পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে ডায়েট চার্ট কেমন হওয়া উচিত?

তানিজা ইসলাম · Aug 05, 2020 · 1 min read

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে ডায়েট চার্ট কেমন হওয়া উচিত?

মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম অন্যতম। সংক্ষেপে PCOS বলা হয়। এর ফলে প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নির্গমন হয় না অর্থাৎ এনুভুলেশন (ডিম্বস্ফুটনের সমস্যা) হয়। সেই সাথে নানা রকম জটিলতা দেখা যায়, যেমন- অনিয়মিত মাসিক, অতিরিক্ত ফেসিয়াল হেয়ার গ্রোথ, কন্সিভ করতে সমস্যা হওয়া ইত্যাদি। নিয়মিত শরীরচর্চা ও সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এটাকে অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে কেমন ডায়েট চার্ট মেনে চলতে হবে, সেটা অনেকেই হয়তো জানেন না। এ সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের সাথে সাথে সঠিক ডায়েট প্ল্যান মেনে চলা উচিত। চলুন তাহলে জেনে নেই এর কারণগুলো কী কী এবং কোন কোন খাবার আপনার ডায়েট চার্টে রাখা প্রয়োজন!

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) এর কারণগুলো জেনে নিন

পিসিওএসে মেয়েদের স্ত্রী হরমোনের মাত্রা কমার পাশাপাশি পুরুষ হরমোনের মাত্রা বাড়তে থাকে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম এর প্রভাবে শরীরে মারাত্মক ক্ষতিকর কোন সমস্যা হয় না, তবে এটি শরীরে হরমোনের ভারসম্য নষ্ট করে। এর ফলে প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নির্গমন হয় না, এই ডিম্বাণুগুলো ওভারিতে পানির থলে বা সিস্ট তৈরি করে ওভারির চারপাশে জমা হয়। এর পেছনের কারণগুলো হল-

  • অস্বাস্থ্যকর জীবনযাপন ও অতিরিক্ত মানসিক চাপ
  • জিনগত কারণ
  • অতিরিক্ত শারীরিক ওজন
  • শরীরে হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি।

কোন কোন খাবার আপনার ডায়েট চার্টে রাখা প্রয়োজন

ফলিক অ্যাসিড

ফলিক অ্যাসিড - shajgoj.com

ফলিক অ্যাসিড ফিমেল রিপ্রোডাক্টিভ অরগ্যান সুস্থ রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। ইনফার্টিলিটি রোধ করতে এটি কার্যকর। তাই আপনি যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমে ভুগে থাকেন, প্রতিদিনের খাদ্যতালিকাতে ফলিক অ্যাসিড যোগ করে নিন। পালং শাক, কলমি শাক, কলিজা, সবুজ শাক, ব্রকলি, বাঁধাকপি, ডিম, বাদাম, পনির এগুলোতে ফলিক অ্যাসিড আছে।

আমিষ

উচ্চ আমিষসমৃদ্ধ খাদ্য পিসিওএস রোগীদের জন্য খুবই প্রয়োজন। যেমন- মুরগির মাংস, মাছ, ডিম, দুধ, দই, ডাল ইত্যাদি। প্রতিদিনের ডায়েট চার্টে প্রোটিন রাখতেই হবে। একবারে বেশি করে না খেয়ে ছয়টি ভাগে মিল টাইম ভাগ করে নিতে পারেন। উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার বিপাকক্রিয়াকে সচল রাখে এবং এটিকে বলা হয় শরীরের ফুয়েল সোর্স (fuel source)!

হাই ফাইবার ফুড

হাই ফাইবার ফুড - shajgoj.com

সবুজ শাক সবজি, বেরি জাতীয় ফল, আপেল, কলা, মিষ্টি কুমড়া, ব্রকলি, পাকা আম ইত্যাদি ফাইবার যুক্ত খাদ্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রমে ভোগা নারীদের অবশ্যই গ্রহণ করা উচিত। এসব খাবার শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এটি ব্লাডে সুগারের ইমপ্যাক্ট কমাতে হেল্প করবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে। আঁশ আমাদের শরীরের জন্য খুবই দরকারি। তাই আপনার রেগুলার ডায়েটে এই খাবারগুলো রাখুন।

ভিটামিন বি-১২

ভিটামিন বি-১২ পিসিওএস রোগীদের প্রজননক্ষমতা ধরে রাখতে সাহায্য করে। এটি এক ধরনের ওয়াটার স্ল্যুবল ভিটামিন, প্রতিদিনের ডায়েটে এটি রাখা উচিত। মূলত প্রাণীজ খাবারে পাওয়া যায়, যেমন- ডিম, ছোট মাছ, সামুদ্রিক মাছ, মাংস, কলিজা, দুধ ইত্যাদি। অবশ্যই ভালোভাবে রান্না করে খেতে হবে, না হলে ব্যাকটেরিয়ার সংক্রমন হতে পারে।

কোন খাবারগুলো বর্জন করা উচিত 

তেলে ভাজা খাবার, প্রসেসড ফুড যেমন- সসেস, অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, কোল্ড ড্রিংকস, কেক, পেস্ট্রি এই জাতীয় খাবার আপনার ওজন বাড়ানোর সাথে সাথে শরীরের মারাত্মক ক্ষতি করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে একদমই এড়িয়ে চলবেন এগুলো। ইদানীং ইয়াং জেনেরেশনের অনেক মেয়েরাই সিগারেটে অভ্যস্ত হচ্ছে, যেটার পরিনতি ভয়াবহ। নিকোটিন প্রজননক্ষমতা কমিয়ে দেয়ার পরোক্ষ একটি কারণ। এই ধরনের অভ্যাস থাকলে, সেটা পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে হবে। পিসিওএস কন্ট্রোলে রাখতে নিয়ন্ত্রিত জীবনযাত্রার কোনো বিকল্প নেই।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে ডায়েট চার্ট কেমন হওয়া উচিত সেটা জানা হয়ে গেলো। প্রচুর পানি পান করুন, মৌসুমি ফলমূল গ্রহন করুন, নিয়মিত ব্যায়াম করে শরীর ফিট রাখুন। ১৫ থেকে ৪৪ বছর বয়সী নারীদের এই সমস্যা হওয়ার প্রবণতা বেশি থাকে, এটা বন্ধ্যাত্বের অন্যতম কারণও বটে। তাই মাসিক নিয়মিত না হলে চেকআপ করাতে ভুলবেন না, ডাক্তারের পরামর্শ মেনে চলুন এবং নিয়মমতো স্বাস্থ্যকর খাবার খান। ভালো থাকুন, ভালো রাখুন।

ছবি- healinglifestyles, gemhospital, parenting.firstcry

সম্পর্কিত লেখা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?
মা ও শিশু

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) একটি পরিচিত হরমোনের সমস্যা যা প্রতি এক শত জন নারীর মধ্যে আট থেকে দশ জনের থাকতে পারে। যারা এনুভুলেশনের (ডিম্বস্ফু...

পিসিওএস (PCOS) কী এবং এ রোগে কোন ধরনের খাবার খাবেন?
সুস্থতা

পিসিওএস (PCOS) কী এবং এ রোগে কোন ধরনের খাবার খাবেন?

২৯ বছর বয়সী সামিরা বেশ কিছুদিন ধরে গর্ভধারণের চেষ্টা করছেন। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকায় থাকায় বেশ সমস্যা হচ্ছে তার। এই রোগকে সংক্ষেপে পি...

পিসিওএস নিয়ন্ত্রণ করতে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?
সুস্থতা

পিসিওএস নিয়ন্ত্রণ করতে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বর্তমান যুগের নারীদের জন্য অন্যতম প্রধান একটি স্বাস্থ্য সমস্যা। কারো হয়তো ইতিমধ্যেই পিসিওএস আছে বলে চিন্তিত,...

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন
সুস্থতা

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার এখন অস্বাভাবিক বা রেয়ার কোন রোগ নয়। আমরা প্রায়ই আমাদের আশেপাশে অনেক মহিলাকে এ রোগে আক্রান্ত হতে দেখি বা শুনি। কিন্তু...

আরও পড়ুন

পিসিওএস নিয়ন্ত্রণে রাখতে পুষ্টিবিদের পরামর্শ
স্বাস্থ্য

পিসিওএস নিয়ন্ত্রণে রাখতে পুষ্টিবিদের পরামর্শ

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস একটি পরিচিত হরমোনাল সমস্যা,যা প্রতি ১০০ জন নারীর মাঝে ৭ থেকে ৮ জনের দেখা যায়। পিসিওএস আছে এমন ৬০-৭০ শতাংশ নারী...

ওভারিয়ান সিস্ট
মা ও শিশু

ওভারিয়ান সিস্ট

সন্তান গ্রহণে ইচ্ছুক মায়েদের নতুন দুশ্চিন্তার নাম ওভারিয়ান সিস্ট। আজকাল অনেক বেশি আল্ট্রাসাউন্ড করানোর ফলে এই সিস্ট আগের তুলনায় বেশি সনাক্ত করা যাচ্ছে...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
সুস্থতা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

অনিয়মিত মাসিক নিয়ে মেয়েদের দুশ্চিন্তার অন্ত নেই ৷ অনিয়মিত মাসিক এবং বন্ধ্যাত্বের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ৷ মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে ৫-১০% এই...

PCOS এর কারণে স্কিন ও হেয়ারে কী ধরনের প্রবলেম দেখা দেয়?
বিউটি টিপস

PCOS এর কারণে স্কিন ও হেয়ারে কী ধরনের প্রবলেম দেখা দেয়?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS সম্পর্কে এখন কম বেশি সবারই ধারণা আছে। টিনেজ থেকে শুরু করে ম্যাচিউরড, যেকোনো নারীরই PCOS হতে পারে। এর মেইন সিম্পটম...

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?
মা ও শিশু

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?

ওভারিয়ান সিস্ট এবং টিউমার দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এ নিয়ে কনফিউশন থেকে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও সঠিকভাবে বুঝতে না পারার জন্য রোগীরা দুঃচিন...

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?
সুস্থতা

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার কিভাবে বুঝবেন? দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এদের পার্থক্য করা রোগীদের জন্য কঠিন হয়ে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও তারা দুশ...

…