পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পাপিয়া সুলতানা · Aug 23, 2013 · 1 min read

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল বর্তমানে বহুল আলোচিত। সব মেয়ের মুখেই শোনা যায় এই ফেসিয়াল-এর কথা। এই ফেসিয়াল এখন গোল্ড ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়াল-এর মতই জনপ্রিয়। পার্ল ফেসিয়াল করতে হলে সব সময় যে পার্লার-এ যেতে হবে তা নয়। ঘরে বসেই আপনি করতে পারেন এই পার্ল ফেসিয়াল আর আনতে পারেন আপনার চেহারায় এক অপরূপ লাবণ্য।

পার্ল ফেসিয়াল-এর কিছু উপকারিতা ও ফেসিয়াল করার নিয়ম

উপকারিতা

১) এটি ত্বক করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত

২)  বয়সের ছাপ দূর করে

৩)  ত্বক করে তোলে কোমল ও স্নিগ্ধ

প্রয়োজনীয় উপকরণ

১. পার্ল ক্রিম

২. পার্ল পাউডার

৩. ফ্রেশ ক্রিম

৪.  ক্লিনজার

৫.  দুধ

৬. পানি / গোলাপজল

৭.  তেল (শুষ্ক ত্বকের জন্য অলিভ ওয়েল ভালো)

৮.  মধু

৯.  ডিম

১০.  লেবুর রস

১১.  টোনার

পার্ল ফেসিয়াল করার পদ্ধতি

১) পার্ল পাউডার ও পার্ল ক্রিম সংগ্রহ 

পার্ল ফেসিয়াল করতে হলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হল খুব ভালো ও উন্নতমানের পার্ল পাউডার ও পার্ল ক্রিম কেনা। এই দুটি প্রসাধনী আপনি মার্কেট থেকে কিনে নেবেন।

২)  মুখ পরিষ্কার করুন

এখন আপনার মুখমণ্ডল ক্লিনজার দ্বারা ভালোমতো পরিষ্কার করুন। আপনি একটি তুলা দুধের মধ্যে ডুবিয়ে তা দিয়ে মুখমণ্ডল পরিষ্কার করতে পারেন। বেসন ও দুধের মিশ্রণও একটি ভালো ক্লিঞ্জার হিসেবে কাজ করে।

৩) পার্ল পাউডার-এর পেস্ট

এবার পার্ল পাউডার-এর একটি পেস্ট প্রস্তুত করুন। এর জন্য পার্ল পাউডার পানি অথবা গোলাপজলের সাথে মিশিয়ে নিন। যদি আপনার ত্বক শুষ্ক হয় তবে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান।

৪) ম্যাসাজ করুন

এবার পেস্টটি আপনার মুখমণ্ডলে ৫ মিনিটের মত ম্যাসাজ করুন এবং আরো ৫ মিনিট মুখে রাখুন। এবার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫) পার্ল ক্রিম লাগান

এবার মুখ মুছে পার্ল ক্রিম লাগান। আলতোভাবে লাগাবেন। খুব বেশি জোরে ঘষবেন না। এতে মুখ লাল হয়ে যেতে পারে। ক্রিম দিয়ে মুখ প্রায় ৫ মিনিট আলতো ভাবে ম্যাসাজ করুন।

৬) মাস্ক অ্যাপ্লাই করুন

এ পর্যায়ে মাস্ক প্রস্তুত করুন। যদি আপনি বয়সের ছাপ থেকে মুক্তি পেতে চান তবে ডিম ও মধু মেশান এবং তার সাথে লেবুর রস ও এক চামচ পার্ল পাউডার মেশান। এই মাস্ক-টি ধীরে ধীরে মুখে লাগান। দাগ থেকে মুক্তি পেতে চাইলে ফ্রেশ ক্রিম-এর সাথে ১ চামচ পার্ল পাউডার মেশান। মিশ্রণটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ফ্রেশ ক্রিম প্রস্তুত

ফ্রেশ ক্রিম প্রস্তুত করা কোন কঠিন কাজ নয়। ফ্রেশ ক্রিম পেতে হলে দুধ জ্বাল দিন ঘন করে এবং তার থেকে সর নিয়ে ফ্রিজে রেখে দিন। এভাবে প্রায় ১ দিন ফ্রিজে রাখলে আপনি ফ্রেশ ক্রিম পাবেন। তবে সর অল্প পরিমাণ হলে ১ দিন রাখার দরকার নেই। কয়েক ঘণ্টাতেই হয়ে যাবে। সবশেষে টোনার লাগিয়ে নিতে ভুলবেন না। জেনে নিলেন কিভাবে পার্ল ফেসিয়াল করতে হয়। তবে আর দেরী কেন? এখন-ই করুন ঘরে বসে পার্ল ফেসিয়াল আর আপনার ত্বকে নিয়ে আনুন মাধুর্য।

তো এবার ঘরেই করে নিন পার্ল ফেসিয়াল। তবে যাদের সেনসিটিভ ত্বক তাদের জন্য এই ফেসিয়াল তেমন উপযোগী নয়।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

আরও পড়ুন

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন

সামনেই আসছে ঈদ। সবার ঈদের কেনাকাটাও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে! সুন্দর পোশাকের সাথে সুন্দর সাজগোজটা কিন্তু তখনই পারফেক্টলি মানাবে যখন স্কিন-এ মেক...

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা হঠাৎ মুখ বেঁকে যাওয়ার কারণ ও চিকিৎসা
সুস্থতা

ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা হঠাৎ মুখ বেঁকে যাওয়ার কারণ ও চিকিৎসা

হঠাৎ করে কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখ একদিকে বেঁকে গেছে! কুলি করতে গেলে পানি ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে, চোখ বন্ধ করতে পারছেন না! কী ভয়ংকর অন...

ত্বকে স্কিনকেয়ার প্রোডাক্ট লেয়ারিং করুন ৮ টি সঠিক ধাপে!
ত্বকের যত্ন

ত্বকে স্কিনকেয়ার প্রোডাক্ট লেয়ারিং করুন ৮ টি সঠিক ধাপে!

হাজার হাজার টাকা দিয়ে স্কিনকেয়ার প্রোডাক্ট কিনে সেগুলো ইউজ করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে, আমাদের স্কিনই কোনো কেয়ার করছে না, তাই না? প্রায়ই অনেক আপুদে...

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

ক্যারট বা গাজরের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। গাজর রূপচর্চায় অতুলনীয়। গাজর নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে দ্বীপ্তিময় ও উজ্জ্বল। তবে আপনি...

…