ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

sub-editor · Jul 03, 2016 · 1 min read

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

[topbanner]

ফ্যাশন সচেতন নারীরা অনেক রকমের গয়না পরে থাকেন।এই ঈদে একটু ভিন্ন রূপে সাজার জন্য পরতে পারেন রূপার গয়না। যে কোন অনুষ্ঠানে গেলে পাথরের, গোল্ড প্লেটের কিংবা অনেক দামি ডিজাইনের স্বর্ণের গয়না তো পরাই হয়। কিন্তু বাঙালী নারীদের সব সাজের সাথেই রূপার গয়না ঠিকই মানিয়ে যায়। তাই সব থেকে আলাদা ঢঙে সাজার জন্য বেছে নিতে পারেন রূপার গয়না।

 [picture]

রূপার উপর পাথর বসানো আংটি, চুড়ি,হরেক রকম ডিজাইনের গলার মালা, পায়ের নূপুর ইত্যাদির ব্যবহার করে সাজতে পারেন এই ঈদে।

রুপার বড় দুল ও ভারী নেকলেস যে কোন ফ্যাশনেবল পোশাকের সাথে বেশ চলছে এখন। আর রূপার গয়না যেকোনো রঙের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। যেকোনো ডার্ক কালার যেমন-কালো,লাল,নীল বা বটল গ্রিন রঙের পোশাকের সঙ্গে রূপা ভালো মানায়।

 goyna 5

ফ্যাশনেবল সালোয়ার কামিজ, গাউন আবার শাড়ির সঙ্গেও রুপার বড় দুল আর ঘন কাজের গলার মালা বেশ চলছে। শাড়ি বা লং ড্রেসগুলোর সঙ্গে চলছে রুপার ভারী গয়নাগাটি।

বাজারে স্বর্ণের দাম অনেক বেশি কিন্তু রূপার দাম সেই তুলনায় অনেকটা কম।তাই তৈরি গয়নার পাশাপাশি চাইলে নিজের পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নিতে পারেন রূপার গয়না।

দাম

বর্তমানে রূপার প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ১২২৫ টাকা। ১৪২৫ থেকে ১৫০০ টাকায় ভালো রুপা কিনতে পারবেন।তবে রূপার জিনিসের ডিজাইন অনুযায়ী দাম হবে,তাই ভরি অনুযায়ী দাম মেলানো যাবে না।

রূপার গয়নার ফুল সেট কিনতে খরচ হবে ৬,০০০-১২,০০০ টাকা। ডিজাইন ভেদে নাকফুলের দাম পড়বে ২০০-৩০০ টাকা,কানের দুল ৫০০-৩০০০ টাকা,হাতের চুড়ি ২০০০-১০,০০০ টাকা। টিকলি ও ব্রেসলেট ১০০০-৩০০০ টাকা। তবে জমকালো এবং ভারী গয়নার সেট কিনতে হলে খরচ করতে হবে ৩০,০০০-৪০,০০০ টাকার বেশি। goyna 1 কোথায় পাবেন

আধুনিক ডিজাইনের এবং ভিন্ন রকম রূপার গয়নার চাহিদা থাকলে প্রথমেই যেতে পারেন আড়ং-এ। এখানে রুপার নাকফুল, আংটি, চুড়ি থেকে শুরু করে গলার হার, খাড়ু,বাজু,পায়ের নূপুর বা পায়েল পর্যন্ত নানা ডিজাইনের গয়না পাওয়া যাবে।

কিনে নিতে পারেন ভিন্ন ধাঁচের মাদুলি সেট। যাই কিনবেন দাম নির্ভর করবে জিনিসটির ডিজাইনের ওপর। এছাড়াও অন্যান্য ফ্যাশন হাউসগুলোতেও পাবেন রূপার গয়না। অঞ্জন’স- এও পাবেন রূপার ভিন্ন রকম গয়না।এখানে একদমই ভিন্ন রকমের ডিজাইন সংগ্রহ করে গয়না বানানো হয়, যা অন্য কোথাও পাবেন না।

এছাড়াও বসুন্ধরা, আনাম র‌্যাংস, মেট্রো শপিং মল, ইস্টার্ন মল্লিকা এবং উত্তরার সব শপিং মল-এই পাবেন রূপার গয়না।

গয়না আলাদাভাবে বানাতে চাইলে ঢাকার গাউছিয়া,নিউমার্কেট সবথেকে সুবিধাজনক। দামাদামি করে নিজের পছন্দ মতো বানিয়ে নিন রূপার গয়না।

ছবি - ফটোগ্রাফারস.ক্যানভেরা.কম

লিখেছেন - সোহানা মোরশেদ

সম্পর্কিত লেখা

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা
ফ্যাশন

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের...

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম
এক্সেসরিজ

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

ব্যস্ততার কারণেই হোক অথবা আলসেমি করেই হোক, আমরা বাইরে থেকে এসেই অনেক সময় দুল, মালা, আংটি সহ যে কোন গয়নাই খুব তাড়াহুড়া করে কোন রকমে খুলে রেখে দেই।...

আরও পড়ুন

কর্ণে তৃতীয়া তিথি
ফ্যাশন

কর্ণে তৃতীয়া তিথি

কবির কল্পনায় কবি হয়তো কর্ণে তৃতীয়া তিথি পরাতে চেয়েছেন,বাস্তবে সেটা সম্ভব না হলেও আপনি কিন্তু আপনার কান জোড়াকে ঠিকই আকর্ষণীয় করে তুলতে পারেন।সেজন...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)

অলংকার ছাড়া বিয়ের কথা ভাবাই যায় না। দিনে দিনে বিয়ের গহনাতে এসেছে নানা পরিবর্তন ও বৈচিত্র। এখন শাড়ি বা বিয়ের পোশাকের সাথে মিলিয়ে গহনা কেনা বা তৈরি করা...

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি
সংস্কৃতি

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি

দক্ষিণী হাওয়া জানান দিচ্ছে বসন্ত বার্তা মানে এবার শীতের পালা শেষ, আসছে বসন্ত। এই বসন্তকে বরণ করবে পহেলা ফাল্গুন। বসন্ত মানেই প্রেমের মাস, প্রকৃতি সাজত...

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!
লাইফ স্টাইল

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!

কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেক...

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?
বিউটি টিপস

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?

পহেলা বৈশাখ আসতে বেশি দেরি নেই আর। বৈশাখের উৎসব আমাদের বাঙালির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বাঙালির এই। সব থেকে ভিন্ন বৈশিষ্ট্য ও ঐতিহ্যে তৈরি এই ব...

…