুকনো করে মুছে নিন। চুলের যত্নেই যতোটা সম্ভব হেয়ার ড্রায়ার এড়িয়ে চলুন। বৈদ্যুতিক তাপে চুল শুকোনোর অভ্যাস চুলের পক্ষে ভালো নয় তা নিশ্চয় সবার জানা আছে। এবারে পুরো চুলে আঙ্গুল চালিয়ে জট ছাড়িয়ে নিতে হবে। আবারো মনে করে নেয়া যাক, চিরুনির দিকে নজর দেয়া কিন্তু মানা!

আবার যদি চুলগুলোকে একটু বেশিই এলোমেলো বানাতে চান, কাজে লাগাতে পারেন এই চিরুনিকেই। তার জন্য ছোট্ট যে কাজটি করতে হবে সেটি হলো, চুলের গোছা হাতে নিয়ে নিচ থেকে উপরের দিকে আলতো ভাবে চিরুনি চালাতে হবে। তাতেই এলোমেলো ভাবটা আরো বেশি স্পষ্ট হয়ে আসবে। চুল অগোছালো বানানো হয়ে গেলে তবে মূল ধাপটা শেষ হলো আপনার কেশসজ্জার। এই চুলে এবার ইচ্ছে অনুযায়ী হেয়ার জেল বা হেয়ার স্প্রের ব্যবহার করতে পারেন আপনি।

এলোমেলো চুলগুলোতে চাইলেই বেণী বা খোঁপা হয়ে যেতে পারে। অথবা পিঠে ছড়ানো খোলা চুলই থাকুক আরো এলোমেলো হয়ে। অনুষঙ্গ ব্যবহারেও রয়েছে পুরো স্বাধীনতা। সাধারন কোন উপলক্ষ কিংবা অনুষ্ঠানের বেশ জমকালো আয়োজন, সব জায়গাতেই এই এলোমেলো কেশবিন্যাসের কদর আছে।

এই এলোকেশী বেণীতে তাজা ফুল লাগাতে পারেন অনুষ্ঠানে গেলে, আর নিত্যদিনের সাজে বেণী বা সাধারন ঝুঁটির জন্য পছন্দের যেকোন হেয়ারব্যান্ড, ফুলেল ক্লিপ বেছে নিন অনায়াসে। মেসি বান বা খোঁপায় ঝলমলে পাথর-মুক্তোর কাঁটাও চমৎকার মানাবে। চুল যদি খোলা রাখাই পছন্দ হয় তবে একপাশ বা দুপাশ থেকে কিছু চুল পেছনে নিয়ে পেঁচিয়ে আটকে রাখা যায়। তার ভেতর ছোট কিছু ক্লিপ বা ফুল গেঁথে নিজেকে সহজেই ছিমছাম সুন্দরে সাজিয়ে ফেলতে পারেন চাইলে। মোট কথা বাকি সাজসজ্জা যেমনই হোক না কেনো, এলোমেলো কেশসজ্জার সাথে মানিয়ে যায় অনায়াসেই। কখনো নিজেকে এভাবে না দেখে থাকলে এবারে তবে দেখেই নিন একবার!

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

ছবি – সাজগোজ ফাল্গুন অ্যালবাম

সম্পর্কিত লেখা

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!
চুলের যত্ন

স্ক্যাল্প ও চুলের যত্নে কাঠের চিরুনির ৬টি অ্যামেজিং বেনিফিটস!

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে খুব এস্থেটিক যে পণ্যটির উপস্থিতি মোটামুটি সব হেয়ার কেয়ার প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায়, সেটা হলো কাঠ...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

হেয়ার কেয়ারে কমন কিছু ভুল যার কারণে চুল প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে!
চুলের যত্ন

হেয়ার কেয়ারে কমন কিছু ভুল যার কারণে চুল প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে!

চুল পড়া নিয়ে টেনশন করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে, তাই না? আসলেই ছেলে মেয়ে সবার জন্যই এটা প্রযোজ্য, তবে চুল নিয়ে মেয়েদের টেনশন একটু বেশি থাকে।...

…