ফেসিয়ালের ৫টি ধাপ | কোমল ও সুন্দর ত্বক পান ঘরে বসেই!

মেরী · May 16, 2013 · 1 min read

ফেসিয়ালের ৫টি ধাপ | কোমল ও সুন্দর ত্বক পান ঘরে বসেই!

আমরা যখন কারো দিকে তাকাই তখন প্রথমে লক্ষ্য করি তার মুখ। রং ফর্সা বা কালো যাই হোক না কেন মুখে একটা স্বতেজভাব থাকলেই সবাইকে ভালো লাগে। আর এজন্য ফেসিয়াল-এর গুরুত্ব অনেক। সচরাচর যারা বাইরে যান বা চাকরি করেন তাদের জন্য ফেসিয়াল-টা আরো বেশি জরুরী। চেহারা থেকে সারা দিনের ধুলো ময়লা ও কান্তি দুর করতে ফেসিয়াল-এর বিকল্প নেই। প্রতিদিন, আচ্ছা দিন না হোক, সপ্তাহে অন্তত একবার ফেসিয়াল করা প্রয়োজন। কিন্তু সময়ের অভাবে বা আলসেমির কারণে পার্লারে যাওয়া অনেক সময়েই  হয়ে ওঠে না। তাই  চট করে শিখে নিন ফেসিয়ালের ৫টি ধাপ, যাতে মাত্র ৩০ মিনিটে ঘরে বসেই নেবেন ত্বকের পারফেক্ট যত্ন।

[picture]

 

ফেসিয়ালের ৫টি ধাপ করতে যা যা প্রয়োজন-

  • সাধারন ক্লিনজার (cleanser)
  • এক্সফোলিয়েটিং স্ক্রাব (Exfoliating scrub)
  • গরম পানি ও একটি পরিষ্কার কাপড়
  • ফেসিয়াল মাস্ক ক্রিম (Facial mask cream- ত্বকের ধরনের উপর ভিত্তি করে)
  • বেসিক ময়েশ্চারাইজার (Basic moisturizer)

ফেসিয়ালের ৫টি ধাপ যেভাবে করবেন-

১) ত্বক পরিষ্কার করুন

প্রথমে আপনার পছন্দের যেকোন ক্লিনজার দিয়ে মুখ, গলা ও কান ধুয়ে পরিষ্কার করুন। আমার ব্যক্তিগত পছন্দ হলো ক্লিনিক ( Clinique)-এর ক্লিনজার। তবে  চোখের মেকআপ পরিষ্কারের জন্য নিউট্রিজিনা (Neutrogena) ব্যবহার করি। চোখে মেকআপ থাকলে তা পরিষ্কার করে নিতে ভুলবেন না।

২) স্ক্রাব (scrub) ব্যবহার করুন

ফেসিয়ালের ২য় ধাপে স্ক্রাব (scrub) ব্যবহার - shajgoj.com

হালকা পানিতে স্ক্রাব গুলে প্যাক তৈরী করুন। এবার আপনার আঙ্গুলের মাথা ব্যবহার করে মুখের ওপর থেকে নিচে সারক্যুলার মোশনে হালকাভাবে ঘষতে থাকুন। মাঝে মাঝে আপনার নাক, কপাল এবং এর কাছাকাছি এলাকায় মনোনিবেশ করুন। এই এলাকায় একটু ভাল ভাবে ম্যাসাজ করুন। কারণ, এই সব যায়গার ত্বক একটু বেশি তৈলাক্ত হয়। বৃদ্ধাঙ্গুলী দিয়ে নাকের নিচে ও আপনার ঠোঁটের নিচের এলাকায় হালকাভাবে ঘষতে থাকুন। এভাবে ৫-৬ মিনিট করে মুখ ধুয়ে নিন। আপনি চাইলে এক্সট্রা ভার্জিন ( extra-virgin) নারিকেল তেলের সাথে বাদামী বা সাদা চিনি মিশিয়ে স্ক্রাব বানাতে পারেন। চোখের উপরে এবং আশে পাশের অংশ বাদ রেখে স্ক্রাব লাগাতে হবে কারণ এই অংশের ত্বক খুব পাতলা।

৩) স্টিম (steam) নিন

একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে তা থেকে আপনার মুখে ধীরে ধীরে স্টিম (steam) নিতে পারেন। আবার একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ২-৩ বার আপনার মুখে লাগিয়েও স্টিম (steam) নিতে পারেন। আবার একটি টি-পট (Tea-pot)- এর মধ্যে গরম পানি ফুটিয়ে স্টিম নেওয়া যায়।

৪) মাস্ক(mask) ব্যবহার করুন

তৈলাক্ত ত্বকের জন্য, একটি মাড মাস্ক (mud mask) ব্যবহার করুন। আর শুষ্ক ত্বকের জন্য, ক্রিম মাস্ক (cream mask) ব্যবহার করুন। চোখের চারপাশের এলাকা এড়িয়ে মাস্ক প্রয়োগ করুন। ১০-২০ মিনিট এর জন্য মাস্কটা আপনার মুখে রাখুন। তারপর হালকা গরম পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। আপনি চাইলে ঘরে বসেই বানাতে পারেন মাস্ক।

মাস্ক তৈরীর কিছু কৌশল –

১. ডিমের মাস্ক ( Egg mask) ফেসিয়াল করতে ডিমের মাস্ক ( Egg mask) - shajgoj.com

একটি ডিম থেকে ডিমের সাদা অংশ পৃথক করে একটি বাটির মধ্যে নিন। এর মধ্যে ১ টেবিল চামচ টক দই যোগ করুন। ভালভাবে মিশ্রিত করার পর মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট শুয়ে থাকুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।

২. কফি মাস্ক(Coffee mask) ফেসিয়াল করতে কফি মাস্ক(Coffee mask) - shajgoj.com

এক টেবিল চামচ কফি বীনস (coffee beans), এক টেবিল চামচ কোকো পাওডার (cocoa powder), দুই টেবিল চামচ টক দই, একটি ডিমের সাদা অংশ, এক টেবিল চামচ মধু (আপনার তৈলাক্ত ত্বকের জন্য) অথবা লেবুর রস (আপনার শুষ্ক ত্বকের জন্য) । সব কিছু ভালভাবে মিশ্রিত করার পর মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট শুয়ে থাকুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।

৩. মুলতানি মাটির মাস্ক (Multani mud mask) ফেসিয়াল করতে মুলতানি মাটির মাস্ক (Multani mud mask) - shajgoj.com

দুই টেবিল চামচ মুলতানি মাটি, দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল (aloe vera gel), ১ টেবিল চামচ গোলাপজল(rosewater) এবং দুই ফোটা রোজ অ্যাসেনসিয়াল অয়েল (rose essential oil) একসাথে ভালভাবে মিশ্রিত করার পর মুখে লাগিয়ে ১০ মিনিট শুয়ে থাকুন। তারপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন!

৫) ময়েশ্চারাইজার

সব শেষে আপনার মুখে এবং ঘাড়ে ময়েশ্চারাইজার (moisturizer) লাগান। আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তবে চাইলে এক্সট্রা ভার্জিন নারিকেল তেল ব্যবহার করে দেখতে পারেন।

তো, দেখে নিলেন ফেসিয়ালের ৫টি ধাপ! এখন ঘরে বসে আপনি নিজেই ফেসিয়াল করতে পারবেন!

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল
ত্বকের যত্ন

ত্বকের যত্নে স্টিম ফেসিয়াল

ত্বকের সৌন্দর্য বজায় রাখতে ফেসিয়ালের গুরুত্ব অপরিসীম। ফেসিয়াল আপনার ত্বককে সজীব রাখে। বিভিন্ন ধরনের ফেসিয়াল হয়, ফেসিয়ালের মধ্যে স্টিম ফেসিয়াল ত...

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?
ত্বকের যত্ন

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?

আচ্ছা ফেসিয়াল আপনারা কেন করেন বলুন তো? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় খুব সহজেই উত্তর দিতে পারবেন। কারণ আপনি প্রশ্নের উত্তরটা জানেন। যদি আপনাকে প্রশ্ন কর...

…