নাক ফুলে অনন্যা নারী..

সাজগোজ সম্পাদক · May 19, 2013 · 1 min read

নাক ফুলে অনন্যা নারী..

ষোড়শ শতকে ভারতীয় উপমহাদেশে মুঘলদের আগমনের পরই এ অঞ্চলে শুরু হয় মেয়েদের নাক ফোঁড়ানোর রেওয়াজ। আমাদের দেশে প্রচলিত ধারণা হলো- নাকফুল কেবল বিবাহিত নারীর জন্যই।  বিবাহিত নারীর চিহ্ন- এই কুসংস্কার থেকে বেরিয়ে নাকফুলের ফ্যাশনটাই এখন সবার কাছে বড় হয়ে উঠেছে। কলেজ- বিশ্ববিদ্যালয় পড়ুয়া আধুনিক তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীর নাকে শোভা পাচ্ছে নাকফুল।

Untitled1

সামাজিক রীতিনীতি কিংবা ধর্মীয় বিধিনিষেধ নয়, নাকফুল এখন ফ্যাশনেরই একটি অংশ।অতি সাধারণ সাজ পোশাক পরলেও নাকফুল চমৎকার মানিয়ে যায়। নাকফুল নারী সৌন্দর্‍য্য অনেকাংশে বাড়িয়ে দেয়।

নাক ফুলের উপাদান হিসেবে সোনার পাশাপাশি রূপা ও সোনার প্রলেপ দেওয়া রূপা ব্যবহৃত হচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে নানা রকমের সাদা পাথর, হীরা, মুক্তা, জিরকন, এমারেল্ড,গার্নেট ইত্যাদি।এক পাথর, একাধিক পাথর অথবা নানা রঙের পাথর মিশিয়ে তৈরী নানা আকারের নাকফুল সংগ্রহে রাখা যেতে পারে।

 সাধারণত শাড়ির সাথেই নাকফুল বেশি মানায়। তবে আজকাল তরুনীরা সালোয়ার কামিজ, ফতুয়া, টপস ইত্যাদি সব পোশাকের সঙ্গে মিলিয়ে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই নাকফুল পরছে। এশিয় ফ্যাশেনের অনুসঙ্গ হলেও পাশ্চাত্য ফ্যাশনে ও এখন নাকফুল পরার প্রচলন দেখা যাচ্ছে।

Untitled2

নাকফুল পরার ক্ষেত্রে ব্যাক্তিগত পছন্দই প্রাধান্য পায়। যাদের নাক বেশি খাড়া নয়, তারা এক পাথরের ছোট নাকফুল বেছে নিতে পারেন। যাদের নাক খাড়া ও লম্বা তারা বড়, ছোট, একাধিক পাথরের নাকফুল পরতে পারেন। সব সময় ব্যবহারের জন্য এক পাথরের হীরার তৈরী ছোট নাকফুল সবচেয়ে উত্তম । অল্প বয়সীরা চাপা নথ ও ব্যবহার করতে পারে। অনুষ্ঠানে পোশাকের সাথে মিলিয়ে একটু জমকালো বড় নাকফুলও পরা যায়। জুয়েলারীর দোকান ছাড়াও বিভিন্ন ফ্যাশন হাউস গুলো তাদের সংগ্রহে নানা ডিজাইনের নাকফুল রাখছে। নিজের পছন্দ অনুযায়ী কিনতে অথবা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। এরপর নাকে পরুন ঝকঝকে নাকফুল, আর আয়নায় দেখুন নিজের বদলে যাওয়া অনন্য রূপ।

সতর্কতা

* নাক ফোঁড়ানোর সময় অভিজ্ঞ ব্যাক্তি, নামকরা পার্লার অথবা ডাক্তারের শরণাপন্য হোন।

* যাদের এলার্জি অথবা চর্মরোগ আছে তারা অন্য ধাতুর তৈরী নাকফুল ব্যবহার করা থেকে বিরত থাকুন।

* নাক ফোঁড়ানোর পর প্রথম অবস্থায় সোনার নাকফুল পরুন।

* সংগ্রহ করা নাকফুল গুলো যত্নে রাখার জন্য সেগুলোকে তুলোয় অথবা টিস্যুতে মুড়িয়ে রাখুন।

* নাক ফোড়াঁনোর স্থলে ইনফেকশন হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন।

লিখেছেনঃ বৈশাখী

সম্পর্কিত লেখা

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!
ফ্যাশন

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!

নাকফুল নারীদের পছন্দের গয়নাগুলোর মধ্যে অন্যতম। নাকে এক টুকরো গয়না যেন নারীর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আকৃতি, নকশা বা রং বদলে নাকফুল বারবার ঠাঁই ক...

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!
সুস্থতা

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!

ঘুমের মধ্যে নাক ডাকেন অনেকেই। যিনি নাক ডাকেন, তাঁর জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে আর অবধারিতভাবেই পাশের মানুষটির জন্য হয়ে ওঠে চরম বিরক্তিকর। মধ্যবয়স্ক...

সাজ মানে নয় রাজ্যের আয়োজন!
বিউটি টিপস

সাজ মানে নয় রাজ্যের আয়োজন!

সাজগোজে তেমন মন নেই আপনার। খুব একটা মাথা ঘামান না নিত্যদিনের তৈরি হওয়া নিয়ে। নিতান্তই দরকারের প্রসাধন বাদে আর কিছু নেই আপনার ড্রেসিং টেবিলে। সবসময় অলঙ...

কিডনিতে পাথর | কারণ, লক্ষণ ও চিকিৎসা!
সুস্থতা

কিডনিতে পাথর | কারণ, লক্ষণ ও চিকিৎসা!

বর্তমান সময়ে অনেক প্রচলিত রোগের একটি হল কিডনিতে পাথর। পেছন কোমরে ব্যথা, বারবার প্রস্রাবে সংক্রমণ... এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে কিডনিতে পাথর ধরা...

আরও পড়ুন

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা
সুস্থতা

নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্ট্যাক্সিস এর কারণ এবং এর চিকিৎসা

শরীরের অন্যতম অঙ্গ নাক। নাকের প্রধান কাজ শ্বাস গ্রহণ ও ত্যাগ করা। শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলছে মানেই ব্যক্তি জীবিত আছেন। এই নাক দিয়ে যখন রক্ত পড়ে তখন...

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!
মেকআপ

নোজ কনট্যুরিং | নাক শার্প দেখাতে ৮টি ম্যাজিকাল মেকআপ ট্রিকস!

প্রত্যেকটি মানুষেরই ফেইস শেইপ বা কাটিং আলাদা। নাক, চোখ, ঠোঁট- সবটাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যার চেহারার গড়ন যেমনই হোক না কেন, সবাই কিন্তু চায় যে তাকে দে...

বিয়ের গয়না
ব্রাইডাল

বিয়ের গয়না

যতই সাজুন আর শাড়ি পরুন, গয়না ছাড়া কি বউ সাজ পূর্ণ হয়? এক সময় বিয়ের গয়না মানেই ছিল গা ভর্তি ভারী স্বর্ণালংকার। যুগ পরিবর্তনের সাথে সাথে গয়নার ফ্যাশন ট্...

পিত্তথলিতে পাথর | জানা আছে কী রোগটির কারণ লক্ষণ ও চিকিৎসা?
সুস্থতা

পিত্তথলিতে পাথর | জানা আছে কী রোগটির কারণ লক্ষণ ও চিকিৎসা?

পিত্তথলিতে পাথর (Gallbladder Stone or Gall Stones) হওয়া আমাদের চারপাশের অতিপরিচিত রোগগুলোর মধ্যে একটি। আত্মীয়স্বজনের কারো পিত্তথলিতে পাথর হয় নি বা...

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?
সম্পর্ক

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা | হাইমেন নিয়ে বোকার স্বর্গে বাস করছেন না তো?

সতীত্ব ও সতীচ্ছদ পর্দা নিয়ে আমরা স্বচ্ছ ধারণা রাখি না। গতকাল সতীত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং একজন বলেছিল যে, কোন নারীর সতীত্ব আছে কি নেই, সেটা প্রমাণের...

কর্ণে তৃতীয়া তিথি
ফ্যাশন

কর্ণে তৃতীয়া তিথি

কবির কল্পনায় কবি হয়তো কর্ণে তৃতীয়া তিথি পরাতে চেয়েছেন,বাস্তবে সেটা সম্ভব না হলেও আপনি কিন্তু আপনার কান জোড়াকে ঠিকই আকর্ষণীয় করে তুলতে পারেন।সেজন...

…