সাজ মানে নয় রাজ্যের আয়োজন!

sub-editor · Dec 28, 2015 · 1 min read

সাজ মানে নয় রাজ্যের আয়োজন!

সাজগোজে তেমন মন নেই আপনার। খুব একটা মাথা ঘামান না নিত্যদিনের তৈরি হওয়া নিয়ে। নিতান্তই দরকারের প্রসাধন বাদে আর কিছু নেই আপনার ড্রেসিং টেবিলে। সবসময় অলঙ্কারের ব্যবহার নিয়েও বিরক্তি থাকতেই পারে। কিন্তু গুছিয়ে তৈরি হতে হবে মানেই রাজ্যের আয়োজন, অনেক অনেক গয়না-গাটির বোঝা, এমন ডাহা ভুল ধারনাটা এবার তাড়িয়েই ফেলুন। অল্প আয়োজনেই রোজ নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার বিদ্যা শিখে নিন এবার। আর কতোদিন অবহেলায় নিজেকে ফেলে রাখবেন বলুন তো?

[picture]

সাজ মানেই সং সাজা নয়, এই কথাটা মাথায় রাখুন। আশেপাশে অনেক মানুষকে হয়তো সবসময়ই চড়া সাজে দেখার অভ্যাস হয়েছে আপনার। সামান্য বেড়াতে বের হলেই মেক-আপের ভীষণ বহর তাদের। সেসব দেখেই নিজের সাদামাটা ভাব নিয়ে আরো গুটিয়ে যেতে চান আপনি, ভাবেন সাজগোজ মানেই তবে অনেক আয়োজনের কিছু। কিন্তু আসলে তা নয়। সাজ মানে আপনি নিজেকে ঠিক যেভাবে দেখতে চান, যেভাবে মেলে ধরতে চান সেটাকেই একটুখানি যত্নের সাথে গুছিয়ে নেয়া। নিজেকে পরিপাটি করে রাখতে খানিকটা সময় নিয়ে তৈরি হওয়ার মানেই হচ্ছে সাজ। এর বাইরে আর কিচ্ছুটি নয়।

একদমই নতুন নতুন যারা সাজগোজের দুনিয়ায় পা রাখছেন, নিজের স্বাভাবিকতা ধরে রেখেই সাজাতে চান নিজেকে, তাদের চিন্তাগুলোকে আরো একটু গুছিয়ে দিতেই এই লেখাটা। আলমারি ভরা অনুষঙ্গ কিংবা সাজের আয়নার সামনে প্রসাধনের বাজার প্রয়োজন হবে না। সূত্র মেনে চলতে জানলে অল্প কিছু জিনিষেই পরিপূর্ণ হবে আপনার সাজগোজ।

12208291_423692524487746_44154549766866217_n

যেমনটা করতে পারেন আপনি

  • চুড়ি পছন্দ করেন? তবে একদিনের সাজের জন্য পুরোটাই নির্ভর করতে পারেন চুড়ির ওপর। একহাত ভরে পরে নিন প্রিয় চুড়ির গোছা। সালোয়ার-কামিজ হোক বা জিন্স-কুর্তি, চুড়ি কিন্তু সব রকম পোশাকের সাথেই খুব মানিয়ে যায়। কেমন চুড়ি বাছাই করবেন, তার জন্যমাথায় রাখুন সেই সহজ সূত্র, চিকন চুড়ি পরলে হাত অনেকটা ভর্তি করেই পরুন আর একটু চওড়া বালা অথবা ব্রেসলেটের ক্ষেত্রে একটি বা দুই-তিনটি বেছে নিন। পোশাকের রঙের বৈপরীত্যে পরুন চুড়ি অথবা ব্রেসলেট, বিষয়টা বেশি নজর কাড়বে তখন। যখন হালকা রঙের কামিজ বা শাড়ি পরছেন শেড মিলিয়ে একটু গাঢ় রঙের চুড়ি পরুন হাতে। একই ভাবে গাঢ় রঙা পোশাকের সাথে চুড়িতে বেছে নিন অপেক্ষাকৃত হালকা রঙ।
  • বড়সড় একটা আংটি গলিয়ে নিন আঙ্গুলে। পাথরের বড় আংটি পরতে পারেন যদি পোশাক হয় একটু জমকালো। সবসময়ের সালোয়ার-কামিজ বা কুর্তির সাথে যেকোন ধাতব আংটি অথবা পাথরের হালকা কাজের আংটি মানিয়ে যাবে।  চাইলে দুই/তিনটি আংটিও পরতে পারেন, একেক রকমের। হাতে তখন চুড়ির গোছা থাকুক বা না থাকুক, কেবল আংটিও আপনার সাজের আয়োজনে প্রভাব ফেলবে।
  • হেয়ারব্যান্ড, ক্লিপ, এমন অনুষঙ্গগুলোকে বানিয়ে ফেলুন আপনার সাজের প্রধান উপকরণ। রঙেঢঙে বৈচিত্র্যময় সব অনুষঙ্গ সংগ্রহে রাখতে পারেন। পিঠ ছাড়ানো একমাথা খোলাচুল, পরিপাটি খোঁপা বা এলোমেলো বেণি, যেমনই হোক চুলের সজ্জা সাথে মানানসই একটি ব্যান্ড বা ক্লিপ সাজের মাধ্যম হয়ে উঠবে। বর্ণিল কয়েকটি হেয়ারব্যান্ড দিয়ে কয়েক ধাপের পনিটেইলেও আপনার সাজের উচ্ছ্বাস ফুটে উঠতে পারে। পাশ থেকে চুল নিয়ে টুইস্ট করে বা বেণি করে পেছনে আটকে দিন, তাতে পরপর গুঁজে দিন কয়েকটি ফুলেল ক্লিপ। করেই দেখুন না কেমন লাগে নিজেকে।
  • নাকফুল পরার অভ্যাস নেই কিন্তু পছন্দ করেন, তাহলে প্রায়ই কিন্তু নাকফুল পরতে পারেন আপনি। অন্য কোন গয়না ছাড়াই নাকের ডগায় একটা নাকফুলে আপনাকে স্নিগ্ধ সুন্দর লাগবে। কয়েকটি নাকফুল কিনে রাখুন তবে, একেকদিন একেকটা আপনার সাজের আয়োজনে ভিন্ন মাত্রা নিয়ে আসবে।
  • একরঙা জামার সাথে গলায় হরেক রঙের পুঁতির একটা মালা পরতে পারেন। পরতে পারেন রঙিন সুতোর মাঝে ধাতব উপাদানের লকেটও। এই একটি জিনিষেই আপনি নিজেকে পুরোপুরি সাজিয়ে তুলতে পারেন একদিন।
  • চিরায়ত গহনা বাদ দিয়ে আলাদা কিছু চাইলে তাতেও বেশি ঝামেলা পোহাতে হবে না কিন্তু। হালের ট্রেন্ড রিস্টব্যান্ড জিনিষটা ফ্যাশন অনুষঙ্গ হিসেবে চমৎকার। কয়েকটি রিস্টব্যান্ডেই আপনার সাজ পূর্ণ করুন। চিরায়ত ধারার বাইরে থেকেও নজর কাড়বেন সবার।

এমন সামান্য আয়োজনেই তবে সাজুন এবার। নিজের চিরচেনা আলুথালু ভাবকে বিদায় দিয়ে নতুন রূপে দেখুন নিজেকে। হ্যাপি সাজগোজ!

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

মডেল – সানজিদা তন্বী

ছবি – শাওন কাইয়ুম

সম্পর্কিত লেখা

শখের রঙিন অলংকার – চুড়ি
এক্সেসরিজ

শখের রঙিন অলংকার – চুড়ি

সবসময় কি আর একঘেয়ে সাজ ভালো লাগে? কানের দুল, কপালের ছোট্ট টিপের পাশাপাশি একটু রিনিঝিনি শব্দে না হয় হাত দুটোও সাজিয়ে নেই, আর এর জন্য একগুচ্ছ চুড়ির কোনো...

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!
ফ্যাশন

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!

নাকফুল নারীদের পছন্দের গয়নাগুলোর মধ্যে অন্যতম। নাকে এক টুকরো গয়না যেন নারীর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আকৃতি, নকশা বা রং বদলে নাকফুল বারবার ঠাঁই ক...

নাক ফুলে অনন্যা নারী..
স্টাইল

নাক ফুলে অনন্যা নারী..

ষোড়শ শতকে ভারতীয় উপমহাদেশে মুঘলদের আগমনের পরই এ অঞ্চলে শুরু হয় মেয়েদের নাক ফোঁড়ানোর রেওয়াজ। আমাদের দেশে প্রচলিত ধারণা হলো- নাকফুল কেবল বিবাহিত ন...

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য
হেয়ার স্টাইল

স্থানভেদে চুলের সাজ | ৫টি হেয়ার স্টাইলে থাকুন অনন্য

বাইরে যাওয়ার সময় সুন্দর পোশাক, মানানসই মেকআপ নিয়ে তৈরি হওয়ার পর চুল কেমন করে সাজাবেন, তাই নিয়ে অনেকেই বিরম্বনায় পড়তে হয়, তাই না? আসলে চুলের সাজ নির্ভর...

আরও পড়ুন

হালকা গহনায় সম্পূর্ণ সাজ
এক্সেসরিজ

হালকা গহনায় সম্পূর্ণ সাজ

অনেক অনেক গয়নাগাটির ঝক্কি পছন্দ না মোটেও, আবার একটু গুছিয়ে তৈরি হতেও ভালো লাগে, তেমন মেয়ের সংখ্যা একেবারে কম তো নয়। তারা প্রায়ই দোটানায় ভোগে, সাজের অন...

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার
ক্র্যাফট

পুরনো চুড়ি দিয়ে বানিয়ে ফেলুন ক্যান্ডেল-হোল্ডার এবং পেন্সিল-হোল্ডার

আমাদের সাজার জিনিসগুলো যেমন- চুড়ি, ছোট ছোট কানের দুল এসব পুরনো হয়ে গেলেই সেগুলো ফেলে দেই। কোনটার রঙ নষ্ট হয়ে যায় অথবা কোনটার একটু ভেঙ্গে যায়। এগুলো ফে...

পূজার সাজ | বাঙালী নারীর চিরায়ত মায়াবী রূপ!
মেকআপ

পূজার সাজ | বাঙালী নারীর চিরায়ত মায়াবী রূপ!

শরতের স্নিগ্ধ হাওয়ায় ভাসছে শঙ্খ ধ্বনি। ধুপের সুগন্ধে ম ম করছে পাড়ার বাড়িগুলো। হাট বাজার, অলিতে গলিতে, পাড়ার মোড়ে মোড়ে উৎসবের ছোঁয়া, মা আসছেন। পূজা মান...

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?
বিউটি টিপস

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?

পহেলা বৈশাখ আসতে বেশি দেরি নেই আর। বৈশাখের উৎসব আমাদের বাঙালির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বাঙালির এই। সব থেকে ভিন্ন বৈশিষ্ট্য ও ঐতিহ্যে তৈরি এই ব...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

এই বৈশাখে থাকুক স্নিগ্ধতা আর স্বস্তির ছোঁয়া
সংস্কৃতি

এই বৈশাখে থাকুক স্নিগ্ধতা আর স্বস্তির ছোঁয়া

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই এই উৎসবে সবাই একসাথে মেতে উঠার জন্য অনেক আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। আর এবারও সাজগোজে ভিন্ন কিছু আনতে চাচ্...

…