ঈদের দিনটায় কেমন হতে পারে সকাল থেকে রাত অবধি সাজসজ্জা?

sub-editor · Jun 23, 2016 · 1 min read

ঈদের দিনটায় কেমন হতে পারে সকাল থেকে রাত অবধি সাজসজ্জা?

ঈদ তো প্রায় চলেই এলো তাইনা? সব প্রস্তুতির মাঝে নিজেকে সারাটা দিন উৎসবের সাজে গুছিয়ে রাখার প্রস্তুতিও থাকা চাই। ঈদের দিনটায় কেমন হতে পারে আপনার সকাল থেকে রাত্র অবধি সাজসজ্জা, দেখে নেয়া যাক তবে।

সকাল সকাল ভারী সাজসজ্জায় আপনাকে একেবারেই বেমানান দেখাবে! ঘুম ভেঙ্গে উঠে টুকটাক কাজকর্ম সেরে নিয়ে তো গোসল করে আসবেন, তখন চোখেমুখে যে স্বাভাবিক স্নিগ্ধভাব খেলা করবে সেটাই থাকতে দিন। বাসায় থাকলে নিত্যদিনের প্রসাধনী যা ব্যবহার করা হয় তাই লাগাতে পারেন মুখে। আধা ভেজা ত্বকে ময়েশ্চারাইজার দিন, শুকিয়ে গেলে পরে হালকা পাউডার বুলিয়ে নিন। কেবল পাউডার লাগালেও চলে। ফেস পাউডার ব্যবহার করবেন না লুজ পাউডার তা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনার নিয়ম মতোই হবে। এই বেলায় কেবল চোখের কোলে কাজল বুলিয়ে নিন। চাইলে সাথে ন্যাচারাল কালারের যেকোন শেডে লিপকালার কিংবা গ্লস চলবে ঠোঁটে। এর চেয়ে বেশি কিছু সাজগোজে না আনাই ভালো।

 [picture]

সকালে চুলে দারুণ একটা ওয়েট হেয়ারস্টাইল করে নিতে পারেন। এলোমেলো করে ছেড়ে রাখুন ভেজা চুল। তবে সকালেই বের হবার থাকলে চুল শুকিয়ে বেঁধে রাখুন। সময়টা গরমের যেহেতু, সারাদিন খোলা চুলে কাটানো অস্বস্তিকর হতে পারে। তাই খোঁপা, বেণী, ঝুঁটি যাই পছন্দ আপনার তাতে আটকে ফেলুন চুলগুলোকে। তখন সাজেও আসবে কিছু বাড়তি জিনিষ। নিজের অভ্যাস অনুযায়ী খানিকটা ভারী সাজ নিতে পারেন তখন। চোখের পাতায় হালকা রঙের শ্যাডো যোগ করা যায়, আর গালে ব্লাশঅনের আভা। বেশি সময়ের জন্য বের হলে সাজসজ্জার উপকরণ ব্যাগে ভরে সাথে নেবেন। লিপকালার, কাজল, ফেস পাউডার এসব ছোট ব্যাগে ভরে ভ্যানিটি ব্যাগে রাখা যায়। দুপুরের পর চেহারার সতেজতা ম্লান হয়ে এলে তখন সাজসজ্জায় আবার একটু প্রলেপ দিয়ে নেবেন আগের মতোই। দিনভর মেকআপ ঠিকঠাক রাখা সম্ভব হবে তাইলে।

বাসায় থাকা হলে সকালের সাজটাই দুপুর অবধি ধরে রাখতে পারেন। কাজেকর্মে ব্যস্ত থাকলে দুপুরের সময়টায় একটু ক্লান্তি আসতেই পারে। তাছাড়া গরমেও অস্বস্তি লাগতে পারে। তখন বসে আরেক প্রস্থ সাজগোজ করার মানে হয় না। সকালে যে লিপস্টিক ব্যবহার করছেন তা মুছে ভিন্ন একটা রঙ বেছে নেয়া যায়। কাজল মুছে ফেলা যায়। চাইলে আই লাইনার দিতে পারেন দুপুরের সাজে। এরকম ছোটখাটো বদল করেই দুপুরের সাজে ভিন্নতা আনুন। পোশাক পাল্টে অন্যকিছু পরলে তার সাথে রঙ মিলিয়ে লিপকালারের রঙ ঠিক করুন। আইশ্যাডো দেয়া থাকলে তা মুছে নতুন করে আবার দেয়ার চেয়ে সেটা রেখেই নতুন কিছু যোগ করার কথা ভাবুন। ঝামেলা কম হবে। বাসায় অতিথিরাও দুপুরে আসতে পারে। তাদের আপ্যায়নে সময় দিতে হলে নিজেকে আগেই সেভাবে গুছিয়ে তৈরি করুন। চুল বেঁধে রাখাই ভালো এই সময়ে। খোঁপা করলে তাতে তাজা ফুল গুঁজে দিন, ভালো দেখাবে।

যারা দুপুর পার করে বিকেলে পাড়া বেড়াতে বের হবেন, তারা বেশ শান্তি মতন সাজগোজ করতে পারবেন। রোদের তেজ কমে আসবে বলে স্বস্তি থাকবে অনেকটাই। এসময় উজ্জ্বল কিন্তু মিষ্টি রঙগুলির ব্যবহার চলতে পারে ইচ্ছেমতো। মুখ ধুয়ে সম্পূর্ণ নতুন সাজ নিয়ে নেবেন এই বেলা। সকালের হালকা সাজ ভুলে যেতে পারেন, রঙে ভরপুর সাজ হোক ঈদের বিকেলে। চোখের পাতায় শ্যাডোতে, ঠোঁটের লিপকালারে রঙের বৈচিত্র্য ফুটিয়ে তুলতে পারেন। টকটকে গোলাপি লিপকালার হলে পার্পল শেডে আইশ্যাডো হতে পারে। চুল ছেড়ে রাখুন ইচ্ছে হলে। একপাশে বেণী, এলোখোঁপা বা কোঁকড়া চুলের ঢেউ খেলানো স্টাইলও দারুণ হবে। চুলে নানা রকম ফ্লোরাল হেয়ারব্যান্ড ব্যবহার করে রঙিন সাজের আমেজটা সুন্দর মতন ফুটিয়ে তোলা যায়।

জমকালো হবে ঈদের রাতের সাজ। দাওয়াত থাকুক, বা নিজের বাসায় আয়োজন হোক, সেজেগুজে থাকতে চাইলে নিশ্চিন্তে বেছে নিন গাঢ় সব রঙ। বিকেলের সাজগোজে টাচআপ করে তাই রেখে দিতে পারেন, বা সময় থাকলে মুখ পরিষ্কার করে নতুনভাবে সাজতে পারেন। তবে চোখের সাজ এবং ঠোঁটে রঙের পরশ, সবটাই হবে গাঢ়। চোখের স্মোকি সাজ সবচেয়ে ভালো রাতেই লাগে। তাই এটা বেছে নিতে পারেন  রাতের মেকআপে চোখ সাজাতে। ঠোঁটে বুলিয়ে নিন লাল লিপকালারের গাঢ় শেড, বা মেরুন রঙ, অথবা একেবারেই ন্যুড কোন কালার শেড যার সাথে চোখের সাজ হবে জমকালো। গ্লিটারের ছোঁয়াও দিতে পারেন চোখে, রাতের অনুষ্ঠানে এমন ঝলমলে সাজগোজ মানিয়ে যায় বেশ। চুলে পাথরের অনুষঙ্গ ব্যবহার করা যায়। ভারী সাজসজ্জার সাথে কেশবিন্যাসে পাথরের উপস্থিতি চমৎকার দেখাবে।

 মডেল - রিথিকা হক

 লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?
মেকআপ

চোখে কাজল ছড়িয়ে যাওয়া থেকে বাঁচতে কী করবেন?

“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ।” কাজলকালো চোখ নিয়ে এমন বহু গান, কবিতা, উক্তি আছ...

কনে সাজের পালাবদল!
ব্রাইডাল

কনে সাজের পালাবদল!

বৌয়ের বিয়ের সাজ, অন্তত তিনখানা তো হবেই তাই না? গায়ে হলুদ, বিয়ে আর বৌভাত, এই তিন মূল অনুষ্ঠান নিয়েই বাঙ্গালি বিয়ে। কারো কারো পানচিনি বা বাগদানের মতো আয়...

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে
মেকআপ

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার | ৩টি প্রোডাক্টে চোখ সাজান নিঃসন্দেহে

বাজেট ফ্রেন্ডলি আইলাইনার নিয়ে বলার আগে আফরিনের ঘটনাটা শেয়ার করবো। আফরিন তার বান্ধবীর বিয়েতে খুব সুন্দর করে সেজে গিয়েছিল। কিন্তু যখন ছবি খুঁজতে যাচ্ছে...

আরও পড়ুন

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!
মেকআপ

পূজার সাজে ৫ দিনে পাঁচ রূপ!

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের সময়, শারদীয় দূর্গা পূজা এসে গেছে আবার বছর ঘুরে। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে মহোৎসবের আয়োজন। মূল পূজার উৎসব চলে পা...

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!
ফ্যাশন

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!

দক্ষিণা বায়ের আগমন টের পেয়েছেন নিশ্চয়ই? হালকা রোদের সাথে হিমহিম বাতাসের দোলায় মন-প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে খুশির আমেজ। শীতের বুড়িকে ঘুম পাড়িয়ে বরণ কর...

মেকাপ ব্যাগে রাখুন প্রয়োজনীয় জিনিস
মেকআপ

মেকাপ ব্যাগে রাখুন প্রয়োজনীয় জিনিস

কর্মব্যস্ততার জন্য কোনো সাজগোজ ছাড়াই মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আবার সময়ের অভাবে অর্ধেক সাজ নিয়ে বেড়িয়ে পড়লে নিজের কাছে অসস্তি লাগে। এছ...

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?
লাইফ স্টাইল

ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছেন তো?

আমরা মেয়েরা আমাদের ব্যাগে নানারকম জিনিসপত্র নিয়ে ঘুরি, কিছু প্রয়োজনীয় আবার কিছু অপ্রয়োজনীয়, তাই না? এই ব্যাগেই ক্যারি করতে হয় দরকারি জিনিসগুলো। যখন বা...

…