মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!

ফারহানা প্রীতি · May 05, 2017 · 1 min read

মচমচে পাকোড়া আর সাথে স্পাইসি গার্লিক সস!

দরজায় হঠাৎ কলিংবেল। মেহমান এসেছে। এদিকে বাসায় নেই তেমন কিছু। চটজলদি কি বানিয়ে দেয়া যায় ? ঝটপট মচমচে পাকোড়া তৈরি করে ফেলতে পারেন। সাথে স্পাইসি গার্লিক সস আর গরম গরম ধোঁয়া ওঠা চা হলে তো কথাই নেই। বানাতে খুবই সামান্য উপকরণ প্রয়োজন, যেগুলো কমবেশি আমাদের সবার বাসাতেই সাধারণত থাকে।এইটা আমার গোঁজামিল দেয়া একদম শর্টকাট একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই , কীভাবে খুব অল্প সময়ে ঝটপট মচমচে পাকোড়া বানানো যায়। সাথে স্পাইসি গার্লিক সসের রেসিপিটাও দিয়ে দিচ্ছি।

মচমচে পাকোড়া বানাতে যা যা প্রয়োজন

(১) আধা কাপ ময়দা

(২) ১ টি বড় আলু

(৩) ১ টি গাজর

(৪) ১ টি ডিম

(৫) ২ টা পেঁয়াজ

(৬) ২ টা কাঁচামরিচ/আধা চা চামচ মরিচ গুঁড়ো

(৭) আধা চা চামচ হলুদ গুঁড়ো

(৮) আধা চা চামচ জিরা গুঁড়ো

(৯) পৌনে এক চা চামচ লবণ (স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবেন)

(১০) ভাঁজার জন্য তেল

[picture]

মচমচে পাকোড়া কীভাবে বানাবেন? 

সবজি কুড়ুনি দিয়ে আলু এবং গাজর কুড়িয়ে নিন। একটি পাত্রে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো/কাঁচামরিচ কুঁচি, কুঁচি করে কাটা পেঁয়াজ এবং লবণ নিয়ে তাতে একটি ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে কোড়ানো সবজি আর আধা কাপ ময়দা মিশিয়ে ভালোভাবে মিক্স করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প অল্প করে হাত দিয়ে পাকোড়ার শেপে ডুবো তেলে পাকোড়া ভেঁজে নিন। গরম গরম পরিবেশন করুন টমেটো সস বা গার্লিক সসের সাথে।

কড়াইয়ে পাকোড়া - shajgoj.com

গার্লিক সস বানাতে যা যা লাগবে

(১) ১ কাপ রসুনের কোয়া

(২) ১ কাপ অলিভ অয়েল

(৩) ১/৩ চা চামচ লবণ

(৪) ২ টা কাঁচামরিচ

(৫) ২ টেবিল চামচ লেবুর রস

(৬) ১ টি ডিমের সাদা অংশ

(৭) ১ চা চামচ সাদা ভিনেগার
 
 

গার্লিক সস কীভাবে বানাবেন?

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ২ মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্পাইসি গার্লিক সস।

গার্লিক সস - shajgoj.com

আশা করি সবাই বাসায় বানাতে চেষ্টা করবেন। আজকের মত এখানেই শেষ করছি, আরেকদিন নতুন কোন রেসিপি নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

চুলায় তৈরি গার্লিক নান!
রেসিপি

চুলায় তৈরি গার্লিক নান!

বিভিন্ন রকম নানের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ গার্লিক নান! আমার মতো অনেকেই আছে যারা রেস্টুরেন্টে গেলে গার্লিক নান অর্ডার করবেই। কাবাব, গ্রিল কিংবা বা...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

আরও পড়ুন

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন
বিউটি টিপস

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন

ছেলেদের জন্য চমৎকার ক্ল্যাসিক কিছু কোলন নিয়ে কিছুদিন আগে লিখেছি। সেখানেই কথা দিয়েছিলাম এর পরপরই খুব কম বাজেটের ভেতরের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো নিয়েও...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

…