দারুণ স্বাদের বাঙালী স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি

শাহরীন অনি, রিয়া ফার্সি · Nov 29, 2020 · 1 min read

দারুণ স্বাদের বাঙালী স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি

সবজি খেতে পছন্দ করিনা আমরা অনেকেই! আবার অনেকের কাছেই শাক-সবজির চেয়ে প্রিয় কিছু নেই। পুষ্টিগুণে ভরপুর এই খাবারগুলো আমাদের প্রাত্যহিক জীবনে সুস্থ থাকার জন্যে কতটা আবশ্যক তা কম বেশি আমরা সবাই জানি। তাইনা? দেখতে দেখতে চলে এসেছে শীতকালও। শীতকাল মানেই কিন্তু রঙ বেরঙের শাক-সবজির সমাহার। আমরা যারা সবজি খেতে ভালবাসি, বছরের এই সময়টার জন্যে অপেক্ষা করি অধীর আগ্রহ নিয়ে। বাসায় খাবারের মেন্যুতে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে কিছু কিছু আইটেম যেন না থাকলেই নয়! তাদের মধ্যে চাইনিজ ভেজিটেবল কিন্তু একটি। সবজি খেতে ভালবাসেন বা না বাসেন, চাইনিজ ভেজিটেবল কিন্তু আমাদের সবারই প্রিয়। তাই আজ আপনাদের জন্য রয়েছে বাঙালী স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি। সাথেই থাকুন।

যা যা লাগবে-

চলুন জেনে নেই, চাইনিজ ভেজিটেবল রান্নায় কী কী উপকরণ লাগবে।
  • মুরগির মাংস- ১ কাপ (লম্বা করে কাটা)
  • ফুলকপি- ২ কাপ (লম্বা ছোট ছোট করে কাটা)
  • বরবটি- ১০ থেকে ১৫টি (ছোট লম্বা, বাঁকা করে কাটা)
  • গাজর মাঝারি সাইজ- ২ থেকে ৩টা (পাতলা ছোট করে কাটা)
  • কাঁচা পেঁপে মাঝারি সাইজ- ২ কাপ (পাতলা ছোট করে কাটা)
  • বাঁধাকপি- ২ কাপ ( পাতলা করে কাটা)
  • ব্রকলি- ১টি ( ছোট করে কাটা)
  • সয়াসস- ২ টেবিল চামচ
  • ক্যাপসিকাম ১টা (লম্বা চিকন করে কাটা)
  • গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
  • কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
  • চিনি- ১/২ টেবিল চামচ
  • কাঁচামরিচ- ৭ থেকে ৮টা
  • অলিভ অয়েল- ২ টেবিল চামচ

রান্নার প্রণালী

১. প্রথমে সব সবজিগুলো জুলিয়ান কাটে কেটে নিন এবং পেঁয়াজ কিউব করে কেটে নিন।

২. এরপর একটি প্যানে পানি ফুটিয়ে সবজিগুলো আলাদা আলাদা ভাবে আধা সিদ্ধ করে নিন। তবে খেয়াল রাখবেন সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে গলে না যায়।

৩. এবার একটি প্যানে অলিভ অয়েল গরম করে নিন। আপনি চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে প্যানে আদা ও রসুন দিয়ে দিন। এ সময় চুলার আঁচ কম রাখবেন। হালকা ভাজা হলে প্যানে টুকরা করা মুরগির মাংসগুলো দিয়ে দিন। এবার এতে লবণ, গোলমরিচ এবং সয়াসস দিয়ে মাংসগুলো হালকা করে ভেজে নিন।

৪. এবার প্যানে কিউব করে কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিন। এরপর সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিন এবং ৫ মিনিট মাঝারি আঁচে নাড়ুন।

৫. এরপর এতে হালকা গরম পানি কিংবা চিকেন স্টক দিয়ে ঢেকে দিন।

৬. পানি কিছুটা কমে এলে একটি বাটিতে পানি দিয়ে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিন এবং প্যানে দিয়ে দিন।

৭. এসময় সবজি খুব বেশি নাড়বেন না, এতে সবজি গলে যেতে পারে। পানি কমে আসলে হালকা চিনি এবং লেবুর রস দিয়ে নামিয়ে ফেলতে পারেন।

ব্যাস! এভাবেই খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যায় মজাদার এই রেসিপিটি। এটি একদিকে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। আপনারা অবশ্যই বাসায় এটি বানিয়ে দেখবেন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস
চা – নাস্তা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি...

চা – নাস্তা

মিক্সড ভেজিটেবল কাটলেট

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

আরও পড়ুন

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

হোয়াইট ভেজিটেবল রেসিপি!
৩০ মিনিটের রান্না

হোয়াইট ভেজিটেবল রেসিপি!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে সিম্পল মজাদার সবজি আইটেম। পোলাও, ভাত কিংবা ফ্রাইড রাইস এর সাথে গরম গরম এই সবজি খেতে কিন্তু বেশ লাগবে। চলুন জেনে নেওয়া যাক ম...

বায়ো অয়েল স্ট্রেচমার্কস ও প্রিম্যাচিউর এজিং দূরে রাখতে কতটা কার্যকরী?
ত্বক

বায়ো অয়েল স্ট্রেচমার্কস ও প্রিম্যাচিউর এজিং দূরে রাখতে কতটা কার্যকরী?

বায়ো অয়েল নামক এই হালকা কমলাভ ধাঁচের রঙের তেলটা যখন প্রথমবার মার্কেটে আসে, তখন এটা নিয়ে খুব বেশি শোরগোল হয় নি, মানুষ অন্য যেকোনো অয়েল ব্র্যান্ডের মতোই...

মুগডালে মিক্স সবজি কারি
৩০ মিনিটের রান্না

মুগডালে মিক্স সবজি কারি

তাড়কার স্বাদে ডালভুনা আমাদের সবারই পছন্দের। গরম গরম রুটি বা পরোটার সাথে ফোঁড়নের দারুণ ফ্লেবারযুক্ত মুগডাল দিয়ে সবজি, আর সাথে এক কাপ চা! ব্যস, নাস্তার...

চাইনিজ ফিশ কারি
মেহমানদারী

চাইনিজ ফিশ কারি

ডিনার বা লাঞ্চ আইটেম হিসেবে রাখতে পারেন চাইনিজ ফিশ কারি। চাইলে কিছু ফ্রেশ ভেজিটেবল দিয়ে দিতে পারেন, না দিয়ে করলেও মজা হয়! চাইনিজ ফিশ কারি তৈরিতে যা...

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?
চুলের যত্ন

এক মাসের মধ্যে ঘন ও লম্বা চুল পাওয়ার সিক্রেট জানেন কি?

বাঙালি নারীদের কাছে লম্বা চুলের আলাদা গুরুত্ব রয়েছে। নারীদের সৌন্দর্যে চুলের অবদান অনস্বীকার্য। ঘন, কালো ও লম্বা চুল অনেকেরই পছন্দ। বিজ্ঞানীদের মতে প্...

…