গরুর মাংসের ঝাল ফ্রাই

sub-editor · Aug 29, 2017 · 1 min read

গরুর মাংসের ঝাল ফ্রাই

কোরবানি ঈদ মানেই মাংসের নানা পদ। আর মাংসের সাথে ঝাল ব্যাপারটা খুব জমে। ঈদ এর দিনে একটু ঝাল কিছু রাখতে চাইলে নিঃসন্দেহে এই আইটেমটি পছন্দ করবেন। আসুন দেখে নিই, কীভাবে বানাবেন মাংসের ঝাল ফ্রাই । পোলাও বা রুটির সাথে খুব ভালো লাগবে ।

উপকরণ
  • গরুর মাংস – ১ কেজি
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • মরিচ বাটা – ২/৩ টেবিল চামচ ( ঝাল ইচ্ছা অনুযায়ী)
  • রসুন বাটা – ১ চা চামচ
  • আদার রস – ৬ টেবিল চামচ
  • পেঁয়াজ – ৩০০ গ্রাম
  • দারুচিনি বাটা – আধা চা চামচ
  • হলুদ – আধা চা চামচ
  • তেল – ২ কাপ
  • লবন – পরিমাণ মতো
[picture]

প্রণালী

- হাড় বাদ দেয়া ১ কেজি মাংস বড় বড় টুকরো করে নিন। মাংস ধুয়ে কাপড়ে চেপে মাংসের পানি শুকিয়ে নিন। কাটা চামচ দিয়ে মাংসের টুকরোগুলো হালকা করে কেচে নিন। একটি বড় হাঁড়িতে পানি নিন। পানি ফুটে উঠলে মশলাসহ মাংসের টুকরোগুলো দিয়ে দিন। অল্প আঁচে অনেক সময় ধরে সিদ্ধ করুন। মাংস নরম হলে পানি টানিয়ে ফেলুন।

- এই মাংস একটি শিল পাটায় রেখে থেতলে নিন। খেয়াল রাখতে হবে যেন মাংস ছিঁড়ে না যায়। ফ্রাইপ্যান এ তেল গরম করে টুকরোগুলো ভাজুন। সব ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে রাখুন।

- আলাদা করে ফ্রাইপ্যান এ অল্প তেলে পেঁয়াজ কুঁচি, হলুদ, লবন, দারুচিনি বাটা, অল্প চিনি দিয়ে হালকা ভাজুন। একটু পর আদার রস দিয়ে দিন। আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলুন।

- এবার সারভিং ডিশে ভাজা মাংসের টুকরোগুলো রাখুন। এর উপর ভাজা মশলা ছড়িয়ে দিন।

ব্যস , হয়ে গেলো মাংসের ঝাল ফ্রাই। টক মিষ্টি আঁচার এর সাথে খুব ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। অগ্রিম ঈদ মোবারাক।

রেসিপি - সানজিদা মীম

সম্পর্কিত লেখা

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

মাটন লেগ রোস্ট
মেহমানদারী

মাটন লেগ রোস্ট

পোলাও-রোস্ট নামটা শুনলে উৎসব উৎসব আমেজটা এসেই যায়। পোলাও-এর সাথে আমরা যে কোন মাংসের রোস্ট খেয়ে থাকি। আজকে আমরা দেখবো কিভাবে খাসীর পায়ার রোস্ট বানাতে হ...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়
গৃহসজ্জা

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার ক...

কুড়মুড়ে চিকেন পপকর্ন
চা – নাস্তা

কুড়মুড়ে চিকেন পপকর্ন

বাসায় সহজেই তৈরি করুন মজাদার চিকেন পপকর্ণ! বিকেলের নাস্তার জন্য পারফেক্ট স্ন্যাক্স হতে পারে এই আইটেমটি। টমেটো সস বা চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করু...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

মাটন কোরমা
মেহমানদারী

মাটন কোরমা

কেমন আছো সাজগোজের ভোজনরসিক বন্ধুরা? দুপুরে কিংবা রাতের খাবারের টেবিলে জিভে জল আনা মাটন কোরমা হলে কিন্তু দারুণ হয়। তবে চলুন শিখে নিই কীভাবে রান্না কর...

…