পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?

sub-editor · Nov 30, 2015 · 1 min read

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) একটি পরিচিত হরমোনের সমস্যা যা প্রতি এক শত জন নারীর মধ্যে আট থেকে দশ জনের থাকতে পারে। যারা এনুভুলেশনের (ডিম্বস্ফুটনের সমস্যা) কারণে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন তাদের মধ্যে শতকরা ৭৫ জনের পিসিওএস দেখা যায়। এই সমস্যার  সঠিক কোন কারণ জানা না গেলেও এটিকে একটি বংশগত রোগ বলা যায়।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম হলে কি হয়?

পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম এর প্রভাবে শরীরে মারাত্মক ক্ষতিকর কোন সমস্যা হয় না,তবে এটি শরীরে হরমোনের ভারসম্য নষ্ট করে। এর ফলে প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নির্গমন হয় না। এই ডিম্বাণুগুলো ওভারিতে পানির থলে বা সিস্ট তৈরি করে ওভারির চারপাশে মালার মত জমা হয়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে মাসিক সময় মত হয় না।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম বা পিসিওএস - shajgoj.com

কখনো কখনো মাসিক বন্ধ হয়ে যেতে পারে। আক্রান্ত নারীদের ঠিকমত ওভুলেশন না হওয়ায় কনসিভ করতে সমস্যা হয়। পিসিওএস আক্রান্ত ওভারি থেকে পুরুষ হরমোন এন্ড্রোজেনের নিঃসরণ বেড়ে যায়। এর ফলে ব্রন,কালো দাগ,শরীরের ওজন বৃদ্ধি,চুল পড়া এবং শরীরে অবাঞ্চিত পশম বেড়ে যায়।

কীভাবে সনাক্তকরণ সম্ভব?

পিসিওএস সনাক্তকরণের জন্য কোন নির্দিষ্ট টেষ্ট বা পরীক্ষা নাই। উপর্যুক্ত উপসর্গগুলো যদি থেকে থাকে তবে অভিজ্ঞ গাইনী বিশেষজ্ঞের তত্বাবধানে কিছু পরীক্ষা করাতে হবে।

আল্ট্রাসনোগ্রাম করে ওভারিতে সিস্ট আছে কিনা দেখা হয়। সাধারণত ওভারিতে দশ-বারো বা এর অধিক সিস্ট থাকলে ওই ওভারিকে পলিসিস্টিক ওভারি বলে।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম দেখতে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা - shajgoj.com

রক্ত পরীক্ষার মাধ্যমে কিছু হরমোন পরিমাপ করা হয়।  পিসিওএস আক্রান্তদের পুরুষ হরমোনের (এন্ডোজেন এবং টেস্টস্টেরন) আধিক্য দেখা যায়। FSH ও LH হরমোনের অনুপাত পরিবর্তন এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রা দেখে এনুভুলেশন সনাক্ত করা হয়। এছাড়া রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা দেখা যেতে পারে।

চিকিৎসা পদ্ধতি

পিসিওএস এর নির্দিষ্ট কোন চিকিৎসা পদ্ধতি নাই। লক্ষণ এবং রোগীর চাহিদা অনুযায়ী চিকিৎসা দেয়া হয়।

যারা বাচ্চা নিতে আগ্রহী তাদেরকে ডিম্বস্ফুটনের জন্য প্রয়োজনীয়  ঔষুধ দেয়া হয়।  কারো কারো ক্ষেত্রে অপারেশন করার দরকার হতে পারে। সাধারণত ল্যাপারোস্কপি করে সিস্ট রাপচার করা হয়(ওভারিয়ান ড্রিলিং)। এই চিকিৎসা পদ্ধতি ওভারি থেকে হরমোনের অস্বাভাবিক নি:সরণকে স্বাভাবিক করে ডিম্বস্ফুটনের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

যারা বাচ্চা নিতে  চান না এবং অনিয়মিত মাসিকে ভুগছেন তাদেরকে মাসিক বা পিরিয়ড নিয়মিত করার জন্য জন্মনিয়ন্ত্রণের পিল বা প্রজেস্টেরন জাতীয়  ঔষুধ দেয়া হয়। এই ঔষুধগুলো একদিকে যেমন হরমোনের ভারসাম্য ফিরিয়ে এনে মাসিক নিয়মিত করে, অন্যদিকে  পুরুষ হরমোনের মাত্রা ঠিক করে ত্বকের ব্রন ও অতিরিক্ত লোম দূরীকরণে সাহায্য করে।

পিসিওএস এ যারা ভুগছেন তাদের কিছু দীর্ঘমেয়াদি জটিলতা হবার সম্ভাবনা থাকে।  পিসিওএস আক্রান্তদের শরীর ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। এরফলে রক্তে শর্করার পরিমান বেড়ে যায় এবং ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে। এছাড়া কোলেস্টেরলের মাত্রা,হৃদরোগ ও জরায়ু ক্যান্সার এর ঝুঁকি বেড়ে যায়। তবে জীবনযাত্রার পরিবর্তন ও সঠিক খাদ্যাভ্যাস এর মাধ্যমে জটিলতা এড়ানো যায়।

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম বা পিসিওএস-এর মূল নিরাময়ক হচ্ছে নিয়মিত শরীরচর্চা এবং পুষ্টিকর খাবার গ্রহনের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। সঠিক ওজন শরীরে হরমোনের ভারসম্য ফিরিয়ে আনে এবং দীর্ঘমেয়াদি জটিলতা হবার ঝুঁকি কমিয়ে দেয়।

লিখেছেন - ডা: নুসরাত জাহান

সহযোগী অধ্যাপক (গাইনী-অবস)

ডেলটা মেডিকেল কলেজ, মিরপুর-১, ঢাকা।

সম্পর্কিত লেখা

পিসিওএস (PCOS) কী এবং এ রোগে কোন ধরনের খাবার খাবেন?
সুস্থতা

পিসিওএস (PCOS) কী এবং এ রোগে কোন ধরনের খাবার খাবেন?

২৯ বছর বয়সী সামিরা বেশ কিছুদিন ধরে গর্ভধারণের চেষ্টা করছেন। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকায় থাকায় বেশ সমস্যা হচ্ছে তার। এই রোগকে সংক্ষেপে পি...

পিসিওএস নিয়ন্ত্রণ করতে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?
সুস্থতা

পিসিওএস নিয়ন্ত্রণ করতে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বর্তমান যুগের নারীদের জন্য অন্যতম প্রধান একটি স্বাস্থ্য সমস্যা। কারো হয়তো ইতিমধ্যেই পিসিওএস আছে বলে চিন্তিত,...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে ডায়েট চার্ট কেমন হওয়া উচিত?
সুস্থতা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে ডায়েট চার্ট কেমন হওয়া উচিত?

মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম অন্যতম। সংক্ষেপে PCOS বলা হয়। এর ফলে প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নির্গমন হয় না অর্থাৎ এনু...

পিসিওএস নিয়ন্ত্রণে রাখতে পুষ্টিবিদের পরামর্শ
স্বাস্থ্য

পিসিওএস নিয়ন্ত্রণে রাখতে পুষ্টিবিদের পরামর্শ

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস একটি পরিচিত হরমোনাল সমস্যা,যা প্রতি ১০০ জন নারীর মাঝে ৭ থেকে ৮ জনের দেখা যায়। পিসিওএস আছে এমন ৬০-৭০ শতাংশ নারী...

আরও পড়ুন

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?
মা ও শিশু

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?

ওভারিয়ান সিস্ট এবং টিউমার দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এ নিয়ে কনফিউশন থেকে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও সঠিকভাবে বুঝতে না পারার জন্য রোগীরা দুঃচিন...

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন
সুস্থতা

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার এখন অস্বাভাবিক বা রেয়ার কোন রোগ নয়। আমরা প্রায়ই আমাদের আশেপাশে অনেক মহিলাকে এ রোগে আক্রান্ত হতে দেখি বা শুনি। কিন্তু...

ওভারিয়ান সিস্ট
মা ও শিশু

ওভারিয়ান সিস্ট

সন্তান গ্রহণে ইচ্ছুক মায়েদের নতুন দুশ্চিন্তার নাম ওভারিয়ান সিস্ট। আজকাল অনেক বেশি আল্ট্রাসাউন্ড করানোর ফলে এই সিস্ট আগের তুলনায় বেশি সনাক্ত করা যাচ্ছে...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
সুস্থতা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

অনিয়মিত মাসিক নিয়ে মেয়েদের দুশ্চিন্তার অন্ত নেই ৷ অনিয়মিত মাসিক এবং বন্ধ্যাত্বের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ৷ মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে ৫-১০% এই...

PCOS এর কারণে স্কিন ও হেয়ারে কী ধরনের প্রবলেম দেখা দেয়?
বিউটি টিপস

PCOS এর কারণে স্কিন ও হেয়ারে কী ধরনের প্রবলেম দেখা দেয়?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS সম্পর্কে এখন কম বেশি সবারই ধারণা আছে। টিনেজ থেকে শুরু করে ম্যাচিউরড, যেকোনো নারীরই PCOS হতে পারে। এর মেইন সিম্পটম...

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?
সুস্থতা

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার কিভাবে বুঝবেন? দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এদের পার্থক্য করা রোগীদের জন্য কঠিন হয়ে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও তারা দুশ...

…