মুগডালে চিতল মাছ

দিতি আহমেদ · Jul 04, 2019 · 1 min read

মুগডালে চিতল মাছ

আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যা আপনি ভাতের সাথেতো বটেই পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা বলতে পারি একবার খাবার পর বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন জেনে নেই আজকের রেসিপি মুগডালে চিতল মাছ কীভাবে রান্না করবেন! 

মুগডালে চিতল মাছ রান্নার নিয়ম

উপকরণ

  • মুগডাল -৪০০ গ্রাম
  • চিতল মাছের পেটির পিস -৪ পিস
  • পেঁয়াজ কুচি - ১ কাপ
  • রসুন বাটা -১ টেবিল চা চামচ
  • আদা বাটা - ১ চা চামচ
  • হলুদ গুঁড়া-১ চা চামচ
  • জিরা গুঁড়া-১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া-১ চা চামচ
  • মরিচ গুঁড়া-১ চা চামচ
  • লবণ -স্বাদমতো
  • কাঁচা মরিচ -৩/৪টি
  • টক দই - ১ কাপ পরিমাণ
  • তেল-পরিমাণমতো
  • পানি -পরিমাণমতো
  • ধনেপাতা কুচি -স্বাদমতো

প্রণালী

১) প্রথমে মুগডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন।

২) এরপর একটি ফ্রাইপ্যানে পরিমাণমতো তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

৩) এরপর এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরা ও ধনিয়া বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে মসলাগুলো মিশিয়ে নিন। এরপর দিয়ে দিন হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া।

৪) এখন সামান্য নেড়ে পানি দিয়ে সব মসলা ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে টকদই দিয়ে ১/২ মিনিট নাড়াচাড়া করুন। এখন এতে দিয়ে দিন ভেজানো মুগের ডাল ও আবার নাড়াচাড়া করুন এবং পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ডাল সিদ্ধ হয়ে এলে এতে মাছের পেটিগুলো দিয়ে আবার ঢেকে দিন। এ সময় চুলার আচঁ অবশ্যই মিডিয়াম থাকবে। নামানোর আগে ফালি করা কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিন।

যখন মাখা মাখা ঝোল থাকবে তখন নামিয়ে পরিবেশন করুন মজাদার এই মুগডালে চিতল মাছ!

 

ছবি- সংগৃহীত: ফুডিজ.কম

সম্পর্কিত লেখা

মুগডালে মিক্স সবজি কারি
৩০ মিনিটের রান্না

মুগডালে মিক্স সবজি কারি

তাড়কার স্বাদে ডালভুনা আমাদের সবারই পছন্দের। গরম গরম রুটি বা পরোটার সাথে ফোঁড়নের দারুণ ফ্লেবারযুক্ত মুগডাল দিয়ে সবজি, আর সাথে এক কাপ চা! ব্যস, নাস্তার...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

চিতল মাছের কোপ্তা
মেহমানদারী

চিতল মাছের কোপ্তা

বিদেশি সব রান্নার ভিড়ে দেশীয় রান্না কি হারিয়ে যাচ্ছে? স্বাদে পরিবর্তন আনার জন্য মাঝে মধ্যে বিদেশি খাবারের দিকে ঝুঁকলেও মন পড়ে থাকে দেশীয় খাবারে। তাই আ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

…