চোখের নিচের যত্ন করুন কোকোনাট মিল্কের সাহায্যে

জান্নাতুল মৌ · Jan 30, 2018 · 1 min read

চোখের নিচের যত্ন করুন কোকোনাট মিল্কের সাহায্যে

একজোড়া নজরকাড়া চাহনির মাধ্যমেই কিন্তু একটা মানুষের সৌন্দর্য অনেকখানি প্রকাশ পেয়ে যায়। কিন্তু চোখে যদি থাকে ডার্ক সার্কেল, ফোলা ভাব কিংবা বয়সের আগেই পড়ে যায় রিংকেল। তাহলে সেই সৌন্দর্য অধিকাংশই ভাটা পড়ে। এই সকল সমস্যার সমাধান যদি একটা প্রাকৃতিক উপাদান করে দিতে পারে, তাহলে তো খুবই ভালো হয় তাই না? ত্বকের পাশাপাশি ঘরোয়া উপায়ে আমরা নিতে পারি চোখের নিচের যত্ন ।

হ্যা, বলছিলাম কোকোনাট মিল্কের কথা। কোকোনাট অয়েলের গুণের কথা তো কমবেশী সবাই জানে। আর তেমনি কোকোনাট মিল্কও কিন্তু খুবই রিচ এবং অনেক গুণে ভরপুর। আজকে আমরা জানাবো কীভাবে কোকোনাট মিল্কের সাহায্যে চোখের নিচের যেমন- ডার্ক সার্কেল, ফোলা ভাব, রিংকেল দূর করা যাবে। তো চলুন জেনে নেই কোকোনাট মিল্কের সাহায্যে কিভাবে নিবেন  চোখের নিচের যত্ন ।

চোখের নিচের যত্ন 

ডার্ক সার্কেল 

খুব কম মানুষই আছে যারা ডার্ক সার্কেলের সমস্যায় ভোগেননি। সমাধান এখন যখন হাতের কাছেই আছে। তখন আর দেরি কিসে?

১. একটি বাটিতে কিছু কুড়ানো নারিকেল/কোকোনাট নিয়ে চিপে এর মিল্ক বের করে নিন। ২ টেবিল চামচ কোকোনাট মিল্কের সাথে ১ চিমটি হলুদ গুঁড়া যোগ করুন। উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে নিন। এবার আংগুলের সাহায্যে চোখের নিচে মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন এবং আই এরিয়া প্যাট ড্রাই (pat dry) করুন। এই প্রসেসটি প্রতিদিন করবেন।

২. একটি পরিষ্কার বাটিতে ১ টেবিল চামচ কোকোনাট মিল্ক, ১ চা চামচ লেবুর রস, মধু নিয়ে নিন। এর মধ্যে ১ টেবিল চামচ বেসন এবং ১ চিমটি হলুদ গুড়ো যোগ করুন। মিশ্রণটি যেন একটা থিক পেস্টে পরিণত হয়। প্রয়োজন পড়লে আর একটু কোকোনাট মিল্ক যোগ করা যাবে। মিশ্রণটি নিয়ে আন্ডারআই (under eye) তে হালকা হাতে ম্যাসাজ করুন। বেশী প্রেশার দিবেন না একদমই। এরপর ২০ মিনিট রেখে দিন এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্রসেসটি সপ্তাহে ৩-৪ দিন করবেন।

আপনি যদি এতোসব ঝামেলা এড়াতে চান অথবা সময় সল্পতা থাকে তবে, শুধুমাত্র কোকোনাট মিল্ক নিয়ে আন্ডারআইতে লাগিয়ে নিন। হালকা হাতে ক্লকওয়াইজ (clockwise) ম্যাসাজ করুন এবং সারারাত এটা রেখে দিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

চোখের ফোলাভাব বা পাফিনেস

 

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের চোখের দিকে যখনই তাকাবেন, তখনই মনে হবে তারা সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে। চোখের ফোলাভাব বা পাফিনেস (Puffiness) এর জন্যে দায়ী। এর ফলে চোখ অনেক ক্লান্তও মনে হয়। কোকোনাট মিল্কেই আছে এর সমাধান।

১. একটি বাটিতে কোকোনাট মিল্ক নিন ১/৩ কাপ। এটি এবার নরমাল ফ্রিজে রেখে দিন ৩০ মিনিটের জন্যে। ৩০ মিনিট পর ২টি কটন প্যাড নিয়ে সেই ঠান্ডা কোকোনাট মিল্কে চুবিয়ে নিন। কটন প্যাড দুটি চোখের উপর রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন।  ১৫ মিনিট এভাবে রিল্যাক্স করুন। এরপর ধুয়ে ফেলুন। এই প্রসেসটি প্রতিদিন করবেন।

রিংকেল

 

একটা বয়সের পর চোখের নিচের দিকে ছোট ছোট ভাজ দেখা যায় যেটা হলো রিংকেল। কিন্তু বয়সের আগেই রিংকের পড়ে গেলে দেখতে খুবই বাজে লাগে এবং বয়স্ক মনে হয়। বয়সের আগে রিংকেল (wrinkles) পড়া দূর করতে পারে কোকোনাট মিল্ক। এটি স্কিনকে ময়েশ্চারাইজ রেখে স্কিন সেলসকে টাইট করে সাহায্য করে। স্কিন ড্যামেজ রিপেয়ার স্কিনকে আগেভাগে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

১. প্রথমে একটি আন্ডারআই মাস্কের কথা বলবো। এজন্যে একটি বাটিতে ১ টেবিল চামচ কোকোনাট মিল্ক, ১ টি ডিমের সাদা অংশ, ১ চা চামচ মধু একসাথে ফেটিয়ে নিন।  ফিঙ্গারের সাহায্যে মাস্কটি আন্ডারআই এর চারদিকে লাগিয়ে নিন। ফিঙ্গারের সাহায্যেই হালকা ম্যাসাজ করে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন করে চালিয়ে যাবেন।

২. এবারে বানিয়ে নেওয়া যাক একটি অ্যান্টি রিংকেল লোশন। একটি ব্লেন্ডারে ১ কাপ কোকোনাট মিল্ক, হাফ কাপ অ্যালোভেরা  জেল এবং খোসা ছাড়ানো অর্ধেকটা শশা কেটে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্যস, আপনার লোশন রেডি। এই লোশনটি নরমাল ফ্রিজে সংরক্ষণ করবেন। দিনে দুইবার রিং ফিঙ্গারের সাহায্যে হালকা ম্যাসাজ করে ব্যবহার করবেন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলবেন।

এই তো জেনে নিলেন, কীভাবে কোকোনাট মিল্কের সাহায্যে চোখের নিচের যত্ন নিবেন এবং সমস্যাগুলোর সমাধান করবেন। ঘরে বসেই খুব সহজে কোকোনাট মিল্ক দিয়ে তৈরি করুন এই প্যাকগুলো এবং দূর করুন চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, রিংকেলের মতো সমস্যাগুলো এবং সহজেই ত্বকের পাশাপাশি নিন চোখের নিচের যত্ন।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?
ব্রাইডাল

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?

এই সময়ে যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন সেটা হলো, "কীভাবে নিব বিয়ের আগে নিজের স্কিনের যত্ন?" আমার মনেও ছিল ঠিক এই প্রশ্নটিই। আমার বিয়ে হয়...

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?

এমন একটি ফলের নাম বলতে পারবেন যা দিয়ে তৃষ্ণা মেটানো থেকে শুরু করে রান্না এমন কি রূপচর্চায়ও ব্যবহার করা যায়? নারকেল এমন একটি নিয়ামক যার কোন অংশই আসলে ফ...

আরও পড়ুন

চুলের যত্ন

স্কিন এবং হেয়ার কেয়ারের এসেনশিয়াল প্রোডাক্ট কোকোনাট অয়েল তৈরির আদ্যোপান্ত 

কোকোনাট অয়েল। সহজ বাংলায় নারিকেল তেল। যুগযুগ ধরে চুল আর ত্বকের যত্নের জন্য কোকোনাট অয়েলের ব্যবহার হয়ে আসছে । বিশেষ করে সাউথ এশিয়া এবং ইন্ডিয়ান সাব-কন্...

স্কিন ক্যাফে কোকোনাট অয়েল | এক্সট্রা ভার্জিন অর্গানিক তেল!
চুল

স্কিন ক্যাফে কোকোনাট অয়েল | এক্সট্রা ভার্জিন অর্গানিক তেল!

যুগযুগ ধরে চুল আর ত্বকের যত্নের জন্য কোকোনাট অয়েলের (নারিকেল তেল) ব্যবহার হয়ে আসছে। কোকোনাট অয়েলের উপযোগিতার কথা লিখে শেষ করা যাবে না। স্কিন এবং মাথার...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

মসৃণ ত্বকের 'সিক্রেট' নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!
ত্বকের যত্ন

মসৃণ ত্বকের 'সিক্রেট' নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!

তারুণ্য ধরে রাখতে কে না চায়! আর এই তারুণ্য ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিজের যত্ন নেয়া, নিজেকে ভালোবাসা এবং নিজের মন ভালো রাখা।...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

কনেরা রেডি তো!
ব্রাইডাল

কনেরা রেডি তো!

আসছে বিয়ের মৌসুম। বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিশেষ দিন।এই দিনটা নিয়ে তো জল্পনা কল্পনার শেষ থাকে না সবারই। আর যারা আসছে শীতে বিয়ের সিদ্ধান্ত নি...

…