মুগডালে মিক্স সবজি কারি

তানিজা ইসলাম · Aug 24, 2020 · 1 min read

মুগডালে মিক্স সবজি কারি

তাড়কার স্বাদে ডালভুনা আমাদের সবারই পছন্দের। গরম গরম রুটি বা পরোটার সাথে ফোঁড়নের দারুণ ফ্লেবারযুক্ত মুগডাল দিয়ে সবজি, আর সাথে এক কাপ চা! ব্যস, নাস্তার টেবিলে আর কী চায়, বলুন তো? মুগডালে মিক্স সবজি কারি রান্নাটাও বেশ সহজ। হাতের কাছে যে সবজিগুলো আছে, তা দিয়েই ঝটপট করে এটি তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের জন্যও এটি বেশ উপযোগী কেননা ডালের প্রোটিন ও সবজির পুষ্টি দুটিই পাবে এই রেসিপিটি থেকে। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার কারি রান্নার রেসিপিটি!

মুগডালে মিক্স সবজি কারি তৈরির নিয়ম

উপকরণ

  • মুগডাল ( শুকনো তাওয়াতে হালকা করে ভেজে নেওয়া )- ১ কাপ
  • আলু কিউব করে কাটা- ১টি
  • বেগুন কিউব করে কাটা- ১টি
  • পেঁপে কিউব করে কাটা- ১/২ বাটি
  • আদা বাটা- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
  • মরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • ঘি- ১ চা চামচ
  • তেল- ২ চা চামচ
  • গরম মসলার গুঁড়ো- সামান্য
  • লবণ- টেস্ট অনুযায়ী

ফোঁড়ন/ তাড়কা দেয়ার জন্য

  • পাঁচফোঁড়ন- ১ টেবিল চামচ
  • তেজপাতা- ১টি
  • শুকনো মরিচ- ২/৩টি

মুগডালে মিক্স সবজি কারি প্রস্তুত প্রণালি

১) প্রথমে মুগডাল লবন দিয়ে সেদ্ধ করে তুলে রাখতে হবে।

২) একটি প্যানে তেল গরম করে তাতে আলু, পেঁপে আর বেগুন কিউব দিয়ে ভালোভাবে ভেজে নিন। লবন আর হলুদ গুঁড়ো এই সময়ে দিয়ে দিতে পারেন।

৩) এবার আদা বাটাসহ বাকি মসলাগুলো দিয়ে সবজি ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিতে হবে।

৪) তারপর মুগডাল দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

৫) ৫ মিনিটের জন্য ঢেকে রান্না করুন যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়।

৬) অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পাঁচফোঁড়ন, তেজপাতা আর শুকনো মরিচ ভেজে নিন।

৭) মুগডালে মিক্স সবজি কারিতে এবার বাগাড় দেওয়ার পালা! তেলসমেত ফোঁড়ন ঢেলে দিন ডাল সবজিতে।

8) উপর থেকে কিছুটা ঘি ও গরম মসলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ঘি দেওয়াটা অপশোনাল, আপনি চাইলে নাও দিতে পারেন।

ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল, তাই না? এবার গরম গরম মুগডাল সবজির কারি সার্ভ করে দিন রুটি বা ভাতের সাথে। তাড়কা বা ফোঁড়ন দেওয়াতে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। যেকোনো সবজি দিয়েই কিন্তু এই কারি রাঁধতে পারবেন। তাহলে আজই ট্রাই করে ফেলুন!

ছবি- অর্চনাস কিচেন

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

মুগডালে চিতল মাছ
৩০ মিনিটের রান্না

মুগডালে চিতল মাছ

আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যা আপনি ভাতের সাথেতো বটেই পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা বলতে পারি একবার খাবার পর বারবার খেতে ইচ্ছা করবে। ত...

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি
৩০ মিনিটের রান্না

পাঁচফোঁড়নে মুগডালের খিচুড়ি

খিচুড়ি খেতে পছন্দ করে না, এমন বাঙালী খুঁজে পাওয়া যাবে না! যেদিন বাসায় খিচুড়ি রান্না হয়, পরিবারের ছোট বড় সবাই মজা করে খায়। জায়গাভেদে খিচুড়ির বিভিন্ন আ...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

আরও পড়ুন

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

রেড কোকোনাট চিকেন কারি
মেহমানদারী

রেড কোকোনাট চিকেন কারি

বাড়ির ছোট বড় সকলের প্রিয় একটি খাবার হচ্ছে চিকেন কারি। সব সময় তো একই ধরনের কারি খাওয়া হয়। আজকে একটু ভিন্নধর্মী রেড কোকোনাট চিকেন কারি এর রেসিপি নিয়ে আস...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

মেথি ডাল
২০ মিনিটের রান্না

মেথি ডাল

মেথি শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করা, ব্লাড সুগার কমানো, গ্যাস্ট্রিক...

…