চকো বাটার ফেসিয়াল | মাত্র ৩টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন!

রোজেন · Jul 26, 2013 · 1 min read

চকো বাটার ফেসিয়াল | মাত্র ৩টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন!

কে না চায় একটু কম ঝামেলায় সুন্দর ত্বকের অধিকারিণী হতে? অমূলক প্রশ্ন করলাম, তাই না? আসলে আমরা সবাই চাই ব্যস্ততার মধ্যে কম কষ্ট করে ভালো ফল পেতে। তাহলে আজ আপনাদের জন্য তেমন একটি ফেসিয়ালের কথাই বলব। চকো বাটার ফেসিয়াল হলো আমার জন্য কম কষ্টের ফেসিয়াল। এই ফেসিয়াল-এ যে সকল উপকরণ আছে, তা ত্বককে এক্সফলিয়েট করে আর্দ্রতা যোগায়। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকার ফলে, ফ্রি-রেডিক্যাল-এর ক্ষতিকর প্রভাব থেকে আপনার ত্বককে সুরক্ষা করে। এই ফেসিয়াল-এর মাধ্যমেই আপনার ত্বক হয়ে উঠবে নরম তুলতুলে, স্বাস্থ্যকর আর উজ্জ্বল অথচ এটার জন্য বাড়তি কোন খরচ নেই! হাতের কাছে থাকা উপাদানগুলো দিয়ে সহজে সেরে নিতে পারেন এই উপকারি ফেসিয়াল-টি।

চকো বাটার ফেসিয়াল বানানোর উপকরণ

  • ১/৪ কাপ কোকো পাউডার, যা আমাদের অ্যান্টি-অক্সিডেন্ট যোগাবে
  • ২ টেবিল চামচ ঘন ক্রিম
  • ২ চা চামচ মোটা দানার চিনি, ত্বককে এক্সফলিয়েট করে
  • অল্প মধু
  • ২ টেবিল চামচ মাখন, ত্বককে রাখে আর্দ্র
  • ১ চা চামচ অলিভ অয়েল
  • পরিমাণ মত পানি

 চকো বাটার ফেসিয়াল করার পদ্ধতি

১) চকোলেট মাস্ক অ্যাপ্লাই

প্রথমে আমাদের চকোলেট মাস্ক বানাতে হবে। তাই ছোট একটি বাটিতে কোকো পাউডার নিন। তারপর এতে ঘন ক্রিম ঢালুন। এরপর কোকোর সাথে ক্রিম ততক্ষণ পর্যন্ত ফেটান যতক্ষণ না ঘন মিশ্রণে পরিণত হয়। মিশ্রণটি দেখতে ঘন গলানো চকোলেট-এর মত দেখতে হবে। এবার আঙ্গুলের ডগা দিয়ে পুরো মুখে মিশ্রণটি লাগিয়ে ফেলুন। সতর্ক থাকবেন যেন চোখ বা ঠোঁটে না লাগে। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ম্যাসাজ করে মাস্ক তুলে ফেলুন। নরম ত্বকের স্পর্শ পেয়ে খুশি আটকে রাখতে পারছেন না বোধ হয়। অপেক্ষা করুন এই ফেসিয়ায়াল-এর শেষে কথা দিলাম আপনার খুশি দ্বিগুণ হয়ে যাবে!

২) এক্সফলিয়েট করা

এবার পালা সুগার এক্সফলিয়েটর বানানোর। একটি পাত্রে চিনি আর মধু নিন তারপর ভালোভাবে মেশান। এই মিশ্রণটি হাতে নিয়ে সার্কুলার মোশনে হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। তারপর চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ফেসিয়াল-এর এই ধাপটিতে আপনি ত্বকে এক ধরনের আরাম অনুভব করবেন। কুসুম গরম পানির ছিটা দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।

৩) ত্বক আর্দ্রকরণ

এই ধাপটিতে মাখনের নরম স্পর্শে ত্বকে আর্দ্রতা যোগানো হবে। আপনার নিষ্প্রাণ ত্বকটি যেন প্রাণ খুঁজে পাবে আর ত্বক হয়ে উঠবে ঝলমলে, ঠিক যেন ১৩-১৪ বছর বয়সে যেমনটি ছিলেন আপনি। ছোট একটি বাটিতে মাখন আর অলিভ অয়েল মিশিয়ে আঙ্গুলের সাহায্যে সুগার এক্সফলিয়েটর-এর  মত ম্যাসাজ করে মুখে লাগান আর অপেক্ষা করুন ৫ মিনিট। অপেক্ষার পালা শেষ। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে আবার ঠাণ্ডা পানি দিয়ে মুখটা পরিষ্কার করে ফেলুন। হয়ে গেলো আপনার চকো বাটার ফেসিয়াল!

দেখলেন তো অল্প কিছু উপকরণ তাও আবার যা সবসময় আমদের হাতের কাছেই থাকে, তা দিয়ে কিভাবে ফেসিয়ালের কাজ সেরে ফেললেন! তাহলে আর পার্লার-এ যাওয়ার ঝামেলা না করে, বাড়তি টাকা না গুনে অবসর সময়ে ঘরে বসেই করে ফেলুন চকো বাটার ফেসিয়াল! এই ফেসিয়াল-এর সবচেয়ে উপকারি দিক হলো যে, যে কোন বয়সি আর যে কোন ত্বকের অধিকারিণীরা এটি করতে পারেন।

তবে হ্যাঁ, ২০ বছর হলেই করা উচিত। কারণ, এর আগে সবার ত্বক অনেক নাজুক থাকে। আরেকটি কথা বলে রাখা ভালো, অ্যালার্জিক বিষয়ে খেয়াল রাখতে হবে। তাই আগেই পুরো মুখে অ্যাপ্লাই না করে অল্প জায়গায় টেস্ট করে দেখুন। এই ফেসিয়াল-এর শেষে আপনার ত্বক হয়ে উঠবে কুসুম কোমল, উজ্জ্বল আর স্বাস্থ্যকর।

ছবি - সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

আরও পড়ুন

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?
ত্বকের যত্ন

ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?

আচ্ছা ফেসিয়াল আপনারা কেন করেন বলুন তো? এই প্রশ্ন যদি আপনাকে করা হয় খুব সহজেই উত্তর দিতে পারবেন। কারণ আপনি প্রশ্নের উত্তরটা জানেন। যদি আপনাকে প্রশ্ন কর...

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে
ত্বকের যত্ন

অ্যারোমা ফেসিয়াল | এখন রূপচর্চা হবে ৫টি ধাপেই ঘরে বসে

অ্যারোমা ফেসিয়ালের কথা আমরা কে না শুনেছি? প্রায়ই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছি আমরা এই ফেসিয়ালের পেছনে। তবে আমরা যদি জেনে নেই কীভাবে ঘ...

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল বর্তমানে বহুল আলোচিত। সব মেয়ের মুখেই শোনা যায় এই ফেসিয়াল-এর কথা। এই ফেসিয়াল এখন গোল্ড ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়াল-এর মতই জনপ্রিয়। পার্ল ফেস...

…