ত্বকের সুস্থ্যতায় চাই একটু সতর্কতা

মুশরাত জাহান দোলা · Mar 08, 2017 · 0 min read

ত্বকের সুস্থ্যতায় চাই একটু সতর্কতা

ত্বকের যে কোন সমস্যা দূর করতে প্রাকৃতিক বা ভেষজ উপাদানের উপর আমরা অনেকটাই নিশ্চিন্তে নির্ভর করে থাকি । কেননা এ সকল উপাদানে ত্বকের পক্ষে ক্ষতিকর এমন কোন পদার্থ থাকে না এবং এগুলো ব্যবহারের কোন পার্শপ্রতিক্রিয়াও নেই । কিন্তু এ সকল প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের সমস্যা দূর করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কিছু কিছু ক্ষেত্রে ত্বকে সমস্যা দেখা দিলে অতিসত্ত্বর অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী। অনেক সময় মারাত্মক রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে এ সকল ত্বকের সমস্যা দেখা দিতে পারে। সময় মত সঠিক চিকিৎসা না নিলে পরবর্তীতে তা জটিল আকার ধারণ করতে পারে।

১. আঁচিল

শরীরে যে কোন স্থানে আঁচিল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আঁচিল যদি সম্প্রতি আকার পরিবর্তন করে বা আঁচিলের রঙ পরিবর্তিত হয় তাহলে তা অবশ্যই বিপদের কারণ হতে পারে। কারণ এটি মেলানোমা বা ত্বকের ক্যান্সারের অন্যতম লক্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে।

২. ক্ষত

হাতে পায়ে সামান্য কেটে বা ছড়ে গেলে সাধারনত অ্যান্টিসেপটিক লাগিয়ে নিলেই কিছুদিনের মধ্যে তা ঠিক হয়ে যায়। কিন্তু যদি কোন ক্ষত সপ্তাহ বা মাস চলে গেলেও না সারে তাহলে দ্রুত ত্বক বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে। বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে ত্বকের মৃত কোষগুলো আপনার অজান্তেই ত্বকের ক্যান্সারের রূপ ধারণ করতে পারে।

৩. ফোলা ত্বক 

ত্বকের কোন অংশ যদি আঘাত প্রাপ্ত হয় তাহলে হালকা ফুলে যেতে পারে যা পরবর্তীতে ঠিকও হয়ে যায়। কিন্তু কোন আঘাত ছাড়াই যদি ত্বকের কোন অংশ দীর্ঘদিন যাবত ফোলা অবস্থায় থাকে তাহলে তা টিউমার আক্রান্ত হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে তা অনেক সময় ক্যান্সারে পরিবর্তিত হতে পারে।

৪. অতিরিক্ত শুষ্ক ত্বক

ঋতু পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে শীতকালে আমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। তবে ত্বক যদি অতিরিক্ত শুস্ক হয়ে গিয়ে লাল রঙ ধারণ করে এবং ব্যথা অনুভব হয় তবে তা থেকে একজিমা হওয়ার সম্ভাবনা থাকে। দেরি না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে শুরুতেই এটা প্রতিরোধ করা সম্ভব।

৫. অতিরিক্ত ঘাম

গরমে কাজ করলে বা ব্যায়াম করার পর স্বাভাবিকভাবেই একটু বেশী ঘাম হয়ে থাকে। তবে অন্য সময়ও অতিরিক্ত ঘাম হলে তা অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। অনেক সময় দেহে হরমোনের বিশেষ করে থাইরয়েড মাত্রা কম বেশি হওয়ার কারণেও এরকম হয়ে থাকে। এছাড়া ডায়াবেটিস হলেও অতিরিক্ত ঘাম হতে পারে। তাই আপনার যদি মনে হয় আপনি মাত্রাতিরিক্ত ঘামছেন তাহলে অতিসত্ত্বর ডাক্তারের পরামর্শ নিন।

৬. নখে পরিবর্তন

ইদানিং যদি আপনার নখ পাতলা হয়ে ভাঙতে শুরু করে, নখের চারপাশের চামড়া শুকিয়ে মরা কোষ উঠতে থাকে কিংবা নখের রঙ পরিবর্তন হয়ে ফ্যাকাসে হয়ে যায় তাহলে তা আরথ্রাইটিস বা গেটে বাতের অন্যতম লক্ষণ। এছাড়া আপনার দেহে যদি ভিটামিনের অভাব দেখা দেয় বিশেষ করে আয়রণের অভাব পরিলক্ষিত হয় তাহলেও এ লক্ষণগুলো দেখা দিতে পারে। অভিজ্ঞ ডাক্তার এ সকল পরিবর্তন পরীক্ষা করে এ থেকে পরিত্রাণের উপায় বলে দিতে পারেন।

৭. মাত্রাতিরিক্ত চুল পড়া

প্রতিদিন ৫০ থেকে ১০০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক ধরে নেয়া হয়। এছাড়া প্রসব পরবর্তীকালে হরমোনের পরিবর্তনের কারণেও একটু বেশি চুল ঝরতে পারে। কিন্তু এসব কারণ ছাড়াই যদি অতিরিক্ত চুল পড়তে থাকে তাহলে দ্রুত ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

উপরোক্ত লক্ষণগুলো দেখা মাত্রই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের স্মরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন।  আপনার এটুকু সতর্কতা অনেক মারাত্বক রোগের হাত থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে।

ছবি – পিক্সাবে ডট কম

সম্পর্কিত লেখা

ত্বকে আচিল বা মোল | কেন হয় ও তা দূরীকরণের উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বকে আচিল বা মোল | কেন হয় ও তা দূরীকরণের উপায় জানেন কি?

আজ আমাদের ত্বকের একটি গ্রোথ নিয়ে লিখব আর সেটা হলো- ত্বকে আচিল বা মোল সমস্যা। আমাদের অনেকের ত্বকেই মোল দেখা যায়। মোল সাধারণভাবে তেমন ক্ষতিকর নয়। তবু কখ...

হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যা?
সুস্থতা

হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘামের সমস্যা?

ঘাম একটি প্রাকৃতিক শারীরবৃত্তিয় ফাংশন যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং সর্বোত্তম স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কিছু মানুষ অতিরিক্ত ঘামেন য...

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?
সুস্থতা

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?

ভাবুন দেখি, একসময়ের বিশ্ব মাতানো সংগীতশিল্পী ম্যাডোনা কিংবা সৌন্দর্যের দেবী বলে খ্যাত হলিউড মডেল ও অভিনেত্রী মেরিলিন মনরোর ঠোঁটের পাশের তিলটির কথা! ও...

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

আরও পড়ুন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

ত্বক সুন্দর রাখতে এড়িয়ে চলুন এই ৮টি খাবার
সুস্থতা

ত্বক সুন্দর রাখতে এড়িয়ে চলুন এই ৮টি খাবার

ত্বকের যত্নে প্রায়ই আমরা বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট বা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে থাকি। তবে সত্যিটা এই যে, আমরা যতই নামী-দামি প্রোডাক্ট ব্য...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

…