ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা হঠাৎ মুখ বেঁকে যাওয়ার কারণ ও চিকিৎসা

মাহমুদা রোজী · Mar 09, 2022 · 1 min read

ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা হঠাৎ মুখ বেঁকে যাওয়ার কারণ ও চিকিৎসা

হঠাৎ করে কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখ একদিকে বেঁকে গেছে! কুলি করতে গেলে পানি ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে, চোখ বন্ধ করতে পারছেন না! কী ভয়ংকর অনুভূতি হবে তখন, তাই না? ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা হঠাৎ মুখ বেঁকে যাওয়ার কারণ কী, এই সম্পর্কে অনেকেই জানেন না! চলুন আজ এই রোগ সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই ফিজিওথেরাপি কনসালট্যান্ট এন্ড জেরোন্টলজিস্ট এর কাছ থেকে।

ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস

এটা এক ধরনের প্যারালাইসিস। আমাদের সপ্তম ক্রেনিয়াল নার্ভটিকে ফেসিয়াল নার্ভ বলে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, তখন তাকে ফেসিয়াল পলসি বা ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বলে। জন বেল নামের এক ভদ্রলোক এই রোগটি প্রথম আবিষ্কার করেন, সেজন্য একে বেলস পলসিও বলা হয়।

এটা কি পুরোপুরি ভালো হয়?

এই ক্ষেত্রে মুখের পেশীগুলো দুর্বল হয়ে যায় বা একপাশে প্যারালাইজড হয়ে যায়। এটি মুখের মাংসপেশীর সঙ্গে যুক্ত স্নায়ুগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়। তবে এই পেশীগুলো কিন্তু সাময়িকভাবে আক্রান্ত হয় এবং নিয়মিত চিকিৎসার ফলে এই রোগ সাধারণত পুরোপুরি ভালো হয়ে যায়। ফেসিয়াল পলসি সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভালো হতে শুরু করে। নার্ভ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর নির্ভর করে।

কাদের বেশি হয়?

এটি যেকোনো বয়সের মহিলা ও পুরুষের হতে পারে, তবে পুরুষের তুলনায় মহিলাদের এই রোগটি বেশি দেখা যায়। এছাড়াও প্রেগনেন্সির সময়, ফুসফুসের ইনফেকশন, ডায়াবেটিস এবং পরিবারের কেউ এই রোগে আক্রান্ত হবার ইতিহাস থাকলে ফেসিয়াল পলসি হবার সম্ভাবনা বেড়ে যায়।

ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস এর কারণ

  • ভাইরাল ইনফেকশন
  • মধ্য কর্ণে ইনফেকশন
  • ঠান্ডাজনিত কারণ
  • আঘাতজনিত ও মস্তিষ্কের স্ট্রোকজনিত কারণ
  • ফেসিয়াল টিউমার
  • কানের অপারেশন পরবর্তী ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি

লক্ষণগুলো কী কী?

এই রোগে আক্রান্ত রোগীর মুখ সাধারণত একদিকে বাঁকা হয়ে যায়। তবে শতকরা এক ভাগ রোগীর ক্ষেত্রে মুখের দুই পাশ আক্রান্ত হয়ে থাকে। রোগীর মুখের যে পাশ আক্রান্ত হয়েছে, সে পাশের চোখ বন্ধ হয় না এবং চোখ দিয়ে পানি পড়ে। অনেক সময় চোখ পুরোপুরি খুলতেও কষ্ট হয়ে থাকে। রোগী কপাল ভাঁজ করতে পারে না। এছাড়াও কিছু লক্ষণ থাকে, জেনে নিন সেগুলো সম্পর্কে।

  • চোখে জ্বালা-পোড়া করতে পারে
  • অনেক সময় 'ড্রাই আই' সমস্যা দেখা দেয়
  • কুলি করতে গেলে পানি গড়িয়ে পড়ে যায়
  • গালের মাংসপেশি ঝুলে যেতে পারে
  • খাবার চিবাতে ও গিলতে কষ্ট হয়
  • মুখের হাসি বেঁকে যায়
  • লালা ঝরতে থাকে
  • জিভ শুকিয়ে যায়
  • এছাড়াও জিভের সামনের অংশের স্বাদের অনুভূতি কমে যেতে পারে
  • মুখের আক্রান্ত পাশে ব্যথা হয়
  • বিশেষ করে চোয়াল এবং মাথায় ব্যথা হয়ে থাকে
  • অনেক সময় কথা বলতে কষ্ট হয়

রোগ নির্ণয়

বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে ও রোগীর ইতিহাস জেনে রোগ নির্ণয় করতে পারেন, তবে অনেক সময় কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা করার প্রয়োজন পড়ে।

চিকিৎসা

এর চিকিৎসা রোগের কারণের উপর নির্ভর করে। কী কারণে ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে, তার উপর নির্ভর করে মেডিসিন দেওয়া হয়ে থাকে। তবে সব ক্ষেত্রেই মেডিসিনেরর পাশাপাশি মূল চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। ফেসিয়াল পলসিতে আক্রান্ত হবার ৭২ ঘন্টার মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হলে রোগীর দ্রুত ভালো হয়ে যাবার সম্ভাবনা থাকে। সাধারণত এই রোগের জন্য স্টেরয়েড মেডিসিন ব্যবহার করা হয়। 'ড্রাই আই' প্রতিরোধ করার জন্য আই ড্রপ দেওয়া হয়ে থাকে। এছাড়া চোখ একেবারে বন্ধ না হলে ঘুমানোর সময় সার্জিক্যাল টেপ দিয়ে চোখ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।

ফিজিওথেরাপি

ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করে থাকেন। তার মধ্যে ফেসিয়াল মাসল এক্সারসাইজ, স্পিচ রি-এডুকেশন, বেলুনিং এক্সারসাইজ, ইলেক্ট্রো থেরাপি রয়েছে। অনেক সময় হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি নিলে দ্রুত সুস্থ হওয়া যায়। যদি নার্ভ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে রোগী সুস্থ হতে তিন থেকে ছয় মাস সময় লেগে যায়।

ঘরোয়া চিকিৎসা

১। ফেসিয়াল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে।

২। চোখের জ্বালা-পোড়া এবং ব্যথা কমাতে নরম টাওয়াল উষ্ণ পানিতে ভিজিয়ে চোখে সেঁক দেওয়া যায়।

৩। একটা গ্লাসে অল্প পানি নিয়ে তার ভেতর স্ট্র দিয়ে বুদবুদ তুলবেন। এতে ঠোঁটের চারপাশের মাংসপেশী শক্তিশালী হবে, পানি পান করার সময় আর গাল বেয়ে পড়ে যাবে না।

৪। কথা বলুন, এতে করে কথা বলার জড়তা কমে আসবে। কোনো শব্দ উচ্চারণে সমস্যা হলে প্রথমে স্বরবর্ণগুলো জোরে জোরে উচ্চারণ করুন। তারপর ব্যঞ্জনবর্ণ অনুশীলন করবেন।

৫। রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। ব্রেথিং এক্সারসাইজ, ইয়োগা এগুলো আপনাকে রিল্যাক্স থাকতে সাহায্য করবে।

৬। নিয়মিত ফিজিওথেরাপিস্টের শেখানো এক্সারসাইজ করবেন।

৭। নিয়মিত ৮ ঘন্টার ঘুম, হেলদি ডায়েট এবং প্রচুর পানি পানি করবেন। এসব ক্ষেত্রে হেলদি লাইফস্টাইল আরোগ্য লাভে সহায়তা করে।

ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা হঠাৎ মুখ বেঁকে যাওয়ার কারণ ও চিকিৎসা সম্পর্কে আজ আমরা অনেক কিছুই জানলাম। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

  ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

আরও পড়ুন

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস এর লক্ষণ ও চিকিৎসা
সুস্থতা

গুলেন ব্যারি সিনড্রোম বা জিবিএস এর লক্ষণ ও চিকিৎসা

গুলেন ব্যারি সিনড্রোম বা সংক্ষেপে জিবিএস হচ্ছে এমন একটি মারাত্বক রোগ যা মাংশপেশীকে দুর্বল করে ধীরে ধীরে শরীরের শক্তি কমিয়ে দেয়। একপর্যায়ে নড়াচড়ার স...

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ফেসিয়াল পরবর্তী ত্বকের যত্নে ১০টি নিয়ম সম্পর্কে জেনে নিন!

আমরা ত্বকের যত্নে অনেক ধরনের ফেসিয়াল করে থাকি। তাতে করে স্কিন হয়তো একদিন কিংবা কয়েকদিন সুন্দর থাকে। কিন্তু একদিনের জন্য সুন্দর থাকাটা তো আমাদের উদ্দেশ...

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল | ঘরে বসেই ৬টি ধাপে করে ফেলুন ত্বকের যত্ন

পার্ল ফেসিয়াল বর্তমানে বহুল আলোচিত। সব মেয়ের মুখেই শোনা যায় এই ফেসিয়াল-এর কথা। এই ফেসিয়াল এখন গোল্ড ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়াল-এর মতই জনপ্রিয়। পার্ল ফেস...

ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই
রিভিউ

ডিপ ক্লিন ও গ্লোয়িং লুক একটি ফেসিয়াল ওয়াশ দিয়েই

আচ্ছা কেমন হয়, যদি একটি ফেইস ওয়াশই আপনার স্কিনকে ডিপ ক্লিন করার পাশাপাশি ফেইসে গ্লোয়িং লুক এনে দিতে পারে? স্কিন কেয়ারের ব্যাপারে আমরা অনেকেই খুব বেশি...

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে
রিভিউ

গ্রুমি ফেসিয়াল ক্লেনজিং ব্রাশ। ত্বকের যত্নে ক্লেনজিং হোক সঠিকভাবে

বাহিরের ধুলাবালি, মেকআপ আর পল্যুশন- এ সবকিছুর প্রভাবই সরাসরি পড়ে আমাদের ত্বকের ওপর। আর এসব কিছু থেকে ত্বককে পরিষ্কার করতে দরকার প্রপার ক্লেনজিং। প্রপা...

…