প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার দারুণ ১০টি সহজ উপায়

রোজেন · Jun 12, 2013 · 1 min read

প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার দারুণ ১০টি সহজ উপায়

কে না চায় পুতুলের মতো লম্বা চুল, ফর্সা গায়ের রঙ আর উজ্জ্বল ত্বকের অধিকারিণী হতে! ধরুন কেমিক্যাল প্রোডাক্টগুলো কথাই! আমরা জানি এগুলো আমাদের কোমল ত্বকের অনেক ক্ষতি করে। সেটা জেনেও সুন্দর দেখানোর জন্য আমরা অনেক সময় কেমিক্যালের আশ্রয় নেই। আজ আমি সেই সৌন্দর্য পিপাসুদের জন্য সাধারণ কিছু উপাদান দিয়ে নিরাপদে প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার কিছু টিপস দিব। এগুলো ব্যবহারে ত্বক হবে প্রাকৃতিকভাবেই ফর্সা।

প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার দারুণ কিছু উপায়

১. ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালোভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন। এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে।

 লেমন দুধ বাদাম তেল মধু - shajgoj.com

২. বেসন, দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রণ মুখে, গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এটা লাগান আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।

 বেসনের মাস্ক - shajgoj.com

৩. আমরা সবাই কমলা খেয়ে খোসাটা ফেলে দেই। অথচ এই ফেলনা জিনিসটাই আপনাকে পৌছে দিবে আপনার স্বপ্নের অনেক কাছাকাছি। কমলার খোসা রোদে শুকিয়ে নিন। তারপর মিহি করে গুঁড়ো করে নিন। তারপর ১ টেবিল চামচ গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টক দইয়ের পেস্ট মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

প্রাকৃতিকভাবে ফর্সা হতে কমলার খোসার প্যাক - shajgoj.com

৪. ঝকঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়োর অবদান অনস্বীকার্য। চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়ে প্রত্যেক দিন হালকা হাতে ম্যাসাজ করুন। অল্প দিনের মধ্যে আপনার মুখে হাসি ফুটবেই।

মিল্ক ও চন্দন গুঁড়ো - shajgoj.com

৫. আপনার যদি টমেটোতে অ্যালার্জি না থেকে থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে টমেটো পিউরি মিশিয়ে মুখে এবং গলায় ব্যবহার করুন ফর্সা ত্বকের জন্য এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

প্রাকৃতিকভাবে ফর্সা হতে টমেটো ও লেমন প্যাক - shajgoj.com

৬. আধা কাপ চায়ের লিকার (ঠাণ্ডা), ২ চামচ চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। চালের গুঁড়ো স্ক্রাবার হিসেবে কাজ করবে আর মধু মুখের আর্দ্রতা বজায় রাখবে।

 চালের গুঁড়ো ও চায়ের লিকার - shajgoj.com

৭. শশার রস আর মধু সমপরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী। তৈলাক্ত ত্বকে মধুর বদলে লেবু ব্যবহার করতে হবে।

প্রাকৃতিকভাবে ফর্সা হতে মধু শসা ও লেবুর প্যাক - shajgoj.com

৮. সপ্তাহে একবার পাকা কলা চটকিয়ে মুখে লাগান আর ৩/৪ মিনিট পর ধুয়ে ফেলুন। মুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষেই পালিয়ে যাবে আর আপনি হয়ে উঠবেন আরো আকর্ষণীয়।

প্রাকৃতিকভাবে ফর্সা হতে কলা - shajgoj.com

৯. ২ টেবিল চামচ বেসন, ২ চিমটি কাঁচা হলুদ, ২-৩ ফোঁটা লেবুর রস আর ১ চা চামচ দুধ দিয়ে প্যাক বানিয়ে ফেলুন। মুখে ৫ মিনিট ভালোভাবে ম্যাসাজ করুন এই প্যাকটি। তারপর ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে মনে রাখবেন হলুদ কিন্তু সবার ত্বকের জন্য নয়। তাই আগে একটু টেস্ট করে নিবেন কাঁচা হলুদ আপনার বন্ধু না শত্রু।

ফর্সা হতে হলুদের প্যাক - shajgoj.com

১০. কাঁচা আলুর রস অথবা আলু পাতলা করে কেটে অথবা আলুর পাল্প দিনে ২ বার করে ব্যবহার করলেও ভালো ফল পাবেন।

 ফর্সা হতে আলুর প্যাক - shajgoj.com

আশা করছি প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় ও টিপসগুলো আপনাদের কাজে লাগবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন উপাদানগুলোর সাথে আপনার ত্বক মানিয়ে নিতে পারে কিনা। আপনার এক বন্ধু বা আত্মীয় এক উপাদান দিয়ে উপকার পায় বলে আপনিও পাবেন এমন কোন কথা নেই। সেজন্য আমি বিভিন্ন উপাদানের প্যাকের রেসিপি দিয়েছি। সব সময় আগে অল্প করে হাতে লাগিয়ে দেখবেন কোন ধরনের চুলকানি কিংবা জায়গাটা লাল হয়ে যাচ্ছে কিনা। তারপর পছন্দসই প্যাকটি বেছে নিন।

ডিসক্লেইমার: “ফর্সা ত্বক সৌন্দর্যের একমাত্র মাপকাঠি নয়”।

প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় তো জানলেন। এখন কথা হলো প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার জন্য যে উপাদানগুলোর কথা বললাম অনেক সময় এ সকল উপাদান সংগ্রহ করে তা দিয়ে প্যাক বানিয়ে ত্বকে প্রয়োগ করা অনেকের জন্য কঠিন বা সময় সাপেক্ষ হয়ে যায়। তাই তাদের জন্য শপ সাজগোজ নিয়ে এসেছে কিছু অথেনটিক প্রোডাক্টস যেগুলো ত্বকের জন্য খুবই উপকারী। চলুন দেখে নেই প্রোডাক্টসগুলো...

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস
ত্বকের যত্ন

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস

রেগ্যুলার স্কিন কেয়ার এর মাধ্যমে ফর্সা কীভাবে হব– এই প্রশ্নটা মনে হয় হাজারবার শুনতে হয় বিউটি কনসালটেন্টদের। আবার এই একই টপিক নিয়ে ইন্টারনেট ঘাটলে প...

সত্যিই কি গায়ের রং ফর্সা করার ক্ষমতা আছে ফেয়ারনেস ক্রিমগুলোর?
ত্বক

সত্যিই কি গায়ের রং ফর্সা করার ক্ষমতা আছে ফেয়ারনেস ক্রিমগুলোর?

ছোটবেলা থেকেই একটি শিশু পরিবারের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী এমনকি বাবা মায়ের কাছ থেকেও শুনে যে সে কালো হয়েছে। কথাটা সরাসরি বলা না হলেও ইনিয়ে-বিনিয়ে...

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

আরও পড়ুন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

ধরে রাখুন চেহারার উজ্জ্বলতা, থাকুন লাবণ্যময়ী!
ত্বকের যত্ন

ধরে রাখুন চেহারার উজ্জ্বলতা, থাকুন লাবণ্যময়ী!

প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর আর মানুষ হলো সবচেয়ে সুন্দর সৃষ্টি। কিন্তু তবুও আমাদের মাঝে কতই না আক্ষেপ নিজেদের অবয়ব নিয়ে, নিজের গায়ের রঙ নিয়ে। কিন্তু আমা...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ত্বক ফর্সাকারী ক্রিমের কিছু ক্ষতিকর উপাদান
ত্বকের যত্ন

ত্বক ফর্সাকারী ক্রিমের কিছু ক্ষতিকর উপাদান

ফর্সা হতে চান...? তবে আপনার জন্যই কিছু কথা। বিখ্যাত সেই অ্যাড টা তো সবাই দেখেছেন...... ঐ যে, ‘ফ্রেশ মানেই সুন্দর...’ একবিংশ শতাব্দীতে আসার পরেও উপমহা...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

ফেয়ারনেস ক্রিমের আলোচনা সমালোচনা
ত্বকের যত্ন

ফেয়ারনেস ক্রিমের আলোচনা সমালোচনা

অপ্রিয় হলেও কথাটি সত্য যে আমাদের সমাজে এখনও শুধু ফর্সা মেয়েদের জয় জয়কার। এখন এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই। তারই রেশ ধরে আমাদের শ্যামলা সু...

…