ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?

আনিন্তা আফসানা · Jan 28, 2018 · 1 min read

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?

আচ্ছা ফেসিয়াল আপনারা কেন করেন বলুন তো? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় খুব সহজেই উত্তর দিতে পারবেন। কারণ আপনি প্রশ্নের উত্তরটা জানেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ফেসিয়ালের পরে কি করতে হয় তবে আপনি হয় তো আর উত্তরটা দিতে পারবেন না। কারণ এটা জানা নেই আপনার। শুধু যে আপনার জানা নেই তা কিন্তু না। আপনার মতো অনেকেই আছেন যারা এই ব্যাপারে এখনও অবগত নন। ফেসিয়াল তো করে ফেললেন ত্বককে সুন্দর করতে কিন্তু পরক্ষণে কি করতে হবে তা যদি আপনার অজানা থাকে তবে তো হিতে বিপরীতই হবে। তাই আপনার আমার সবার এই জিনিসটা জানা দরকার যে ফেসিয়াল করার পর আসলে কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয়।

ফেসিয়াল করা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আপনার ফেসিয়ালের পর কি করনীয় তা জানা। যদি না জানেন তবে কিন্তু ফেসিয়ালের ফলাফলটা আপনারা ভালোভাবে পাবেন না। বৃথা তো যাবেই ফেসিয়াল করা এমনকি ক্ষতিও হতে পারে।

[picture]

তাই এই জিনিসগুলো জানা অনেক বেশি জরুরী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসিয়াল করার পর আপনাদের যে কাজগুলো করা একদমই উচিত হবে না। আসুন তাহলে জেনে নেয়া যাক কী সেই কাজগুলো -

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না

(১) মেকাপ

কোন প্রোগ্রাম থাকলে সচরাচর অনেক হেভি মেকাপ করা হয়। আর আপনারা যেই কাজটা করে থাকেন তা হল কোন প্রোগ্রামে সাজগোজ করার পূর্বেই ফেসিয়াল করে থাকেন। যেটা করা একদমই উচিত না। অবশ্যই ফেসিয়াল অন্তত একদিন আগে করবেন। কারণ ফেসিয়াল করার পরপর যদি মেকাপ করা হয় ত্বকের অনেক ধরণের সমস্যা হতে পারে। আর ফেসিয়ালের পর যখন আপনি মেকাপ করবেন অবশ্যই আগের ব্যবহৃত মেকাপ ব্রাশ, ব্লেন্ডার পরিষ্কার করে নিবেন। এতে করে আপনার ত্বকে কোন ধরণের  সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না।

(২) জিম

অনেকেই শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যে জিমে যান আপনারা। অবশ্যই এটা অনেক ভালো। তবে ফেসিয়াল যেদিন করবেন সেদিন ফেসিয়ালের পূর্বে যাবেন। আর যদি কোন কারণে ফেসিয়ালের পূর্বে না যাওয়া হয় তবে অবশ্যই ফেসিয়ালের পরে যাবেন না। সুতরাং যেদিন ফেসিয়াল করাবেন সেদিনই ফেসিয়ালের পরপর জিমে যাওয়া থেকে বিরত থাকুন।

(৩) এক্সফলিয়েটর/ স্ক্রাবের ব্যবহার

আপনারা হয়ত জানেন যে এক্সফলিয়েটর অথবা স্ক্রাব ব্যবহার করতে হয় সপ্তাহে ২/৩ বার। এর থেকে বেশি করা হলে ত্বকের ক্ষতি হতে পারে। ফেসিয়াল করার সময় দেখা যায় এক্সফলিয়েটর/ স্ক্রাব ব্যবহার করা হয়ে থাকে। তাই অন্তত ৩-৪ দিন অবশ্যই এক্সফলিয়েটর/ স্ক্রাব ব্যবহার করবেন না।

(৪) ওয়াক্সিং এবং লেজার ট্রিটমেন্ট

ফেসিয়ালের পর লেজার ট্রিটমেন্ট - shajgoj.com

যদি আপনি মুখে কোন প্রকার ওয়াক্সিং কিংবা লেজার ট্রিটমেন্ট করাতে চান তবে অবশ্যই এক সপ্তাহ অপেক্ষা করুন ফেসিয়াল করার পরে।

(৫) সূর্যোতাপ

ফেসিয়ালের পর কিছুদিন পর্যন্ত সূর্যের তাপে না যাওয়ার চেষ্টা করবেন। কারণ মুখে অনেক ধরণের প্রোডাক্ট ব্যবহার করা হয় অনেক সময় আর এতে ক্ষতি হতে পারে সূর্যের তাপে। আর রোদে বের হতে হলে সানস্ক্রিন ব্যবহার করুন।আগে থেকে সাবধান থাকাটাই আপনার জন্যে নিরাপদ।

সুতরাং ফেসিয়ালের পর এই কাজগুলো করা থেকে বিরত থাকুন এবং আপনার ত্বককে রাখুন সুন্দর, মসৃণ ও প্রাণবন্ত।

ছবি - সংগৃহীতঃ সাটারস্টক, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

হাইড্রো ফেসিয়াল | ৮টি স্টেপে ঘরে বসেই করে নিন 
ত্বকের যত্ন

হাইড্রো ফেসিয়াল | ৮টি স্টেপে ঘরে বসেই করে নিন 

“হাইড্রো ফেসিয়াল (Hydro Facial)” বিউটি ট্রেন্ডের নতুন একটি সংযোজন। হাইড্রো ফেসিয়াল কিভাবে করা হয়, কোন স্কিনের জন্য পারফেক্ট বা এটা করলে কী হয় সেগুলো আ...

আরও পড়ুন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ৩টি ফেসিয়াল
ত্বকের যত্ন

ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ৩টি ফেসিয়াল

সবার জন্য নিয়ম মাফিক ফেসিয়াল করা জরুরী। ত্বকের পুরনো লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে নিয়মিত ফেসিয়ালের জুড়ি নেই। তবে মনে রাখবেন গোল্ড, সিলভার, ডায়মন্ড,...

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে
ত্বকের যত্ন

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে

অ্যারোমা ফেসিয়ালের কথা আমরা কে না শুনেছি? প্রায়ই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছি আমরা এই ফেসিয়ালের পেছনে। তবে আমরা যদি জেনে নেই কীভাবে ঘ...

চকো বাটার ফেসিয়াল | মাত্র ৩টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

চকো বাটার ফেসিয়াল | মাত্র ৩টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন!

কে না চায় একটু কম ঝামেলায় সুন্দর ত্বকের অধিকারিণী হতে? অমূলক প্রশ্ন করলাম, তাই না? আসলে আমরা সবাই চাই ব্যস্ততার মধ্যে কম কষ্ট করে ভালো ফল পেতে। তাহলে...

…