ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল

সাজগোজ উপ সম্পাদক · May 08, 2014 · 1 min read

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল

ত্বকের সৌন্দর্য বজায় রাখতে ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম। ফেসিয়াল আপনার ত্বককে সজীব রাখে। বিভিন্ন ধরনের ফেসিয়াল হয়, ফেসিয়ালের মধ্যে স্টিম ফেসিয়াল ত্বকের জন্য খুবই উপকারী। কেননা উত্তপ্ত বাষ্প রোমকূপের মুখকে প্রসারিত করে। ফলে ধুলো ময়লা ও অবাঞ্ছিত তৈলাক্ত পদার্থ আটকে থাকা সব ময়লা পরিষ্কার হয়ে যায়। গরম পানির ভাপ মুখে নিলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং এই ফেসিয়াল একটু মনযোগী হলে নিজে ঘরে বসেই করা সম্ভব।  স্টিম মানে ত্বকে গরম ভাপ নেয়া। ত্বকের যত্নে স্টিম নেয়ার বিষয়টি বহু আগে থেকেই প্রচলিত।

স্টিমের উপকারিতাঃ

বিভিন্ন পার্লারে এখন ফেসিয়াল স্টিম এর ব্যবস্থা রয়েছে। এতে উপকার অনেক। বিশেষ করে যাদের মুখে ব্রণ আছে তাদের জন্য এটি খুবই উপকারী। সপ্তাহে একদিন ৫/৭ মিনিট স্টিম যথেষ্ট।

- মুখে ময়লা জমেই সাধারণত ব্রণ হয়, আর স্টিম বা ভাপ নেয়ার ফলে ত্বকের ময়লা পরিষ্কার হয় ফলে ব্রণও কমে যায়।

-স্টিম ত্বকের রক্ত স্বঞ্চালন বাড়ায়।

-ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে।

-অনেকের ত্বকে মৃত কোষ হয়, স্টিম ত্বকের মৃত কোষ নরম করে এবং ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।

স্টিম যেভাবে নিতে হবেঃ

একটি নির্দিষ্ট তাপমাত্রায় পানি ফুটিয়ে একে বাষ্প করা হয়। তারপর এর ভাপ নেয়া হয়। ত্বকে এই ভাপ নেয়ার প্রক্রিয়াকেই স্টিমিং বলে। স্টিম নেয়ার ফলে ত্বকে ঘামের সৃষ্টি হয় ও আর্দ্রতা বাড়ে। যা ত্বক নিমিষেই পরিষ্কার করে ফেলে। কেবল মুখের ত্বকেই না পুরো শরীরেই স্টিম নেয়া যায়। অনেকের বাসায় বাথ টাব আছে সেখানে গরম পানিতে স্টিম বাথ নিতে পারেন অথবা কোন স্টিম কক্ষে কিছু সময় থাকতে পারেন। বাড়িতে স্টিম নেয়ার জন্য পানি ফুটিয়ে নিন। একটি গামলায় পানি নিয়ে মুখটি বাষ্পের উপরে ধরুন, এবং একটি তোয়ালে দিয়ে মাথাটি ঢেকে দিন। এভাবে কিছুক্ষণ নিয়ে মুখ সরিয়ে ফেলুন। তারপর আবার একটু নিন। বাষ্পের খুব কাছে মুখ না নিয়ে সহ্যমাত্রা অনুযায়ী নিন। তবে এ সময় চোখ বন্ধ রাখুন।

আসুন জেনে নেই কী করে ঘরে বসে স্টিম ফেসিয়াল করা যায়ঃ

মাথার চুল পিছন দিকে আঁচড়ে বেঁধে ফেলুন। একটা বড় গামলায় অর্ধেকটা ফুটন্ত গরম পানি নিন। একটা বড় তোয়ালে পিঠের দিক থেকে মাথার উপরে টেনে গামলা ঢেকে দিন যাতে বাষ্প বেরিয়ে যেতে না পারে। অনেকটা তাবুর মত করে তোয়ালে দিয়ে ঝুঁকে পড়া মাথা সমেত গামলা ঢেকে দিন। চোখ দুটো বন্ধ করুন। মাঝে মাঝে তোয়ালে সরিয়ে শ্বাস নিবেন। চামচ দিয়ে মাঝে মাঝে পানি নাড়িয়ে দিলে বেশি করে বাষ্প উঠতে থাকবে। ১০ মিনিট ভাপ নিন। পানিতে আপনি ইচ্ছে করলে বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান মিশাতে পারেন। যেমনঃ ২টি লেবুর রস অথবা খোসা, ২ চামচ থেঁতো মৌরি। ভাপ নেওয়া শেষ হলে ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। তোয়ালে দিয়ে মুছে নিন। সব শেষে ময়েশচারাইজার ক্রিম মেখে নিন। গামলার বদলে বেসিনের ফুটো বন্ধ করে করতে পারেন।

কিছু সতর্কতাঃ

-যাদের ত্বকে অ্যালার্জির প্রকোপ রয়েছে বা একটু নাজুক ধরনের তাদের জন্য এটি উপকারী নয়।

-ত্বকের ধরন বুঝে স্টিম নেয়া উচিত।

-সাধারণত একটু দূর থেকে অর্থাৎ ১২-১৫ ইঞ্চি দূরে থেকে স্টিম নেয়া ভালো।

-খেয়াল রাখবেন স্টিম যেন অনেকক্ষণ ধরে না নেয়া হয়। ৫/৭ মিনিট নিলেই হবে।

-প্রতিদিন স্টিম না নিয়ে সপ্তাহে একদিন নেয়া ভালো।

আমাদের দেহের সবচেয়ে স্পর্শকাতর অংশ হচ্ছে ত্বক। আমরা সবাই চাই সুস্থ, সুন্দর, পরিষ্কার, উজ্জ্বল ত্বক। আর এ জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা। পরিচর্যার প্রথম শর্ত ত্বক পরিষ্কার রাখা। ত্বক পরিষ্কার থাকলে এমনিতেই ত্বকের উজ্জ্বলতা ও স্নিগ্ধতা বজায় থাকে। ত্বকে ময়লা জমলে লোমকূপ বন্ধ হয়ে যায়। এতে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, ব্রণসহ নানা রকম সমস্যা হয়। তাই ত্বক পরিষ্কার রাখতে অনেকে স্টিম নিয়ে থাকেন।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ ব্লগ.সিডিএন.কম

সম্পর্কিত লেখা

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

উজ্জ্বল ত্বকের জন্য সিম্পল ফেইস ক্লিনআপ রুটিন
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য সিম্পল ফেইস ক্লিনআপ রুটিন

আজকাল প্রায়ই ‘সাজগোজ’ ইনবক্সে মেসেজ পাই যা অনেকটা এরকমঃ ‘’আমার বয়স ১৯/২০/২২, স্কিন ডাল হয়ে গেছে, আগের মত ব্রাইট নেই, কোন ফেসিয়াল করব???’’ আমাদ...

হেলদি হেয়ার পেতে নিজেই করে নিন প্রোটিন ট্রিটমেন্ট!
চুলের যত্ন

হেলদি হেয়ার পেতে নিজেই করে নিন প্রোটিন ট্রিটমেন্ট!

স্ট্রেসফুল লাইফস্টাইল, পল্যুশন, ব্যালেন্সড ডায়েটের অভাব - সব মিলিয়ে কমবেশি আমাদের সবারই হেয়ার ড্যামেজ হচ্ছে। চুল পড়া, আগা ফাটা, রাফ হয়ে যাওয়ার মতো প্র...

আরও পড়ুন

ফেসিয়ালের ৫টি ধাপ | কোমল ও সুন্দর ত্বক পান ঘরে বসেই!
ত্বকের যত্ন

ফেসিয়ালের ৫টি ধাপ | কোমল ও সুন্দর ত্বক পান ঘরে বসেই!

আমরা যখন কারো দিকে তাকাই তখন প্রথমে লক্ষ্য করি তার মুখ। রং ফর্সা বা কালো যাই হোক না কেন মুখে একটা স্বতেজভাব থাকলেই সবাইকে ভালো লাগে। আর এজন্য ফেসিয়াল...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

ডেজার্ট

দারুণ সুস্বাদু ডেজার্ট 'চকো ভ্যানিলা পুডিং'!

পুডিং অনেকেরই খুব প্রিয় ডেজারট। মুখ মিষ্টি করতে কার নাহ ভালো লাগে ! আমরা অনেকেই পুডিং বানাতে জানি । এই পুডিং আবার অনেক রকমভাবেই তৈরি করা যায়, সেটা হয়...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

হোয়াইটেনিং ফেসিয়াল ৭টি ধাপে ঘরে বসেই করে ফেলুন সহজেই
ত্বকের যত্ন

হোয়াইটেনিং ফেসিয়াল ৭টি ধাপে ঘরে বসেই করে ফেলুন সহজেই

বাইরে বেশী ঘুরাঘুরি করার ফলে কম বেশি সবারই ত্বক নির্জীব আর মলিন হয়ে পড়ে। তার উপর ট্যানিং তো রয়েছেই। এসব দূর করতে প্রয়োজন বাড়তি যত্নের, নতুবা ছোট খাটো...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

…