ইদে রেস্টুরেন্টের স্বাদে বিফ স্টেক

sub-editor · Jun 13, 2018 · 1 min read

ইদে রেস্টুরেন্টের স্বাদে বিফ স্টেক

দেখতে দেখতে ইদ ঘনিয়েই এলো তাই না? আর কদিন পরই চলে আসবে এক  মাসের প্রতীক্ষিত এই দিনটি। কিন্তু ইদে কি এবারও শুধু সেমাই বিরিয়ানি খাবেন? একটু অন্য রকম কিছু সবাইকে উপহার দিলে কেমন হয়? আর সেটা যদি হয় রেস্টুরেন্টের হাজার টাকার স্টেক, তাহলে ব্যাপার টা কিন্তু একেবারেই মন্দ না। তাহলে আজকে চলুন দেখে নেই ইদের জন্য রেস্টুরেন্টের স্বাদের বিফ স্টেক রেসিপি। এটি বানাতে যা যা লাগছে-

উপকরণ

  • বিফ স্টেক- ২ পিস (২ কেজি/ ৯০০ গ্রাম)
  • রসুন বাটা- ১.৫ টেবিল চামচ
  • সরিষা বাটা-  ২ টেবিল চামচ
  • অলিভ অয়েল- ২ টেবিল চামচ
  • ভিনেগার- ২ টেবিল চামচ
  • সয়া সস- ৩ টেবিল চামচ
  • লবণ- ১/৪ চা চামচ
  • মধু- ১ চা চামচ
  • তেঁতুল- ২ টেবিল চামচ
  • লালমরিচ গুঁড়ো- ১.৫ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো- ১.৫ চা চামচ

[picture]

 

প্রণালী

- একটি বোলে রসুন বাটা, ভিনেগার, সয়া সস, অলিভ অয়েল, সরিষা বাটা, লালমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, মধু ও লবণ একসাথে ভালো করে মেশান।

- এবার তাতে তেঁতুল ঢেলে দিন। আবার ঠিক মতো মিশিয়ে নিন।

- এখন মিক্সচারটি একটি জীপলকড ব্যাগে ঢেলে  দিন। তার মধ্যে বিফ স্টেকের টুকরো দুটি দিয়ে লক আটকে ভালোভাবে নেড়ে মাংসের গায়ে মিক্সচারটি লাগিয়ে নিন।

- এবারে ব্যাগটি ফ্রিজে ৮-১২ ঘণ্টা মেরিনেট  হতে রেখে দিন।

- এখন একটি গ্রিল প্যানে কুকিং স্প্রে দিয়ে তার উপর স্টেক দিয়ে দিন। দুই পাশ ঠিক মতো উলটে পালটে দিন। খেয়াল রাখুন যাতে বিফের দুই পাশই রান্না হয়।

হয়ে গেলে স্টেক একটি বাটি তে নামিয়ে নিন। ম্যাশড পটেটো অথবা সটে ভেজিটেবলস এর সাথে পরিবেশন করুন মজাদার বিফ স্টেক।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

ফিশ স্টেক
২০ মিনিটের রান্না

ফিশ স্টেক

এখনকার জেনারেশনের খুবই পছন্দের একটি ডিশ হচ্ছে স্টেক। রেস্টুরেন্টে যেয়ে স্টেক তো খাওয়া হয়ই, রসনাবিলাসী বাঙ্গালীদের রান্না ঘরেও এখন স্টেক জায়গা করে নিয়ে...

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া
চা – নাস্তা

দারুণ কিছু বারবিকিউ আইডিয়া

শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। শীতের আমেজ থাকতে থাকতেই বাসার ছাঁদে অথবা বাড়ির বারান্দায় বারবিকিউ করার জন্য উত্তম। শেষ দুপুরের নরম রোদে প্রিয়জনদের...

বিফ স্টেক উইথ টমেটো সালাদ রেসেপি
২০ মিনিটের রান্না

বিফ স্টেক উইথ টমেটো সালাদ রেসেপি

ইদানিং সময় বিফ স্টেক খুবই পরিচিত একটি খাবারের নাম। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক। আমরা অনেকেই হয়তো এই রেসিপিটা ঘরে বানানোর চেষ্...

আরও পড়ুন

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

বিফ নাগেট
চা – নাস্তা

বিফ নাগেট

ছোট-বড় সবারই প্রিয় একটি খাবার হলো নাগেট। তানিয়া তার বাচ্চাকে নাস্তায় কী স্কুলের টিফিন-এ প্রায় সবসময়ই ঘরে বানানো চিকেন নাগেট দেয়। একদিন চিকেন নাগেট বান...

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড
১ ঘণ্টার রান্না

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড

আমরা বাংলাদেশিরা অনেকেই বিফ (গরুর গোশত) খেতে খুব ভালোবাসি। গরুর গোশতে আছে প্রোটিন, জিংক, ফসফরাস ও আয়রন প্রচুর পরিমাণে। প্রোটিন মাংসপেশিকে শক্তিশালী ও...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

…