ফাল্গুন প্রস্তুতি

sub-editor · Feb 12, 2017 · 1 min read

ফাল্গুন প্রস্তুতি

দুয়ারে উঁকি দিচ্ছে পহেলা ফাল্গুন, বাঙালির আরেক উৎসব যা প্রকৃতির রঙে-রূপে টইটুম্বুর। দিনপঞ্জির পাতায় আজ বাদে কাল বসন্তবরণের পালা। বাসন্তী সাজে নিজেতে মুগ্ধ হবার সাধ যাদের, তাদের প্রস্তুতি নিশ্চয় চলছে? দিনটিকে ঘিরে কেমন হতে পারে আপনার আয়োজন, কোন রঙে বা কেমন ঢঙে দিব্যি মানাবে সেদিন, খানিক নজর বুলিয়ে নিন বরং।

শাড়িই নয় কেবল, আনুষঙ্গিক সবকিছুতেই উৎসবের ছোঁয়া রাখা চাই অনেকের। আনাড়ি কেউ কেউ আবার কেবল শাড়িতেই সবটা আনন্দ জড়িয়ে রাখে, তাদের সাজগোজের অতো বালাই থাকে না, থাকে না গহনা মেলানোর চিন্তা। কিন্তু প্রস্তুতি থাকা চাই প্রত্যেকেরই যারা বসন্তের প্রথম দিনটা উদযাপন করতে যাচ্ছে। শাড়ির রঙে বাসন্তীই চলবে নাকি অন্যকিছু চাই, সাজের ধরণ জমকালো হবে নাকি ছিমছাম স্নিগ্ধ, চুলে ফুল জড়ানো হবে কিনা বা ফুলের রকমফের, সবটাই ভেবে রাখা চাই আগেভাগে।

বসন্ত মানেই প্রকৃতিতে রঙের পালা এলো বলে। শীতের বিবর্ণতা ঝেঁটিয়ে বিদেয় করে রঙের মেলা বসবে এবার। সেই রঙের ছাঁট পোশাকেও থাকা চাই ইচ্ছে মতন। তুলে আনুন প্রাকৃতিক সব রঙ, জড়িয়ে নিন পরনের কাপড়ে। বসন্ত উৎসব তবেই তো পূর্ণতা পাবে।

[picture]

উজ্জ্বল সবুজ, কিন্তু হালকা তার ধাঁচ, বসন্তের দারুণ এক রঙ। কেমন কচি পাতার গল্প বলে যায় তাই না? ্সেই গল্পকে নিয়ে আসুন শাড়ির গায়ে। সবুজের সাথে লাল রঙের নকশা মানিয়ে যাবে রঙের মেলবন্ধনে। ব্লাউজে মানাবে কমলা আর নীলের মিশেল। শাড়িতে খয়েরি কিংবা কমলাও কিন্তু বেশ লাগবে।কালো রঙের নকশাদার ব্লাউজ চলুক তার সাথে। বাসন্তীকে পাশ কাটিয়ে নরম হলুদ রঙের শাড়িও পরা যেতে পারে সেদিন। সাদা পাড় দেয়া হলুদ শাড়ি, সাথে রঙবেরঙের পুঁতির গহনা, ভাবুন তো কেমন মানাবে আপনাকে? হালকা লালের মাঝে ফুলেল নকশার শাড়িটাও হতে পারে আপনার পহেলা ফাল্গুনের উপযোগী পোশাক, সাথে কমলা কিংবা সবুজ রঙের ব্লাউজ নিয়ে নিন নিশ্চিন্তে। বাসন্তী সাজের ষোলকলা পূর্ণ করতে কিছু রঙিন ফুল হোক আপনার খোঁপায় পরার অলঙ্কার। গোলাপে বেছে নিন ভিন্ন কোন রঙ, লাল বাদ থাকুক বরং। শাড়ির উজ্জ্বল রঙের সাথে সাদা ফুলের স্নিগ্ধতাও চমৎকার ফুটবে।

সাজ কেমন হতে পারে এই বিশেষ দিনটার? যতোটা সম্ভব স্নিগ্ধ থাকুন, প্রকৃতির এই উৎসবগুলোয় যতো বেশি ছিমছাম থাকা যায় ততোই দারুণ লাগে। পোশাকে তো রঙের ছড়াছড়ি থাকছেই, তাহলে চেহারায় আপনাতেই রঙের ছটা থাকবে। বাড়তি যোগ করার কী প্রয়োজন? চোখের কোলে কাজল বুলিয়ে নেবেন, কাজলের রঙে কালোর পাশাপাশি নীল বা ছাই রঙ বেছে নিতে পারেন। টিপ পছন্দ করলে পোশাকের সাথে বৈপরীত্য এনে রঙ বাছুন। ঠোঁটে লিপস্টিকের পরশ যেনো খুব কড়া হয়ে সুন্দর প্রাকৃতিক রঙের আয়োজনটা মাটি না করে দেয়। সবুজ শাড়ির সাথে লালচে টিপ, লাল শাড়ি হলে কমলা কিংবা কালো, রঙের খেলা চলবে আপনার পছন্দ অনুযায়ী। শাড়িতে রঙের আধিক্য থেকে থাকলে গহনা হালকা রাখুন। অন্যদিকে শাড়ি খুব সাদামাটা হলে খানিক ঝকমারি গহনা চলতে পারে।

যাই করুন, বসন্তের রঙগুলোকে সাজিয়ে গুছিয়ে ধরে রাখুন নিজেতে। তবেই আপনি একজন বাসন্তীয়া!

মডেল - এফ জে অ্যানি

ছবি - সাজগোজ ফাল্গুন ও ভালোবাসা দিবস ফটো কন্টেস্ট ২০১৬

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

ট্রেণ্ডস এন্ড শপ

পাশ্চাত্য পোশাকের চাহিদা বাড়ছে, কমছে শাড়ির চাহিদা

আজকাল যেকোন অনুষ্ঠান , জাতীয় দিবস , ঈদ , পূজা এমন কি দৈনন্দিন কাজে; বাসা কিংবা অফিসে মেয়েরা শাড়ি পরছে না। সব জায়গাতে পাশ্চাত্য পোশাক বেছে নিচ্ছেন নারী...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

আরও পড়ুন

বিয়ের শাড়ি
ব্রাইডাল

বিয়ের শাড়ি

বাঙালি নারীর সৌন্দর্য্য আর ব্যক্তিত্ব শাড়িতেই সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে আর বিয়ের কনেকে সবাই শাড়িতে দেখতেই বেশি পছন্দ করে। উজ্জ্বল বাহারি রঙ আর কারুকা...

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন
মেকআপ

পোশাকের সাথে সাজসজ্জায় রঙের মেলবন্ধন

এই রঙের সাথে ঠিক কোন রঙটা যাবে? এরকম দ্বিধায় কপালে কখনোই ভাঁজ পড়েনি, এমন মেয়ে খুঁজে পাওয়া ভার। গুটি কতক মেয়ে পাওয়া যাবে এমন যারা রঙ নিয়ে চিন্তা...

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক
ট্রেণ্ডস এন্ড শপ

সাধারণ জর্জেট শাড়িতে নিজেই নিয়ে আসুন গর্জিয়াস লুক

বাজারেসবসময় হরেক রকমের শাড়ি পাওয়া যায়, যেমন-বেনারসি, জামদানি, সিল্ক, তাঁতের শাড়ি, মিলের শাড়ি, সুতি শাড়ি, জর্জেট, শিফন, টাঙ্গাইল শাড়ি, পাবনার শাড়...

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা
ফ্যাশন

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের...

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!
ব্রাইডাল

বিয়ের কনে মানেই চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান!

চিরায়ত লাল বেনারসি কিংবা কাতান, তাতে সোনালি-রূপালির ঘন নকশা, গা ভরা গহনায় টুকটুকে বৌ বিয়ের আসরে দ্যুতি ছড়াচ্ছে। বৌ-সাজ মানে এই রকম একটা ছবিই চোখে...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)

অলংকার ছাড়া বিয়ের কথা ভাবাই যায় না। দিনে দিনে বিয়ের গহনাতে এসেছে নানা পরিবর্তন ও বৈচিত্র। এখন শাড়ি বা বিয়ের পোশাকের সাথে মিলিয়ে গহনা কেনা বা তৈরি করা...

…