পিম্পেল ফেসিয়ালের ধাপসমূহ

সাজগোজ উপ সম্পাদক · Sep 06, 2013 · 1 min read

পিম্পেল ফেসিয়ালের ধাপসমূহ

এই ফেসিয়াল তৈলাক্ত ত্বকের এবং ব্রণে আক্রান্তদের জন্য। বড় ছোট সবাই এটা করতে পারেন। ১৮ বছর বয়স থেকে ৫০-৫৫ পর্যন্ত। ডিপ ক্লিনিং, scrubing, steaming এই ফেসিয়ালের অন্তর্ভুক্ত। এখানে ব্রণের প্রকোপ কমানোর জন্য বিভিন্ন মাস্ক ব্যবহার করা হয়। মাসে একবার করলেই যথেষ্ট। কিন্তু যদি ব্রণ কোন ভাবেই বশে আনা না যায় তাহলে সপ্তাহে একবার করে করতে হবে। আর অয়েল ফ্রি থাকার জন্য বাসায় নিয়মিত বিভিন্ন মাস্ক ব্যবহারের চর্চা করতে হবে। আর এটি করতে পারেন খুব সহজেই। প্রতিদিন মুলতানি মাটির সাথে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সারাদিনে ২ বার করে লাগাবেন। এতে করে দেখবেন ফেসিয়াল অয়েল অনেকটাই আপনার কন্ট্রোলে।

• নিজে প্রস্তুত হয়ে নিনঃ

চুল গুলো সব রাবার ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। হাতের কাছে ফেসিয়াল করার সব উপাদান যেমন তোয়ালে, পানি ভর্তি বৌল নিয়ে রাখুন। এমন কি দুই টেবিল চামচ মধু আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ফেসিয়াল মাস্ক বানিয়ে হাতের কাছে রাখুন।

• ক্লিনজ এবং এক্সফলিয়েসনঃ

পিম্পেল ফেসিয়ালের উপকারিতা ভোগ করার জন্য ত্বককে প্রথমে তৈরি করে নিন। ভালো মানের কোন ক্লিনজার নিন, মুখে এবং গলায় হালকা হাতে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। তারপর কিছুটা সময় মুখে ঐভাবে রেখে দিন। এতে ক্লিনজার আপনার ত্বকের উপর কাজ করবে আর রক্ত সারকুলেসনের গতিকে আরও ত্বরান্বিত করবে। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর এক্সফলিয়েসন করা জরুরী। এতে আপনার ত্বকের সব মরা কোষ দূর হবে আর যে মাস্ক দেয়া হবে তার উপকারিতা সম্পূর্ণ রূপে পাওয়া যাবে। মাইল্ড কোন স্ক্রাবার নিন যেটাতে স্যালিসাইলিক আর গ্লাইকলিক এসিড আছে। এগুলো ব্রণের জন্য ওষুধ স্বরূপ। যখন বিডসগুলো ত্বকে স্ক্রাব করা হয় তখন স্যালিসাইলিক এসিড ডেড সেলকে লুজ করে দেয়। আস্তে আস্তে আপনার মুখ স্ক্রাব করুন, বিশেষ করে যে সব স্থানে ব্রণ আছে বা তৈলাক্ত অংশগুলো। তারপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন অথবা আপনি যদি ফলের নির্যাস থেকে আপনার ত্বকের পরিচর্যা করতে চান তাহলে ২ কাপ স্ট্রবেরি ফুড প্রসেসর দিয়ে দিন তারপর এর সাথে টক দই মেশান। স্ট্রবেরিতে আছে স্যালিসাইলিক এসিড। এবার মিশ্রণটিকে ৩০ সেকেন্ড সময় দিন ভালো ভাবে মেশার জন্য। তারপর আপনি মুখে গলায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

• লোম কুপ ওপেন করার জন্য স্টিম করুনঃ

আপনার ত্বককে গভীর থেকে পরিষ্কার করার জন্য স্টিম নেয়া জরুরী। ১০-১৫ মিনিট ধরে গরম পানির ভাপ নিন মুখে।

• ফেসিয়াল মাস্কের ব্যবহারঃ

এবার আগের বানানো লেবু মধুর মাস্ক মুখে আর গলায় লাগিয়ে নিন। লেবু যেমন ব্রণের ট্রিটমেণ্ট করে তেমনি মধু ত্বকে আর্দ্রতা বজায় রাখে। মাস্কটি লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর প্রথমে হালকা গরম তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার যদি এই মাস্কটি পছন্দ না হয় তাহলে এক চামচ ওটমিল ২ চামচ পানির সাথে নিয়ে ভালো ভাবে রান্না করে নিন। তারপর চুলার উপর থেকে নামিয়ে লেবুর রস আর মধু মিশিয়ে মুখে অ্যাপ্লাই করুন।

• ময়েশ্চারাইজ করুন আপনার ত্বকঃ

মনে আছে তো আপনার পোরগুলো কিন্তু এখনো ওপেন আছে। তাই এবার ময়েশ্চারাইজার লাগিয়ে সিল করতে হবে। আপনার দৈনিক ব্যবহারের কোন একটি ময়েশ্চারাইজার বেছে নিন। তারপর সমস্ত মুখে আর গলায় লাগিয়ে নিন।

যেহেতু স্যালিসাইলিক আর গ্লাইকলিক এসিড ব্যবহার করা হয় এই ফেসিয়ালে তাই অবশ্যই dermatologist এর সাথে পরামর্শ করে নিবেন।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ স্টাইলক্রেজ.কম

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

স্কিন কেয়ারে স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার ও উপকারিতা জানা আছে কি?
বিউটি টিপস

স্কিন কেয়ারে স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার ও উপকারিতা জানা আছে কি?

ব্রণ, পিম্পল বা একনের কথা আসলে প্রথমেই আসে স্যালিসাইলিক অ্যাসিডের কথা। আমাদের ব্যবহার করা অনেক ক্লেনজার, ময়েশ্চারাইজার, সিরামে স্যালিসাইলিক অ্যাসিড থা...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

আরও পড়ুন

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?
ত্বকের যত্ন

ভেজিটেবল পিল ফেসিয়াল ব্যবহার পদ্ধতি নিয়ে কতটুকু জানেন?

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমরা কে না চাই! আর এই উজ্জ্বলতা বৃদ্ধি করতে গিয়ে আমরা ব্যবহার করি নানা ধরনের কেমিক্যাল প্রোডাক্ট, যা অনেক সময় উপকার করার...

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?
ত্বকের যত্ন

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?

আচ্ছা ফেসিয়াল আপনারা কেন করেন বলুন তো? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় খুব সহজেই উত্তর দিতে পারবেন। কারণ আপনি প্রশ্নের উত্তরটা জানেন। যদি আপনাকে প্রশ্ন কর...

…