রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

সাজগোজ সম্পাদক · Jun 18, 2013 · 1 min read

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই  গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের সঙ্গে পাল্লা দিয়েই বিকশিত হয়েছে গহনার উপকরণ, নকশা আর আকার আকৃতি। নারীর পছন্দসই গহনার জোগান দেবার জন্য বদলেছে এ শিল্পের ধরণও, প্রকৃতির পাথর মাটি, কাঠ, কাপড়, ফুল, ধাতু সবকিছুই ব্যবহৃত হয়েছে গহনা তৈরিতে। গহনার বাজারে সোনা আর হীরার কদর সবচেয়ে বেশি হলেও দিনে দিনে সোনার সঙ্গে পাল্লা দিয়ে সমান জনপ্রিয় হয়ে উঠেছে রূপার গহনা। বিশেষত গোল্ড প্লেটেন্ড রূপার গহনার চাহিদা বেড়েছে সবচেয়ে বেশি।

gold-jewelry-designs-trends1 copy

বিগত কয়েক বছরে সোনার দাম যেমন বেড়েছে, গয়নার জগতে অন্য এক আলোড়নও তৈরি হয়েছে। যা গয়নাপ্রেমীদের জন্য সত্যিই সু-সংবাদ। উঠে এসেছে রকমারি রূপার গয়না। কিছু দিন আগেও রুপোর গয়না ছিল সেকেলে ব্যাপার। বড়জোড় পায়ের তোড়া। এর বেশি রূপাকে গহনার জগতে তেমন একটা মান্য করা হত না। যদিও বা কিছু গহনা তৈরী হত, তা ঢাকা থাকত সোনার পানির আড়ালে।

সে সব বদনাম চুকিয়ে দিয়ে রূপা আবার হাজির স্বমহিমায়। তাই কখনও অন্য কোনও ধাতুর সঙ্গে মিলিয়ে মিশিয়ে, আবার কখনও স্টারলিং (পিয়োর) সিলভারেই গড়ে উঠছে রকমারি গহনা। শুধু তাই নয়, প্রতিটি গহনাই আজকের আধুনিকাদের মন-পছন্দ।  আজকাল কিছু কিছু মেয়ে নিজের বিয়েটাকে একটু ব্যতিক্রমী করতে রূপার গহনা পরেই বিয়ের পিঁড়িতে বসছেন। আবার যারা বিয়েতে রূপা পরতে চান না তারা অনেকেই কিন্তু গায়ে হলুদে ফুলের পরিবর্তে রূপার গহনাই ফ্যাশন ট্রেন্ড মনে করছেন। ফলে বিয়ে উপলক্ষে কিন্তু রূপাটা পরা হচ্ছেই।

রূপার তৈরীতে এক কথায় গহনার A-টু-Z পাবেন। এই ধরুন, ছোট্ট চাপা কানের দুল থেকে শুরু করে নকশা

করা ঝুমকা, ঝোলা দুল বা কানবালা। সঙ্গে মানানসই গলার গহনা। ছোট্ট নকশার লকেটের সঙ্গে সরু রূপার হার।  গলার জন্য পাবেন আনকাট ডায়মন্ডের বা সেমিপ্রেশাস স্টোন সেটিং ছিমছাম দেখতে সব গহনা। ফুলের নকশার কানের দুল এবং লকেট ও তৈরি হচ্ছে রূপা দিয়ে। হাতের গয়নায় পাবেন স্মার্ট লুক-এর হালকা চুড়ি। সলিড রূপার তৈরি মকরমুখী বালা। কিনতে পারেন মুখ খোলা অ্যান্টিক লুক-এর রূপার বালা। রূপার তৈরি ভারি গহনার মধ্যে পাবেন কুন্দনের সেট। আর তাতে পছন্দমতো বসিয়ে নিতে পারেন বিভিন্ন দামি পাথর, মুক্তা এমনকি

ডায়মন্ড ডাস্টও। যে কোনও উৎসবে সাবেকি গহনা হিসেবে অনায়াসে পরতে পারেন এমন গহনা। এমনকী কোমরে পরার জন্য পাবেন ওয়েস্টলেটও। যে কোনও জুয়েলারির দোকানে পেয়ে যাবেন।

এক হাতে দু’খানা মোটা-সোটা বালা, অন্য হাত খালি। এমনটাই এখন ফ্যাশন। তবে সব রকমের গহনার মধ্যে অ্যান্টিক লুক-এর রূপার গহনার কদরই সবচেয়ে বেশি। বাঙালি মেয়ের পায়ে পায়ে বহু দিন ঘুরেছে রূপার তৈরি নূপুর। সেটাই এখন বিক্রি হচ্ছে অ্যান্টিক লুক-এ, অন্য চেহারায়। আসলে রূপার গয়না এমন ভাবে তৈরি হচ্ছে যে অফিস হোক বা পার্টি, দেশীয় বা পশ্চিমা পোশাক যাই হোক না কেন, সব কিছুতেই মানিয়ে যাবে। এসব গহনা আপনি যেমন শাড়ির সঙ্গে পরতে পারবেন তেমনই জিনসের সঙ্গেও অনায়াসে মানিয়ে যাবে। সুতরাং দোকানে ঢুঁ মারলেই হল। দেখা মাত্রই এমনতর গহনা মনে ধরে যাবে।দেশীয় ফ্যাশন হাউজগুলোও তাই আগ্রহী হয়ে উঠেছে নিজস্ব ডিজাইনের গহনা তৈরিতে। তেমনি নানান রকম নিরীক্ষাধারী গহনা নিয়ে কাজ করছেন দেশের জুয়েলারি ডিজাইনাররা। আড়ং, বিবিয়ানা, মায়াসির, দেশাল, রঙের মতো সব হাউজ পোশাকের সঙ্গে তৈরি করছে ট্রেন্ডি রূপার গহনা।এছাড়া ও  গহনাগুলোর খোঁজে যেতে পারেন মৌচাক মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, মেট্রো শপিং মল, রাপা প্লাজা, মাসকট প্লাজা, ইস্টার্ন প্লাজা ও বসুন্ধরা সিটিসহ অন্য মার্কেটগুলোয়।

শেষ কথা

সবচেয়ে বড় কথা এই সব রূপার গহনা এক দিকে যেমন আজকের ফ্যাশনের দাবি পূরণ করছে অন্য দিকে আর সব ফ্যাশনেবল গহনার মতো ফেলে দিতে হচ্ছে না। কিছু কিছু দোকানে এসব গহনা এক্সচেঞ্জ ও করা যায়। চাইলে পরে পাল্টে নতুন গহনাও কিনতে পারেন। তবে খেয়াল রাখবেন, সোনা ও রূপার দামের সঙ্গে বেশির ভাগ গহনার দামই ওঠানামা করে। সুতরাং চিন্তা ভাবনায় বেশি সময় ব্যয় করা এ ক্ষেত্রে হয়তো বুদ্ধিমানের কাজ হবে না।

লিখেছেন- বৈশাখী

সম্পর্কিত লেখা

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)

অলংকার ছাড়া বিয়ের কথা ভাবাই যায় না। দিনে দিনে বিয়ের গহনাতে এসেছে নানা পরিবর্তন ও বৈচিত্র। এখন শাড়ি বা বিয়ের পোশাকের সাথে মিলিয়ে গহনা কেনা বা তৈরি করা...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

[topbanner] ফ্যাশন সচেতন নারীরা অনেক রকমের গয়না পরে থাকেন।এই ঈদে একটু ভিন্ন রূপে সাজার জন্য পরতে পারেন রূপার গয়না। যে কোন অনুষ্ঠানে গেলে পাথরের, গোল্...

আরও পড়ুন

যত্নে থাকুক গহনা
এক্সেসরিজ

যত্নে থাকুক গহনা

গহনা ! নামটা শুনলেই আনন্দে নেচে ওঠে প্রত্যেকটা মেয়ের মন ।গহনা কারনা পছন্দ ?ছোট্ট মেয়েটি থেকে দাদীমা ,সবার কাছেই সমান আদরের ।তাই আজকে গহনার যত্ন নিয়...

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম
এক্সেসরিজ

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

ব্যস্ততার কারণেই হোক অথবা আলসেমি করেই হোক, আমরা বাইরে থেকে এসেই অনেক সময় দুল, মালা, আংটি সহ যে কোন গয়নাই খুব তাড়াহুড়া করে কোন রকমে খুলে রেখে দেই।...

কর্ণে তৃতীয়া তিথি
ফ্যাশন

কর্ণে তৃতীয়া তিথি

কবির কল্পনায় কবি হয়তো কর্ণে তৃতীয়া তিথি পরাতে চেয়েছেন,বাস্তবে সেটা সম্ভব না হলেও আপনি কিন্তু আপনার কান জোড়াকে ঠিকই আকর্ষণীয় করে তুলতে পারেন।সেজন...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?
লাইফ স্টাইল

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?

পুরোনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এলো পহেলা বৈশাখ। তবে এবারের বর্ষ বরণ প্রতিবারের ন্যায় আনুষ্ঠানিকভাবে পালন করা হবে না। গাওয়া হবে না গান রমনার বটমূলে,...

গায়ে হলুদের কেনাকাটা
ব্রাইডাল

গায়ে হলুদের কেনাকাটা

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় কনে-বর কে হলুদ লাগিয়ে। গায়ে হলুদের বিয়ের দিন এর মত ঝক্কি-ঝামেলা না থাকলেও, ছোট ছোট অনেক দিক দেখতে হয়। যেমন - বর-কনের ডালা স...

…