বিফ নাগেট

শিফাত আরা সঞ্চা · May 02, 2019 · 1 min read

বিফ নাগেট

ছোট-বড় সবারই প্রিয় একটি খাবার হলো নাগেট। তানিয়া তার বাচ্চাকে নাস্তায় কী স্কুলের টিফিন-এ প্রায় সবসময়ই ঘরে বানানো চিকেন নাগেট দেয়। একদিন চিকেন নাগেট বানানোর সময় দেখে যে চিকেন-ই নেই ঘরে। তবে অনেক বিফ রয়েছে ফ্রিজ-এ। তানিয়ে ভাবলো, “বিফ-তো বাড়ির সবাই পছন্দ করে, তাহলে এবার বিফ নাগেট করা যাক!” তাই, যেমন ভাবা তেমন কাজ! বানিয়ে ফেলল বিফ নাগেট আর সবাই খেয়ে খুশি হওয়ায় তানিয়াও খুশি! তানিয়ার বিফ নাগেট রেসিপি চাই, তাইতো? আসুন দেখে নেই, কীভাবে বিফ নাগেট বানালো তানিয়া!

বিফ নাগেট বানানোর নিয়ম

উপকরণ

১) গরুর মাংসের মিহি কিমা- ২ কাপ

২) পেঁয়াজ কুচি- ১ কাপ

৩) আদা কুচি- ১ চা চামচ

৪) সয়াসস- ১ টেবিল চামচ

৫) লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ

৬) সাদা গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

৭) কর্নফ্লাওয়ার- ১/২ কাপ

৮) বেকিং পাউডার- ১ চা চামচ

৯) টমেটো সস- ২টেবিল চামচ

১০) ডিম- ৫টি

১১) সয়াবিন তেল- ২টেবিল চামচ

১২) লেবুর রস- ১টেবিল চামচ

১৩) ময়দা- ৩টেবিল চামচ

১৪) ব্রেডক্রাম- ১ কাপ

১৫) তেল- ভাজার জন্য

১৬) লবণ- স্বাদমতো

প্রণালী

১. প্রথমেই বড় একটি বাটিতে মাংসের কিমা, পেঁয়াজ, আদা, গোল মরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ, ৩টি ডিম, লেবুর রস, টমেটো সস, ২টেবিল চামচ তেল, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার এইসবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

২. এরপর ১ ইঞ্চি পরিমাণ পুরু করে, নাগেট-এর আকার দিয়ে স্টিমার-এ বা ফুটন্ত পানির হাঁড়ির উপরে ডিশ রেখে ঢাকনা দিয়ে নাগেট-গুলো ঢেকে রাখতে হবে ২০-২৫ মিনিট। ভেতরেও যেন ভালোভাবে নাগেট সেদ্ধ হয়, তাই স্টিম দিয়ে নেয়া হয়।

৩. মাংস কিছু শক্ত হলে, চুলা থেকে নামিয়ে নেয়া হয় স্টিম-এ দেয়া নাগেট-গুলো।

৪. এবার ২টি ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং বিফ নাগেট ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম-এ গড়িয়ে নিয়ে ডুবো তেলে সোনালী করে ভাজতে হবে।

ব্যস! মজাদার বিফ নাগেট তৈরি! আপনি চাইলে বেশি করে বানিয়ে ব্রেডক্রাম-এ গড়িয়ে ট্রে-তে করে ফ্রিজ-এ স্টক করে রাখতে পারেন। এরপর খাবার আগে শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে!

 ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

চিকেন নাগেট
চা – নাস্তা

চিকেন নাগেট

‘চিকেন নাগেট’ নিঃসন্দেহে বড়-ছোট সবার পছন্দের খাবারের মধ্যে একটি। এটি স্বাস্থ্যকর এবং বানানোও সহজ। আজকের ইফতারের আইটেমে কিছুটা ভিন্নতা আনতে বানিয়ে ফেলত...

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড
১ ঘণ্টার রান্না

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড

আমরা বাংলাদেশিরা অনেকেই বিফ (গরুর গোশত) খেতে খুব ভালোবাসি। গরুর গোশতে আছে প্রোটিন, জিংক, ফসফরাস ও আয়রন প্রচুর পরিমাণে। প্রোটিন মাংসপেশিকে শক্তিশালী ও...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!
গৃহসজ্জা

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!

ফ্রিজ! চলার পথে সাংসারিক জীবনে এক আরাধ্য বস্তু। বাস্তবতা, আবহাওয়া সব মিলিয়ে সময়টাই এখন এমন, অনেকেরই সদ্য শুরু করা সংসারে অর্থ জমানো শুরু হয় ফ্রিজকে কে...

আরও পড়ুন

স্পাইসি বিফ মিটলোফ
মেহমানদারী

স্পাইসি বিফ মিটলোফ

এই ডিশটি আমার খুব পছন্দের। রাইস বা পরোটা যেকোনো কিছুর সাথেই খাওয়া যায়। শুধুও খেতে পারেন। খুব সহজেই এর উপকরণগুলো পাওয়া যায় এবং রান্না করতেও কম সময় লাগে...

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

বিফ তেহারি
রেসিপি

বিফ তেহারি

গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কমবেশি সবারই পছন্দের। ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা উৎসব, খাবার টেবিলে এই খাবারটি যোগ কর...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

গার্লিক বিফ
১ ঘণ্টার রান্না

গার্লিক বিফ

গরুর মাংস খেতে সবাই-ই কম বেশি পছন্দ করে। সচরাচর খুব বেশি মসলা দিয়েই গরুর মাংস রান্না করা হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা বেশি মসলা খেতে পছন্দ করে না। ত...

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল
ত্বকের যত্ন

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল

ত্বকের সৌন্দর্য বজায় রাখতে ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম। ফেসিয়াল আপনার ত্বককে সজীব রাখে। বিভিন্ন ধরনের ফেসিয়াল হয়, ফেসিয়ালের মধ্যে স্টিম ফেসিয়াল ত...

…