এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?

নিগার বর্ষা · Dec 13, 2021 · 1 min read

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?

বাঙালি নারীদের কাছে লম্বা চুলের আলাদা গুরুত্ব রয়েছে। নারীদের সৌন্দর্যে চুলের অবদান অনস্বীকার্য। ঘন, কালো ও লম্বা চুল অনেকেরই পছন্দ। বিজ্ঞানীদের মতে প্রতিদিন ০.৩ থেকে ০.৫ মি.মি চুল লম্বা হয়। ১ থেকে ১.৫ সেমি চুল লম্বা হয় প্রতি মাসে এবং ১২ থেকে ১৫ সেমি লম্বা হয় এক বছরে। মানবদেহে দ্বিতীয় দ্রুত লম্বা হওয়া টিস্যু হলো চুল। জন্মগতভাবে কারো কারো চুল হয় ঘন, আবার কারোর চুল হয় বেশ পাতলা। এই বংশগত কারণ পরিবর্তন করা না গেলেও কিছু উপায়ে চুলের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়! এক মাসের মধ্যে মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়া সম্ভব নাকি? আমাদের আজকের ফিচারে চুল লম্বা করার উপায় নিয়ে। তার আগে চুল বৃদ্ধি না হওয়ার কারণগুলো জেনে নেওয়া যাক।

চুলের গ্রোথ ভালো না হওয়ার কারণ

কিছু কারণ রয়েছে যার জন্য চুলের গ্রোথ ভালো হয় না, চুলও বেশি লম্বা হয় না। এক নজরে সেই কারণগুলো দেখে নিন তাহলে- ১। বংশগত ২। বয়স ৩। অতিরিক্ত স্ট্রেস ৪। হরমোনাল চেঞ্জ ৫। থাইরয়েডের সমস্যা ৬। পুষ্টিহীনতা ৭। অতিরিক্ত কেমিক্যাল পণ্যের ব্যবহার ইত্যাদি

এক মাসের মধ্যেই মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার উপায়

কাঁচি’র সাথে বন্ধুত্ব

চুল ছোট করতে কাঁচি’র প্রয়োজন হয়, কিন্তু লম্বা করতে কেন কাঁচি’র দরকার, এটাই ভাবছেন তো? চুল দ্রুত লম্বা করতে নিয়মিত চুল ট্রিম করা প্রয়োজন। আগা ফাটা, ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত চুলের অংশ কেটে ফেলতে হবে।

চুলের কাট

কন্ডিশনারের ব্যবহার

অনেকে মনে করেন, চুলে যত বেশিক্ষণ কন্ডিশনার রাখা যাবে, চুল তত বেশি সিল্কি হবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আবার অনেকে মনে করেন যে কন্ডিশনার শুধু রুক্ষ-শুষ্ক চুলের জন্য। এটিও সঠিক নয়! সব ধরনের চুলের জন্য কন্ডিশনার ব্যবহার প্রয়োজন। শ্যাম্পু করার পর চুলে অব্যশই কন্ডিশনার ব্যবহার করুন। ৩-৫ মিনিটের বেশি সময় চুলে কন্ডিশনার রাখবেন না। অবশ্যই চুলের ধরন ও চাহিদা বুঝে সঠিক প্রোডাক্টটি সিলেক্ট করুন।

প্রাকৃতিক উপাদানের ব্যবহার

কিছু প্রাকৃতিক উপাদান সরাসরি মাথার তালুতে ব্যবহার করুন। অ্যালোভেরা, হেনা, আমলকী, শিকাকাই, অ্যাপেল সিডার ভিনেগার এবং নারকেলের দুধ চুলের যত্নে অতুলনীয়। এগুলো স্ক্যাল্পে পুষ্টি যোগায়, সেই সাথে চুল পড়া রোধ করবে। তার পাশাপাশি চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে।

নিয়মিত হেয়ার ম্যাসাজ

চুলে তেল দেওয়াতে অনেকেরই অনীহা! চুলের গ্রোথের জন্য হেয়ার রুটে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট প্রোভাইড করে তেল। কুসুম গরম তেল মাথার তালুতে ম্যাসাজ করুন। এটি মাথার ত্বকের রক্তপ্রবাহ বৃদ্ধি করবে। এছাড়া তেল মালিশ চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে, কেননা এটি হেয়ার ফলিকলকে উদ্দীপিত করে। তেল ম্যাসাজ চুলের গোড়া মজবুত করার পাশাপাশি চুলকে কোমল রাখে। সপ্তাহে ২/৩ দিন খাঁটি নারকেল তেল ও কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিক্স করে ব্যবহার করুন।

হেয়ার ম্যাসাজ

বালিশের কভার পরিবর্তন

চুল দ্রুত লম্বা করতে চাইলে আজই বালিশের কভার পরিবর্তন করুন। সুতির কভারের পরিবর্তে সিল্ক, সাটিন কাপড়ের কভার বালিশে ব্যবহার করুন। সিল্ক কাপড় সুতির কাপড়ের তুলনার বেশি নরম হয়। সুতির কভারে চুল বেশি ঘর্ষণ প্রাপ্ত হয়, যা চুলের গোড়া নরম করে চুল পড়া বাড়িয়ে দেয়। সিল্কের কাপড়ের ক্ষেত্রে এটি হয় না।

চুলকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিন

সব সময় চুল টাইট করে পনিটেইল করা থেকে বিরত থাকুন। এটি আপনার চুলকে দুর্বল করে দেয়। ভেজা চুল বাঁধা থেকেও বিরত থাকুন। এতে চুল খুব দ্রুত মাইক্রোবিয়াল ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়। রোদে যাওয়ার সময় চুল ঢেকে বের হোন। সূর্যের ক্ষতিকর রশ্মি খুব সহজে চুলের ক্ষতি করে থাকে।

অ্যালোভেরা হেয়ার প্যাক বানিয়ে নিন

দ্রুত চুল বৃদ্ধির জন্য সপ্তাহে ১/২ দিন হেয়ার প্যাক ব্যবহার করুন। কয়েক চামচ অলিভ অয়েলের সাথে অ্যালোভেরার জেল মিক্স করে নিন। এটি চুলে ও স্ক্যাল্পে সরাসরি ব্যবহার করুন। ১৫-২০ মিনিট পর শ্যাম্পু করুন। অ্যালোভেরা চুল দ্রুত লম্বা করতে বেশ কার্যকর। এতে প্রোটিওলাইটিক এনজাইম রয়েছে যা চুল লম্বা করতে সাহায্য করবে। আর অলিভ অয়েলে আছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট সহ গুরুত্বপূর্ণ অনেক নিউট্রিয়েন্ট।

অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল

টিপস

১। দরকার ছাড়া হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা বন্ধ করুন, হিট লাগানোর আগে চুলে হিট প্রোটেক্টর অ্যাপ্লাই করুন। ২। ভেজা চুল টাওয়াল দিয়ে পেঁচানো থেকে বিরত থাকুন। ৩। প্রতিদিনের খাবারে বায়োটিন এবং ভিটামিন এইচ সমৃদ্ধ খাবার রাখুন। দুধ, ডিম, পনির, বাদাম, মাছ, বাঁধাকপি এবং অ্যাভোকাডো নিয়মিত খান। ৪। হার্শ কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করা থেকে বিরত থাকুন।

নিয়মিত চুলের যত্ন ও পুষ্টিকর ডায়েট পারে চুল দ্রুত লম্বা করতে। মাত্র এক মাসেই চুলে দেখতে পাবেন ভিজিবল চেঞ্জ, তবে তবে এর জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধৈর্য ধরে উপরের নিয়মগুলো মেনে চলুন, চুল দ্রুত লম্বা হবে। অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

  ছবি- সাজগোজ, সাটারস্টক    

Products in this article

সম্পর্কিত লেখা

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

…