চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হলে করনীয় কী?

শাহরীন অনি · Aug 17, 2020 · 1 min read

চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হলে করনীয় কী?

গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল! যে কালই হোক না কেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বলতে গেলে সারা বছরই হাত-পা, শরীরের পাশাপাশি চুলের গোঁড়া ঘামার মত বিব্রতকর একটি সমস্যায় ভুগে থাকেন। চুল যেমন সৌন্দর্যের প্রতীক, তেমনি আমাদের কনফিডেন্সটা কিছুটা হলেও বাড়িয়ে দেয়। তাই, চুলের যত্নটাও কিন্তু হওয়া উচিৎ যথাযথ। অনেকের একটি কমন কমপ্লেইন থাকে চুল পরার সমস্যা নিয়ে। কখনও কি ভেবে দেখেছেন মাথা বা চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম এর কারণে হচ্ছে না তো এমনটি? তাহলে, চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হলে করনীয় কী?

চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হলে করনীয় 

আমরা অনেকেই হয়তো জানি না তবে, চুলের গোঁড়ায় ঘাম হলে সেই ঘাম থেকে এক ধরণের টক্সিন যুক্ত উপাদান বের হয়ে থাকে। এই উপাদানটি আমাদের চুলের জন্যে মারাত্মক ক্ষতিকর। এর ফলে চুল পরার মত সমস্যা থেকে শুরু করে চুল পেকে যাওয়ার আশঙ্কাও থাকে। এমন হলে চুলের যত্ন কিভাবে নিবেন? চলুন আজকে তাই জেনে নেয়া যাক।

কখনই ভেজা চুল বাঁধবেন না বা আঁচড়াবেন না

গোসল করার পর কখনই চুল না শুকিয়ে তা সাথে সাথে বাঁধবেন না বা আঁচড়াবেন না। চুল ভেজা থাকা অবস্থায় চুলের গোঁড়া অত্যন্ত নরম থাকে, এ অবস্থায় চুলে যে কোন হেয়ার স্টাইল করা হলে বা চুল বেঁধে রাখলে চুল পরার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। পাশাপাশি গরমে চুল ভেজা অবস্থায় শক্ত করে বাঁধার কারণে চুলের গোঁড়ায় সহজেই ঘাম জমে যায় যা চুলের ক্ষতি করতে পারে।

সপ্তাহে অত্যন্ত দুই বার হেয়ার প্যাক ব্যবহার করুন

চুলের গোঁড়া মজবুত করতে সাহায্য করবে এমন হেয়ার প্যাক ব্যবহার করতে চেষ্টা করুন। বিশেষ করে যে সকল হেয়ার প্যাকে অ্যালোভেরা, মেথি, লেবু, নারিকেল তেল, আমলকী এসকল উপাদান রয়েছে সেগুলো চুলে ব্যবহার করুন। অ্যালোভেরা চুলকে ভেতর থেকে সজীব রাখে। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন সি, লৌহ এবং লিকিথিন আছে যা চুলের গোঁড়াতে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে তোলে।

চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম প্রয়োজনে বড় চুল কেটে ছোট করে নিন

অনেক দিন ধরে যারা চুল বড় রেখেছেন এবং চুল কাটার কথা ভাবছেন, তারা এই সময়ে চুল হালকা ট্রিম করে নিতে পারেন। পাশাপাশি ফেইস এর সাথে মানানসই নতুন কোন হেয়ার স্টাইল করে আপনার লুকেও আনতে পারেন পরিবর্তন। এতে করে বড় চুলের ঝক্কি ঝামেলা থেকেও যেমন কিছুদিনের জন্যে মুক্তি পাবেন, তেমনি চুলের যত্ন নেয়াটাও সহজ হয়ে যাবে। চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

নিয়মিত গোসল করতে ভুলবেন না

বাসায় থাকলে আমরা অনেক সময় শুধু ভালোভাবে হাত পা ধুয়ে কাপড় পালটে ফেলি। কিন্তু নিয়মিত গোসল না করার অনেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে যা নিয়ে আমরা তেমন একটা ভাবি না। নানা রকম জার্ম ইনফেকশন এড়াতে নিয়মিত গোসল করাটা খুবই জরুরি। ঘামের দুর্গন্ধ এবং চুলে থাকা ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত গোসল করা আবশ্যক।

নিয়ম মত চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করুন

চেষ্টা করুণ সপ্তাহে অত্যন্ত একদিন পর পর শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে। আমাদের অনেককেই নিয়মিত নানা কাজে বাইরে বের হতে হয়, বাইরে থেকে আমাদের চুলে এবং চুলের গোঁড়ায় খুব সহজেই ধুলাবালি এবং ময়লা জমে যায়। যার ফলে চুলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবং চুলের গোঁড়ায় ঘাম জমে যাওয়ার পাশাপাশি চুল হয়ে যায় রুক্ষ এবং মলিন। তাই অবশ্যই চেষ্টা করবেন নিয়ম অনুযায়ী হারবাল বা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুতে যেন চুলের গোঁড়া পরিষ্কার থাকে। কন্ডিশনার চুলকে ময়েশ্চারাইজড রাখে। তবে চুলের গোঁড়াতে কিন্তু এটি দেয়া যাবে না! শুধু হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নিবেন।

মোট কথা সুস্থ এবং সুন্দর চুল পাওয়ার জন্যে আমাদের অবশ্যই চুলকে রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। চুলের যত্ন নিতে হবে সারা বছরই। আমরা সারাদিন নানা রকম কাজ করে থাকলেও নিজেদের যত্ন নেয়ার বেলায় দেখাই রাজ্যের অনীহা এবং অজুহাত! চেষ্টা করবেন নিয়ম করে এই বিষয়গুলো মেনে চলতে, তাহলে সহজেই পরিত্রাণ পাবেন ঘামের মত অস্বস্থিকর সমস্যা থেকে। ভালো থাকুন, ভালো রাখুন।

ছবি- medicalnewstoday

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

আরও পড়ুন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

…