বাটার চিকেন মিটবল

মুনিয়া ইসলাম · Oct 19, 2023 · 1 min read

বাটার চিকেন মিটবল

চিকেন তো আমাদের সবারই কম বেশি পছন্দ! স্বাদে ভিন্নতা আনতে ডিফারেন্ট কোনো রেসিপি ট্রাই করতে চান? আজ চিকেনের সহজ একটি রেসিপি শেয়ার করবো, যেটা খেতে খুবই সুস্বাদু। মেহমানদারি কিংবা স্পেশাল দিনের মেন্যুতে দারুণ মানিয়ে যাবে। বাটার চিকেন মিটবল এর নাম শুনেছেন নিশ্চয়ই! মূলত এটি একটি ইন্ডিয়ান ডিশ। কীভাবে এই মজাদার আইটেমটি ঘরে তৈরি করা যায়, সেটাই আজ জানাবো।

উপকরণ

চিকেন বল বানানোর জন্য লাগবে-

  • চিকেন কিউব (বোনলেস)- ২ কাপ
  • ব্রেড- ২পিস
  • কাঁচা মরিচ- ৩টি
  • গোল মরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • রসুন কুঁচি- ১ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • ডিম- ১টি
  • কর্নফ্লাওয়ার- ১ চা চামচ
  • তেল- ভাজার জন্য

গ্রেভির জন্য লাগবে-

  • পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
  • টমেটো পিউরি- ২ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ
  • মরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • বাটার- ৩ চা চামচ
  • হেভি ক্রিম- ৩ চা চামচ
  • ধনিয়া পাতা- গার্নিশের জন্য
  • লবণ- পরিমাণমতো

বাটার চিকেন মিটবল তৈরির নিয়ম

১) প্রথমে চিকেন পিস, ব্রেড, কাঁচা মরিচ, রসুন কুঁচি একসাথে ব্লেন্ড করে নিন। তারপর এই মিশ্রণে লবণ, গোল মরিচ গুঁড়ো, ডিম ও কর্নফ্লাওয়ার অ্যাড করুন।

২) খুব ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিন।

৩) এবার মিট বলগুলো ডুবো তেলে ভেজে নিন বাদামি করে।

৪) আলাদা একটি প্যানে বাটার মেল্ট করে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মসলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নিন। পরিমাণমতো পানি ও লবণ অ্যাড করুন।

৫) মাঝারি আঁচে মসলা কষিয়ে নিতে হবে। এবার টমেটো পিউরি মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন। চিকেন বলগুলোও দিয়ে দিন।

৬) এবার ১০ মিনিট লো হিটে রান্না করুন। লাস্টে মানে চুলা অফ করার আগে হেভি ক্রিম অ্যাড করতে হবে।

ব্যস, এবার ধনিয়া পাতা কুঁচি দিয়ে সাজিয়ে সার্ভ করে দিন! পোলাও, সাদা ভাত, ফ্রায়েড রাইস সবকিছুর সাথেই বেশ ভালো কমপ্লিমেন্ট করবে এই ডিশ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

আরও পড়ুন

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

ডিমের মালাইকারি
২০ মিনিটের রান্না

ডিমের মালাইকারি

বাসায় সব সময় মাছ বা মাংস না থাকলেও ডিম তো থাকেই! প্রোটিনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ভিটামিন বি৬ ও ভিটামিন বি১২ রয়েছে। ডিম দিয়ে কত রকম...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

…