ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

সাজগোজ উপ সম্পাদক · Oct 07, 2013 · 1 min read

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

ব্যস্ততার কারণেই হোক অথবা আলসেমি করেই হোক, আমরা বাইরে থেকে এসেই অনেক সময় দুল, মালা, আংটি সহ যে কোন গয়নাই খুব তাড়াহুড়া করে কোন রকমে খুলে রেখে দেই। ফলে যত্নের অভাবে এগুলোর উপর বিভিন্ন রকম দাগ পড়ে, ময়লা জমে। এরপর পরিষ্কারের জন্য গয়নার দোকানে নিয়ে যাওয়ার সময় পান না অনেকেই। তাই এখানে ঘরে বসেই বিভিন্ন গয়না পরিষ্কারের কিছু সহজ পদ্ধতি দেয়া হল।

টুথপেস্টঃ

আপনার পুরোনো কোন টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে ডায়মন্ডের গয়না , বিশেষ করে ডায়মন্ডের রিং গুলো পরিষ্কার করে নিতে পারেন। ব্রাশ দিয়ে পরিষ্কারের পর নরম কাপড় দিয়ে একবার মুছে নিবেন। কিন্তু কখনই খুব জোর দিয়ে ঘষবেন না।

ভিনেগার ও বেকিং সোডাঃ

পুরোনো রূপার গয়নাগুলো একদম নতুনের মত করে ফেলতে পারবেন হোয়াইট ভিনেগার ও বেকিং সোডার মিশ্রণে। আধা কাপ হোয়াইট ভিনেগার আর ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন একসাথে। এরপর এই মিশ্রণটিতে ৩ ঘণ্টা রূপার গয়না গুলো ভিজিয়ে রাখুন। এরপর স্বাভাবিক তাপমাত্রা বা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে, নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।

অ্যালুমিনিয়াম ফয়েলঃ

একটি ছোট বাটির ভেতরের অংশ টি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিন। এরপর বাটিতে গরম পানি নিন। এবার এতে এমন কোন ডিটারজেন্ট পাউডার দিন যেটা ব্লিচ-ফ্রি। খেয়াল রাখবেন যেন লিকুইড না দিয়ে ডিটারজেন্ট পাউডার দেয়া হয় পানিতে। আপনার গয়না ১ মিনিটের জন্য এই মিশ্রণটিতে ডুবিয়ে রাখুন। এরপর তুলে শুকানোর জন্য খোলা জায়গায় রেখে দিন। এই পদ্ধতি তে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় যাকে বলা হয় ion exchange। সাধারণত রূপার গয়না পরিষ্কারের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়।

আলুঃ

একটি পাত্রে রূপার গয়না রেখে পানি এবং কয়েক টুকরো আলু দিন। ১০ মিনিট পানি ফোটান। এরপর নামিয়ে পানি ঠাণ্ডা বা স্বাভাবিক তাপমাত্রায় আসলে পানি থেকে তুলে নরম পরিষ্কার কাপড় দিয়ে ঘষে নিন।

অ্যামোনিয়াঃ

আধা কাপ অ্যামোনিয়ার সাথে এক কাপ হালকা গরম পানি মিশিয়ে সেটাতে মাত্র ১০ মিনিট রেখেই আপনার ছোট ছোট স্বর্ণের এবং রূপার গয়না গুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন।  তবে মুক্তা রয়েছে এমন গয়না পরিষ্কারের জন্য কখনই এই মিশ্রণ ব্যবহার করবেন না।

বেকিং সোডাঃ

- রূপার গয়না থেকে দাগ দূর করতে ১/৪ কাপ বেকিং সোডা আর ২ চা চামচ পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। গয়নার উপর পেস্ট টির প্রলেপ দিন এবং স্পঞ্জের সাহায্যে খুব আলতো ভাবে ঘষে, পানিতে পরিষ্কার করে নিন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় রেখে দিন।

- স্বর্ণের গয়না পরিষ্কার করার জন্য গয়নার উপর খুব পাতলা প্রলেপ দিন বেকিং সোডার। এরপর এর উপর সামান্য ভিনেগার ছড়িয়ে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুক্তা বা জেম স্টোনের তৈরি গয়না কখনো এই মিশ্রণের সাহায্যে পরিষ্কার করবেন না।

clean jw

টমেটো সসঃ

রূপার গয়না থেকে দাগ তোলার জন্য তা টমেটো সসে ডুবিয়ে রাখুন। কিন্তু খুব সাবধান হতে হবে। শুধু মাত্র কয়েক মিনিটের জন্য-ই গয়না গুলো রাখতে হবে। গয়নায় যদি খাঁজ থাকে তাহলে পুরোনো টুথব্রাশ দিয়ে হালকা ঘষে খাঁজের ভেতরে সস পৌছে দিন। কয়েক মিনিট পরেই গয়না গুলো তুলে পানিতে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন।

লিখেছেনঃ সাবরিনা

মডেলঃ ঈশিকা কবির

ছবিঃ ইহাও.কম

তথ্য সূত্রঃ http://www.rd.com

সম্পর্কিত লেখা

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের সাজে ভিন্নতা আনতে পরুন রূপার গয়না

[topbanner] ফ্যাশন সচেতন নারীরা অনেক রকমের গয়না পরে থাকেন।এই ঈদে একটু ভিন্ন রূপে সাজার জন্য পরতে পারেন রূপার গয়না। যে কোন অনুষ্ঠানে গেলে পাথরের, গোল্...

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা
ফ্যাশন

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের...

আরও পড়ুন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি
সংস্কৃতি

বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তকে বরণের প্রস্তুতি

দক্ষিণী হাওয়া জানান দিচ্ছে বসন্ত বার্তা মানে এবার শীতের পালা শেষ, আসছে বসন্ত। এই বসন্তকে বরণ করবে পহেলা ফাল্গুন। বসন্ত মানেই প্রেমের মাস, প্রকৃতি সাজত...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

ফ্যাশনে হালকা রঙের শাড়ি
ট্রেণ্ডস এন্ড শপ

ফ্যাশনে হালকা রঙের শাড়ি

কথায় আছে নারী, সুন্দর শাড়িতে কারণ শাড়ি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে বহুগুণ। এইকথাটা একদমই সত্যি। যুগের সাথে তাল মিলিয়ে আজকের আধুনিক নারীর পোশাকের অন...

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার

রান্নাঘরে যাদের আসা-যাওয়া আছে, তারা বেকিং সোডার সাথে পরিচয় থাকার কথা। বেকিং সোডা যাকে আমরা সাধারণত খাবার সোডা বলে থাকি । রসায়নে এই যৌগটির নাম সোডিয...

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   
ফ্যাশন

থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার পার্টি গেট -আপ   

নতুন বছরের আগমনী বার্তা চলে এসেছে, আর বছর শেষ হওয়ার সুরও বেজে উঠেছে। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দুই দশক ধরে আমাদের দেশে থার্টি ফার্স্ট নাইট বা ইংরে...

…