ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে?

পল্লবী · Mar 21, 2021 · 1 min read

ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে?

বাহিরে যাওয়ার সময় কাজল বা অন্যকিছু অ্যাপ্লাই না করা হলেও লিপস্টিক তো অবশ্যই অ্যাপ্লাই করা হয়। শপিং মলে গিয়ে লিপস্টিক কিনে ঘরে ফিরি কিন্তু বাসায় এসে দেখি ঠোঁটে কালারটি একদমই মানাচ্ছে না!! দোকানদার তো বললো “আপু আপনার স্কিনটোনে লিপস্টিকটা খুব ভালো মানাবে”। এই রকম অনেক সময়ই হয়েছে আমাদের সবার সাথে, তাই না? আর নিজেরাও অনেক কনফিউসড থাকি শ্যামলা বর্ণে কোন কালার বা টোনের লিপস্টিক ভালো মানাবে। ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে? তাই আজকে আমি এই কনফিউশন দূর করে ভিন্ন ২টি ব্র্যান্ড থেকে ৬টি লিপস্টিকের কালারের শেড নিয়ে কথা বলবো।

ওয়ার্ম স্কিনটোনের জন্য পারফেক্ট লিপস্টিক শেড

আমাদের যাদের স্কিনটোন শ্যাম বর্ণের এবং ওয়ার্ম, তাদের জন্য এই শেডগুলো কিন্তু মাস্ট হ্যাভ! চলুন তাহলে জেনে নেই এখনই।

জানাস লিপস্টিক

হিলারি (Hillary)

জানাসের খুব সুন্দর একটি শেড হচ্ছে হিলারি। ব্রাউনিশ টোনের মধ্যে সুন্দর একটি কালার যা শ্যাম বর্ণের স্কিনটোনে খুব ভালো মানাবে। জানাস ম্যাট ফিনিশিং দিয়ে থাকে, ফলে লং টাইমের জন্য ব্যবহার করা যায়। জানাস ব্র্যান্ডের লিপস্টিকগুলো একদমই ক্র্যাক করে না। হিলারি শেডটি কিন্তু রেগুলার ওয়্যার বা কোন পার্টি লুকের সাথে বেশ ভালো লাগবে।

Zanash Hillary shade

বারবারা (Barbara)

জানাসের আরেকটি সুন্দর শেড হচ্ছে বারবারা। ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের পারফেক্ট শেডের মধ্যে এটা উল্লেখযোগ্য। মেরুন শেডের মধ্যে এমন একটি টোন যা ওয়ার্ম স্কিনটোনকে আরও সুন্দর ফুটিয়ে তুলে। বারবারা এমন একটি শেড যা রেগুলার ওয়্যার, ভার্সিটি বা অফিস লুকের সাথে খুব ভালো মানিয়ে যাবে। এছাড়া কোন পার্টিতে যাওয়ার সময় যদি আই মেকআপ সিম্পলও হয়, বারবারা অ্যাপ্লাই করলে কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে।

Zanash barbara shade

এলিজাবেথ (Elizabeth)

জানাস লিপস্টিকের মধ্যে এলিজাবেথ খুব ইউনিক একটি শেড। ডার্ক পারপেল টোনের লিপস্টিক এলিজাবেথ। শ্যাম বর্ণের অনেকেই ডিপ কালার ব্যবহার করতে চায় কিন্তু কনফিউসড থাকে কোনটা তার স্কিনটোনের জন্য পারফেক্ট হবে। এলিজাবেথ এমনই একটি কালার যা আপনার স্কিনটোনকে আরও ফুটিয়ে তুলবে এবং এতে আপনাকে ব্রাইট লাগবে। পার্টি লুকে এই শেডটি খুব ভালোভাবে ক্যারি করা যায়। এই ব্র্যান্ডের বেষ্ট পার্ট হচ্ছে লিপ কালারগুলো ছড়ায় না। অনেক ব্র্যান্ডের ডিপ কালারের লিপস্টিকগুলো ম্যাট ফিনিশিং হওয়ার সত্ত্বেও কিছুক্ষণ পর ছড়িয়ে যায়। জানাসের লিপস্টিকে আপনি এই প্রবলেম ফেইস করবেন না!

Zanash Elizabeth shade

নিরভানা কালার লিপস্টিক

মুন সাফারি (Moon Safari)

মুন সাফারি শেডটি ব্রিক রেড টোনের। এই শেডটি ওয়ার্ম স্কিনটোনে খুব সুন্দরভাবে মানাবে। অনেকেই এমন ব্রিক রেড শেড খুঁজে থাকেন। এই লিপস্টিকটি ম্যাটি ফিনিশিং দিয়ে থাকে। অফিস লুক, রেগুলার ওয়্যার কিংবা যেকোনো পার্টি লুকে এই শেডটি খুবই সুন্দর লাগে। যারা একটু ডিফারেন্ট শেড ট্রাই করতে চান, তারা নির্দ্বিধাই মুন সাফারি শেডটি পিক করতে পারেন।

Nirvana moon safari shade

নটি গার্ল (Naughty Girl)

রেড কালার নিয়ে অনেক দ্বিধাবোধ হয় যে লালের কোন শেডটি ওয়ার্ম টোনের সাথে মানাবে, তাই না? নিরভানার কালারের নটি গার্ল খুব সুন্দর একটি রেড কালার যা শ্যাম বর্ণের সাথে সুন্দর মানিয়ে যায়। এই লিপস্টিক শেডটি ডিপ রেড এবং মেরুনের মধ্যে একটি টোন যেটা পার্টি বা যেকোনো ট্রেডিশনাল লুকের সাথে সুন্দর লাগবে। এই ব্র্যান্ডের লিপস্টিকের বেস্ট পার্ট হচ্ছে ডিপ কালার হলেও খুব লাইট ওয়েটের হয়ে থাকে। যারা লাল রঙের লিপস্টিক কিনতে দ্বিধাবোধ করেন, তারা এটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন!

Nirvana Naughty Girl shade

রোমান্টিকা (Romantika)

ভাইব্রেন্ট কালার পছন্দ করেন অনেকেই। ডিপ কালারের মধ্যে আমার আরেকটি প্রিয় লিপস্টিক শেড রোমান্টিকা। প্লাম এবং জাম রঙের কম্বিনেশন, আর এই কালারটিও ওয়ার্ম টোনের জন্য পারফেক্ট। যারা খুব বেশি ভাইব্রেন্ট কালার পড়তে সংকোচবোধ করেন, তারাও এই কালারটি কালেকশনে রাখতে পারেন। নিরভানার ওমেনিটি বা এনারচিস্ট দিয়ে অম্ব্রে লুক ক্রিয়েট করে দারুণ একটি চেঞ্জ আনতে পারেন আপনার লুকে।

Nirvana Romantika shade

লিপস্টিকগুলোর শেডের কথা তো বললাম, এখন আসে বাকি কথায়। জানাস ও নিরভানার লিপস্টিকগুলোর কেন আমার এত পছন্দ সেটা এখন জানাবো।

জানাস লিপস্টিক নিয়ে কিছু কথা- (১) ম্যাট ফিনিশিং দেয় (২) ক্র্যাক করে না (৩) ঠোঁটকে কোমল রাখে (৪) জানাসের লিপস্টিকের কালারগুলো একদমই ছড়ায় না (৫) দারুণ পিগমেন্টেড, এক কোট দিলেই সুন্দর করে বসে যায় নিরভানা কালার লিপস্টিক নিয়ে কিছু কথা- (১) ম্যাট ফিনিশিং ও লাইট ওয়েট (২) ছড়িয়ে যায় না, ক্র্যাক করে না (৩) পারফেক্ট পিগমেন্টেড, এক কোট দিলেই সুন্দর করে বসে যায় (৪) লিপস্টিকগুলো ঠোঁটকে একদমই ড্রাই করে না, স্মুথ টেক্সচার দেয় (৫) কালারগুলো ইভেন থাকে

এত ভালো ফরমূলার লিপস্টিক দাম তো অনেক হবে, তাই না? এইটাই তো ভাবছিলেন! লিপস্টিকগুলো দাম দেখে আমি নিজেই অনেক অবাক হয়েছিলাম, এত রিসেনেবেলের মধ্যে এত ভালো লিপস্টিক পাওয়া কিভাবে সম্ভব!! দাম অনুযায়ী বেস্ট লিপস্টিক মনে হয়েছে আমার কাছে।

তাহলে এখন জানলেন তো? ওয়ার্ম স্কিনটোনে লিপস্টিকের কোন শেড মানাবে? লিপস্টিকের শেড সম্পর্কে জেনে নিলাম। আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। আপনার জন্য এই কালারগুলো দিয়েই সুন্দর একটি কালেকশন হতে পারে। এই প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড দুইটির লিপস্টিকগুলো পেয়ে যাবেন অনলাইনে শপ.সাজগোজ.কম। এছাড়া জানাস এবং নিরভানার আরও কিছু শেড রয়েছে। সাজগোজের ওয়েবসাইট একটু ভিজিট করলেই শেডগুলো দেখতে পারবেন। আর সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?
রিভিউ

নিরভানা লিপস্টিক রিভিউ। কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স?

আমি অনেক দিন ধরেই অ্যাফোর্ডেবল প্রাইসে কোয়ালিটি সম্পন্ন ভালো লিপস্টিক খুঁজছিলাম। আর লিপস্টিক কেনার সময় আমি প্রায়োরিটি দেই এমন লিকুইড লিপস্টিক, যা ম্যা...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

আরও পড়ুন

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক
ঠোঁটের সাজ

শ্যামলা বা ওয়ার্ম স্কিনটোন এর জন্য ৬টি পারফেক্ট ন্যুড লিপস্টিক

লিপস্টিক তো মোটামুটি সব মেয়েদেরই ফেবারিট। কিন্তু যারা শ্যামলা বা যাদের স্কিনটোন বেশ ডাস্কি, তাদের জন্য ন্যুড লিপস্টিকের পারফেক্ট শেইড পিক করা একটু কঠি...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

…