এই বৈশাখে থাকুক স্নিগ্ধতা আর স্বস্তির ছোঁয়া

sub-editor · Apr 03, 2017 · 1 min read

এই বৈশাখে থাকুক স্নিগ্ধতা আর স্বস্তির ছোঁয়া

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই এই উৎসবে সবাই একসাথে মেতে উঠার জন্য অনেক আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। আর এবারও সাজগোজে ভিন্ন কিছু আনতে চাচ্ছেন তরুণীরা ! 

তবে এই গরমে কেনাকাটার ভিড় ঠেলে উঠা কঠিন হলেও নববর্ষ বলে কথা! তাই রঙবেরঙের শাড়ি ছাড়াও নয়ন ভোলানো সাজগোজ করতে কেনাকাটা করছেন সবাই। এই দিন ভোরবেলা থেকেই শুরু হয় নানারকম অনুষ্ঠান। তার উপর যদি গরম থাকে তাহলে সারাদিন অস্বস্তিতে ভুগতে হয়। তাই সাজটা খুব ভারী না হয়াই ভালো, ন্যাচারাল সাজেই ভিন্ন রূপ নিয়ে আসলে মন্দ হয় না।

[picture]

পোশাক

সুতি লাল-সাদা শাড়ি, সালওয়ার-কামিজ বেছে নেয়া ছাড়াও অন্য রঙও পরতে পারেন । তবে এ সময় হালকা রঙের পোশাক আরামদায়ক হবে।  শাড়ি খুব আঁটসাঁট ভাবে না পরে হালকা ঢোলাভাবে পরে নিবেন। যেমন বাঙালী স্টাইলে মেয়েরা পরে থাকেন তেমন। এতে হাঁটতেও আরাম হবে এবং গরম বেশি লাগবেনা।

শাড়ির মতো সালওয়ার-কামিজও খুব ফিটিং করে না বানানোই ভালো। এতে সারা দিন ফুরফুরে থাকতে পারবেন।  ভিন্ন স্টাইলের সালওয়ার কামিজ পাওয়া যাচ্ছে অনেক জায়গায়। এছাড়াও আরামদায়ক ফতুয়া বেছে নিয়ে পারেন । রঙিন সুতি কাপড়ে হালকা হাতের কাজ করা বা ব্লকের ফতুয়া পাওয়া যাচ্ছে এখন সব জায়গায়।

মেকআপ

গরমে মেকআপ করলে অস্বস্তি লাগবেই। তাও এই দিনে মেকআপ একটু না করলে কি হয়! তাই হালকা মেকআপের জন্য ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিম ব্যবহার করুন। কারণ ফাউন্ডেশন বিবি ক্রিমের থেকে ভারী হয়ে থাকে। আর ভারী মেকআপ বেশিক্ষণ থাকলে অনেকেরই ত্বকে সমস্যা হয়।

মুখ ভালোমতো ধুয়ে ফেসিয়াল করে নিন। এবার মুখে বরফ ঘষে নিন এতে মেকআপে আপনার ত্বকের ক্ষতি হবে না। এরপর ৫ মিনিট অপেক্ষা করে সানস্ক্রিন লাগিয়ে নিন। বিবি ক্রিম ব্যবহার করুন। শেষে প্রেসড-পাউডার ব্যবহার করুন। এতে মুখ উজ্জ্বল থাকবে।  এমন হালকা বেজ-মেকআপে সারাদিন স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন।

চোখের সাজ

বাঙালী মেয়েদের চোখের সাজের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো কাজল। তাই আইলাইনার দেয়ার পর গাঢ় করে কাজল লাগিয়ে নিন। চাইলে আইস্যাডো ব্যবহার করতে পারেন তবে সেটা হালকা সাজের হলে ভালো হয়। দুপুরে চোখে আইস্যাডো-মেকআপ হালকাই মানায়।

ঠোঁটের সাজ

নিজের ত্বকের রঙের সাথে মিলিয়ে যে কোন গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন। তবে এই দিনে সবাইকেই লাল রঙ ভালো মানায়। ঠোঁটে লাল রঙের লিপস্টিক ব্যবহার করলে মুখের হালকা মেকআপের সাথে দারুণ মানিয়ে যাবে।

চুলের সাজ গরমে চুল ছেড়ে না রেখে ছোট করে খোঁপা বা বা সাইড খোঁপা করে নিতে পারেন। চাইলে কয়েকটা ফুল খোঁপার আড়ালে লাগিয়ে নিতে পারেন। লাল বা সাদা রঙের ফুল খোঁপায় দারুণ ফুটে উঠবে। আর যদি বেলিফুলের মালা গুজে নিতে পারেন তাহলে তো কথাই নেই! এতে মাথা বেশি ভার লাগবে না। গরমে স্বস্তি আর ফ্যাশন হবে একই সাথে। সালওয়ার কামিজ বা ফতুয়ার সাথে উচু করে পনিটেইল বা খোঁপা মানিয়ে যায় বেশ।

গহনা শাড়ির সাথে চুড়ি তো লাগবেই। তবে কানের,গলার, হাতের জিনিস সব একসাথে পড়লেও সাজটা ভারী যায়। তাই নিজের মতো যেকোনো অল্প গহনা বেছে নিন। একগোছা চুড়ি একহাতে পরে নিন, খোঁপার সাথে ছোট ঝুমকা বেশ মানিয়ে যায়। বেশি ভারী গহনা না পরে আরাম পাবেন এমন হালকা গহনা পড়ুন। চিকন মালা পরতে পারেন চুড়ির রঙের সাথে মিলিয়ে। চুড়ি কম পরলেও হাত সাজাতে নেইলপলিশ আর মেহেদী লাগিয়ে নিতে পারেন। এতে হাতের সাজ পরিপূর্ণ দেখাবে।

শুধু কানের দুলের সাথে মিলিয়ে পরতে পারেন রূপার নথ। হালকা সাজে রূপার গহনাও মানানসই। ভিন্ন স্টাইলের সালওয়ার কামিজ বা ফতুয়ার সাথে এতো কিছু না পরে উচু করে পনিটেইল বা খোঁপার সাথে চুড়ি আর কানের ছোট দুল পরে নিন।

টিপ সাজের শেষ করুন টিপ লাগিয়ে। আর এটা হতে হবে শাড়ির রঙের সাথে মিলিয়েই। বড় টিপ এদিনে বেশ মানিয়ে যায়।

এই দিনে বেশি হাটা হাটি হয় তাই মজবুত অল্প হিলের জুতা বা স্লিপার পরে নেয়া ভালো। এই বৈশাখে গরমে স্বস্তির পাশাপাশি স্নিগ্ধতা নিয়ে আসুন সাজ পোশাকে।

মডেল - ফারহানা তিথি

ছবি - সাজগোজ ফটো অ্যালবাম

লিখেছেন - সোহানা মোর্শেদ

সম্পর্কিত লেখা

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

শখের রঙিন অলংকার – চুড়ি
এক্সেসরিজ

শখের রঙিন অলংকার – চুড়ি

সবসময় কি আর একঘেয়ে সাজ ভালো লাগে? কানের দুল, কপালের ছোট্ট টিপের পাশাপাশি একটু রিনিঝিনি শব্দে না হয় হাত দুটোও সাজিয়ে নেই, আর এর জন্য একগুচ্ছ চুড়ির কোনো...

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা
ফ্যাশন

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের...

আরও পড়ুন

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?
বিউটি টিপস

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?

পহেলা বৈশাখ আসতে বেশি দেরি নেই আর। বৈশাখের উৎসব আমাদের বাঙালির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বাঙালির এই। সব থেকে ভিন্ন বৈশিষ্ট্য ও ঐতিহ্যে তৈরি এই ব...

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)
ব্রাইডাল

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ৩)

অলংকার ছাড়া বিয়ের কথা ভাবাই যায় না। দিনে দিনে বিয়ের গহনাতে এসেছে নানা পরিবর্তন ও বৈচিত্র। এখন শাড়ি বা বিয়ের পোশাকের সাথে মিলিয়ে গহনা কেনা বা তৈরি করা...

যত্নে থাকুক গহনা
এক্সেসরিজ

যত্নে থাকুক গহনা

গহনা ! নামটা শুনলেই আনন্দে নেচে ওঠে প্রত্যেকটা মেয়ের মন ।গহনা কারনা পছন্দ ?ছোট্ট মেয়েটি থেকে দাদীমা ,সবার কাছেই সমান আদরের ।তাই আজকে গহনার যত্ন নিয়...

ফাল্গুন প্রস্তুতি
সংস্কৃতি

ফাল্গুন প্রস্তুতি

দুয়ারে উঁকি দিচ্ছে পহেলা ফাল্গুন, বাঙালির আরেক উৎসব যা প্রকৃতির রঙে-রূপে টইটুম্বুর। দিনপঞ্জির পাতায় আজ বাদে কাল বসন্তবরণের পালা। বাসন্তী সাজে নিজেতে ম...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

…