সুজির কেক ‘বাসবুসা’

আরফাতুন নাবিলা · Apr 18, 2023 · 1 min read

সুজির কেক ‘বাসবুসা’

যে কোনো উৎসবে বা ঘরোয়া আয়োজনে আমরা চাই বাড়িতে ভিন্ন স্বাদের কোনো খাবার তৈরি হোক। কিন্তু কী বানানো যায় সেই চিন্তায় শেষ পর্যন্ত আর তেমন কিছুই তৈরি করা হয় না। আজ আপনাদের সুজি দিয়ে বানানো একটি ডেজার্টের রেসিপি শেয়ার করবো। ডেজার্টটির নাম সুজির কেক 'বাসবুসা'। মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন বাসবুসা। কীভাবে ঘরে বসে ডেজার্টটি বানিয়ে ফেলা যায় সেটাই জানাবো আজ।

সুজির কেক ‘বাসবুসা’ এর রেসিপি

চিনির সিরাপ তৈরির জন্য লাগবে-

  • চিনি ২ কাপ
  • লেবুর রস ১/৪ চা চামচ
  • পানি আড়াই কাপ
  • গোলাপ জল ১ চা চামচ

বাসবুসার জন্য লাগবে-

  • সুজি ১ কাপ
  • ময়দা ১/২ কাপ
  • বেকিং পাউডার ২ চা চামচ
  • ডিম ৩টা
  • চিনি ১/২ কাপ
  • বাটার ১/২ কাপ
  • নারিকেল কুঁচি ১ কাপ
  • টক দই ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

যেভাবে বানাবেন

১) একটি পাত্রে ডিম ও চিনি ভালোভাবে ফেটে নিন।

২) এবার বাটার, বেকিং পাউডার, টক দই, নারিকেল কুঁচি ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোমতো মিশিয়ে নিন।

৩) এই মিশ্রণে দিয়ে দিন সুজি ও ময়দা। অন্তত ১৫ মিনিট মিশ্রণটি খুব ভালোভাবে নাড়তে হবে।

৪) এবার ১০ মিনিটের জন্য ১৮০ ডিগ্রিতে ওভেন প্রি হিট করে নিন।

৫) একটি বেকিং ট্রে তে বাটার মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। এবার ওভেনে ১৮০ ডিগ্রি হিটেই বেক হওয়ার জন্য রেখে দিন। আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন অথবা সোনালি বাদামি রঙ হলে নামিয়ে নিন।

৬) যতক্ষণ বাসবুসা ওভেনে তৈরি হচ্ছে ততক্ষণে চিনির সিরা তৈরি করে নিন। পানি গরম করে তাতে চিনি দিয়ে জ্বাল করে লেবুর রস ও গোলাপ জল দিয়ে দিন। খেয়াল রাখবেন সিরা যেন বেশি ঘন বা বেশি পাতলা না হয়। সিরা তৈরি হয়ে গেলে অল্প আঁচে ঢাকনা দিয়েই ঢেকে রাখুন। এতে ঠান্ডা হয়ে জমে যাবে না।

৭) ওভেন থেকে বাসবুসা নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসলে এতে সিরা ঢেলে দিতে হবে।

৮) এবার পছন্দসই আকারে কেকটি ছুরি দিয়ে কেটে নিন। উপরে যে কোনো বাদাম ও নারিকেল কুঁচি দিয়ে পরিবেশন করতে পারেন।

এই তো জানিয়ে দিলাম ঘরেই সুজির কেক বাসবুসা তৈরির সহজ রেসিপি। এবার ঘরোয়া কোনো আয়োজনে বা যে কোনো উৎসবে চট করেই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

সুজির কাটলি
ডেজার্ট

সুজির কাটলি

বাড়িতে মেহমান এলে, কোনো অনুষ্ঠান কিংবা ঘরোয়া দাওয়াতে খাওয়ার পর ডেজার্টের একটা আইটেম আমরা করেই থাকি। কেউ বাহির থেকে কিনে আনেন, আবার কেউ কেউ নিজেই ঘরে ত...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

আরও পড়ুন

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

সুজির মঞ্জুরি পিঠা
ডেজার্ট

সুজির মঞ্জুরি পিঠা

অন্য সব রসে ভিজানো পিঠার মতো তৈরি করা হলেও সুজির মঞ্জুরি পিঠা কিন্তু খেতে ভীষণ মজা। দেরি না করে দেখে নিন মজার এই পিঠাটি কীভাবে তৈরি করতে হবে। সুজির...

বুন্দিয়ার লাড্ডু রেসিপি
রেসিপি

বুন্দিয়ার লাড্ডু রেসিপি

মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। কারও জন্যে পছন্দের পরিমাপ টা বেশি, কারও জন্যে পরিমাপ টা তুলনামূলক ভাবে কম। পার্থক্য কিন্তু শুধু এতটুকুই। তবে...

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি
ডেজার্ট

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি

হট কেক এর মধ্যে বেশ প্রথমেই যে নামটি মুখে আসে তা হল ব্ল্যাক ফরেস্ট। বেশির ভাগ সময় এই কেকটি কিনতে বেকারিতে ঢু মারতে হয়। তবে এই কেক তৈরি যদি আমরা বাসায়...

মজার জাফরানি বরফি
ডেজার্ট

মজার জাফরানি বরফি

সাধারণ সুজি তৈরি বরফিতে সামান্য পরিবর্তন এনে নিজেই করে ফেলতে পারেন জাফরানি বরফি। বাদাম কুঁচি, কিসমিস বা টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুন্দর এই...

…