হোয়াইটেনিং ফেসিয়াল ৭টি ধাপে ঘরে বসেই করে ফেলুন সহজেই

রোজা স্বর্ণা · Aug 24, 2013 · 1 min read

হোয়াইটেনিং ফেসিয়াল ৭টি ধাপে ঘরে বসেই করে ফেলুন সহজেই

বাইরে বেশী ঘুরাঘুরি করার ফলে কম বেশি সবারই ত্বক নির্জীব আর মলিন হয়ে পড়ে। তার উপর ট্যানিং তো রয়েছেই। এসব দূর করতে প্রয়োজন বাড়তি যত্নের, নতুবা ছোট খাটো সমস্যাগুলো জেঁকে বসতে পারে। শুধু মেকআপ এর মাধ্যমে সব সমস্যা দূরীকরণ সম্ভবপর হয়ে উঠে না। তাই সময় থাকতেই ত্বককে প্রস্তুত করা প্রয়োজন। পার্লারগুলোতে একটা হোয়াইটেনিং ফেসিয়াল করাতে ১২০০-১৮০০ টাকা ব্যয় করতে হবে প্রতি বারেই, যা অনেকের জন্যই অনেকটাই ব্যয়বহুল। তাই আজ আপনাদের জানাচ্ছি জাফরানের সাহায্যে হোয়াইটেনিং ফেসিয়াল করার পদ্ধতি। দেখে নিন তবে......

ঘরে বসেই হোয়াইটেনিং ফেসিয়াল

১) ক্লিনজিং

 

শুরুতেই সমস্ত মুখমন্ডল ভালো কোন ব্র্যান্ডের ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন। বাজারের পণ্য ব্যবহার করতে না চাইলে তৈলাক্ত ত্বকের অধিকারীরা শসা ও শুষ্ক ত্বক হলে কাঁচা দুধ দিয়ে এ কাজটি সেরে নিতে পারেন।

২) এক্সফোলিয়েশন

ছোট ছোট দানাযুক্ত ফেইস ওয়াশ বা স্ক্রাবার দিয়ে সমস্ত মুখ ধুয়ে নিন কিংবা প্রাকৃতিক উপাদান চাইলে ১/২ কাপ আতপ চালের গুঁড়ো, ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ টমেটোর রস ও কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে মুখের ত্বকে হালকা হাতে স্ক্রাব করে নিন।

৩) স্টিম

ফেসিয়ালের ক্ষেত্রে স্টিম বেশ জরুরি। এটি লোমকূপ খুলতে সাহায্য করে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। প্রথমে খুব অল্প পরিমাণ বাদাম তেল সারা মুখে মালিশ করে নিন। তারপর বাজারের পাওয়া যায় এমন স্টিমারের সাহায্যে স্টিম নিন অথবা যে কোন গরম পানির পাত্রে পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে তার ভাপ নিতে পারেন।

৪) ব্ল্যাকহেডস পরিষ্কারকরণ

হোয়াইটেনিং ফেসিয়াল এর ৪র্থ ধাপ ব্ল্যাকহেডস পরিষ্কার - shajgoj.com

একটা ব্ল্যাকহেডস পরিষ্কারক যন্ত্রের সাহায্যে ব্ল্যাকহেডসগুলো পরিষ্কার করে নিন। যেহেতু লোমকূপ খোলা আছে তাই যন্ত্রের হালকা চাপেই উঠে আসবে ব্ল্যাকহেডস।

৫) টোনিং

সস্হোতয়াইটেনিং ফেসিয়াল এর ৫ম ধাপ টোনিং - shajgoj.com

অনেকেই ভেবে থাকে এর হয়ত প্রয়োজন নেই। কিন্তু এ ধারণা ভুল। যেহেতু স্টিমের মাধ্যমে লোমের গোড়া খোলা হয়েছে টোনিং-এ তা বন্ধ করা জরুরি, নয়তো খোলা পোর দিয়ে ময়লা ঢুকে ব্রণ সৃষ্টি করতে পারে। বাজারের টোনারে অনীহা থাকলে গোলাপ জল লাগিয়ে নিন।

৬) মাস্ক

হোয়াইটেনিং ফেসিয়াল এর ষষ্ঠ ধাপ মাস্ক - shajgoj.com

এবার হচ্ছে আসল কাজ- হোয়াইটেনিং মাস্কের ব্যবহার। আপনারা অনেকেই হয়তো জানেন জাফরানের উপকারী দিকসমূহ। তাহলে এটাও জেনে থাকবেন যে জাফরানে আছে হোয়াইটেনিং প্রোপার্টি, যা ত্বকের রঙ উজ্জ্বল করতে সাহায্য করে।

উপকরণ

১. জাফরানের আঁশ- ৫-৬টা

২. টক দই/দুধ/দুধের সর- ১/২ কাপ

৩. গোলাপের পাপড়ি- ২-৩টা

৪. চন্দন/মুলতানি মাটি/নিমের(স্পর্শকাতর ত্বক হলে) গুঁড়ো- ১ টেবিল চামচ

৫. কাঠ বাদামের গুঁড়ো- ২-৩ টা

৬. গোলাপ জল- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

জাফরানগুলো তরল দুধে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন যতক্ষণ না এর রঙ হলুদাভ হয়। এবার গোলাপের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর পাপড়িগুলোর পেস্ট তৈরি করে নিন। এবার একে একে দুধ-জাফরান, গোলাপ পেস্ট, মুলতানি ও বাদামের গুঁড়ো গোলাপ জলে গুলিয়ে রাখুন। সুন্দর পেস্ট তৈরি হয়ে গেলে মুখের ত্বকে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কলের ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন।

৭) ময়েশ্চারাইজিং

সব শেষে ভালো একটি ময়েশ্চারাইজার দিয়ে ত্বকের আর্দ্রতায় তালা লাগিয়ে দিন।

এবার আয়নায় আপনার চেহারাটি মিলিয়ে নিন, নিজেই অবাক হয়ে যাবেন ত্বকের জেল্লা দেখে। হোয়াইটেনিং ফেসিয়াল করার ফলে আপনার ত্বকে আসবে এক অদ্ভুত সুন্দর আভা ও দ্যুতি আর মেকআপ-এর ভারিক্কি ভাব যাবে কমে। সেই সাথে মেকআপ বসবে নির্ঝঞ্ঝাটে!

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

স্কিন হোয়াইটেনিং এর সেইফ ও ইফেক্টিভ সল্যুশন!
রিভিউ

স্কিন হোয়াইটেনিং এর সেইফ ও ইফেক্টিভ সল্যুশন!

রেগুলার স্কিনকেয়ার করার পরেও স্কিনটা কেমন যেন মলিন হয়ে যাচ্ছিলো। রেগুলার লাইফের স্ট্রেস, পল্যুশন এগুলোর কারণে স্কিনে তো নেগেটিভ ইমপ্যাক্ট পড়েই। স্কিন...

ডাবল হোয়াইটেনিং অ্যাম্পুল ব্যবহারে স্কিন হবে ফেয়ার ও ব্রাইট
রিভিউ

ডাবল হোয়াইটেনিং অ্যাম্পুল ব্যবহারে স্কিন হবে ফেয়ার ও ব্রাইট

‘তোমার মুখের ব্রণের দাগগুলো এখনও যায়নি? একি! ত্বক এমন নিষ্প্রাণ দেখাচ্ছে কেন? ফর্সা মানেই কি ফেয়ার স্কিন? তুমি বরং এক কাজ করো। একটা হোয়াইটেনিং ক্রিম ব...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

আরও পড়ুন

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল
ত্বকের যত্ন

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল

ত্বকের সৌন্দর্য বজায় রাখতে ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম। ফেসিয়াল আপনার ত্বককে সজীব রাখে। বিভিন্ন ধরনের ফেসিয়াল হয়, ফেসিয়ালের মধ্যে স্টিম ফেসিয়াল ত...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?
ত্বকের যত্ন

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?

ব্ল্যাকহেডস একটি কমন স্কিন প্রবলেম! ছেলে মেয়ে সবাই-ই কিন্তু এই সমস্যাটা কম বেশি ফেইস করে। ব্ল্যাকহেডস এর নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

…