যত্নে থাকুক গহনা

সাজগোজ সম্পাদক · May 23, 2013 · 1 min read

যত্নে থাকুক গহনা

গহনা ! নামটা শুনলেই আনন্দে নেচে ওঠে প্রত্যেকটা মেয়ের মন ।গহনা কারনা পছন্দ ?ছোট্ট মেয়েটি থেকে দাদীমা ,সবার কাছেই সমান আদরের ।তাই আজকে গহনার যত্ন নিয়ে কিছু কথা বলব ।

[picture]

সোনার গহনা

সোনার গহনা খুব সহজে কালচে না হলেও নোংরা হয় খুব সহজেই ।তাই আপনার প্রিয় সোনার মূল্যবান আংটি,ব্রেসলেট,নেকলেস এবং অন্য জুয়েলারীগুলো পরিষ্কার করতে পারেন নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে ।

১.একটি পাত্রে হালকা গরম পানি আর কিছু পরিমাণ তরল ডিটারজেন্ট নিয়ে ভালভাবে মেশান । ২.এইবার গহনাগুলো ১৫মিনিট ডুবিয়ে রাখুন এই মিশ্রনে । ৩.একটি নরম টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে ঘসে ময়লা পরিষ্কার করুন । ৪.এরপর পরিষ্কার হালকা গরম পানিতে ধুয়ে উঠিয়ে নিন । ৫.সবশেষে একটি নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকিয়ে ফেলুন ।

এছাড়া সোনার গহনা অনেকদিন ব্যবহারে উজ্জ্বলতা হারালে গহনার দোকানে গিয়ে আবার পলিশ করিয়ে আনলে ,গহনা তার আগের উজ্জ্বলতা ফিরে পায় ।

রুপার গহনা

বর্তমানে রুপার গহনা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।বিশেষ করে সোনার আকাশচুম্বী দামের কারণে ।কিন্তু রুপার গহনাগুলো খুব তাড়াতাড়ি কালচে বা লালচে হয়ে পড়ে ।তাছাড়া রুপার উপরে সোনার প্রলেপ দেয়া গহনাগুলোতেও ছোট ছোট দাগ দেখা যায় ।রুপার গহনা তুলো ,টিস্যু বা মখমখলজাতীয় নরম কাপড়ে মুড়ে রাখলে অনেকদিন ভাল থাকে ।তবে কালচে ভাব হলে জুয়েলারীর দোকানে গিয়ে সিলভার পলিশ করলে আগের উজ্জ্বলতা ফিরে পাওয়া যায় ।হালকা লালচে হলে বাড়িতে একটি আলুমিনিয়ামের পাত্রে লবণ আর সোডা মিশিয়ে তাতে ২মিনিট রুপার গহনা চুবিয়ে ,নরম ব্রাশ দিয়ে ঘসে ,হালকা গরম পানিতে ধুয়ে ,নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে শুকাতে হবে ।

লক্ষ্য করুন :

১.গহনাগুলো ঘর্ষণ ,তীক্ষ্ন কিছুর আঘাত,রাসায়নিক পদার্থ,খুব গরম বা খুব ঠান্ডা,বাতাস এবং সূর্যের আলো থেকে দূরে রাখুন । ২.গহনা পড়া শেষে সুতির কাপড় দিয়ে মুছে নিন যাতে এতে কোন মেকআপ বা স্কীন অয়েল লেগে না থাকে ।এরপর তুলে রাখুন । ৩.গহনাগুলো আলাদা আলাদা পাতলা সুতি কাপড়ে মুড়ে রাখুন ,যাতে একটার সাথে আর একটা ঘসা না খায় । ৪.ঘরের কাজ করার সময় গহনা খুলে রাখা ভাল । ৫. মেকআপ ও হেয়ার স্প্রে করার পর গহনা পড়া উচিত্‍ ।কারণ এগুলোতে যেসব ক্যামিকেল থাকে তা গহনার জন্য ক্ষতিকারক । ৬.সুইমিং পুল বা সমুদ্রে সাঁতারের আগে এবং গরম পানিতে গোসলের আগে গহনা খুলে রাখা উচিত্‍ । ৭.নিয়মিত গহনা পরিষ্কার রাখুন ।

লিখেছেনঃ লিলাবতী লিমা

সম্পর্কিত লেখা

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)

অলংকার ছাড়া বিয়ের কথা ভাবাই যায় না। দিনে দিনে বিয়ের গহনাতে এসেছে নানা পরিবর্তন ও বৈচিত্র। এখন শাড়ি বা বিয়ের পোশাকের সাথে মিলিয়ে গহনা কেনা বা তৈরি করা...

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা
ফ্যাশন

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের...

আরও পড়ুন

গায়ে হলুদের কেনাকাটা
ব্রাইডাল

গায়ে হলুদের কেনাকাটা

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় কনে-বর কে হলুদ লাগিয়ে। গায়ে হলুদের বিয়ের দিন এর মত ঝক্কি-ঝামেলা না থাকলেও, ছোট ছোট অনেক দিক দেখতে হয়। যেমন - বর-কনের ডালা স...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

এই বৈশাখে থাকুক স্নিগ্ধতা আর স্বস্তির ছোঁয়া
সংস্কৃতি

এই বৈশাখে থাকুক স্নিগ্ধতা আর স্বস্তির ছোঁয়া

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই এই উৎসবে সবাই একসাথে মেতে উঠার জন্য অনেক আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। আর এবারও সাজগোজে ভিন্ন কিছু আনতে চাচ্...

ফাল্গুন প্রস্তুতি
সংস্কৃতি

ফাল্গুন প্রস্তুতি

দুয়ারে উঁকি দিচ্ছে পহেলা ফাল্গুন, বাঙালির আরেক উৎসব যা প্রকৃতির রঙে-রূপে টইটুম্বুর। দিনপঞ্জির পাতায় আজ বাদে কাল বসন্তবরণের পালা। বাসন্তী সাজে নিজেতে ম...

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

…