ওভারিয়ান সিস্ট

সাজগোজ উপ সম্পাদক · Sep 24, 2013 · 1 min read

ওভারিয়ান সিস্ট

সন্তান গ্রহণে ইচ্ছুক মায়েদের নতুন দুশ্চিন্তার নাম ওভারিয়ান সিস্ট। আজকাল অনেক বেশি আল্ট্রাসাউন্ড করানোর ফলে এই সিস্ট আগের তুলনায় বেশি সনাক্ত করা যাচ্ছে। আমাদের ধারনা সিস্ট মানেই ক্যান্সার। আসলেই কি তাই? অজানা আশঙ্কা দূর করতেই জেনে নিন ওভারিয়ান সিস্টের বিস্তারিত।

ওভারিয়ান সিস্ট কি?

ওভারিয়ান সিস্ট হলো ওভারিতে থাকা ফ্লুইডযুক্ত থলে, যা ওভারিতেই সৃষ্টি হয়। ওভ্যুলেশনের তৈরি হওয়া এ সকল সিস্ট কিন্তু আসলে ক্যান্সার নয়। এগুলোকে বলা হয় ফাংশনাল সিস্ট। সৃষ্টি হওয়ার তিন থেকে দশ মাসের মধ্যে এগুলো আপনা আপনি ছোট হয়ে যায়। কিন্তু এগুলো কেন তৈরি হয়? কারণ প্রতি মাসে ডিম্বানু তৈরি করা ওভারি বা ডিম্বাশয়ের সাধারণ কাজ। ওভ্যুলেশনের সময় ওভারির ভেতরে সিস্টের মতো দেখতে ফলিকলের সৃষ্টি হয়। ডিম্বাণু নিঃসরণের পর পরিণত ফলিকল গুলো নষ্ট হয়ে যায়। যদি এই স্বাভাবিক প্রক্রিয়াটি ঠিক ঠাক না চলে তবেই ওভারিয়ান সিস্ট দেখা দিতে পারে। যদিও এগুলো অধিকাংশ সময়ই নন ফাংশনাল বা ফিজিওলজিক, তবে সন্তান ধারনে সক্ষম, এমন চার থেকে দশ শতাংশ মহিলা একটু জটিল প্রকৃতির সমস্যা ‘ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে’ বা পিসিও তে ভোগেন, যার প্রধান বৈশিষ্ট্য একাধিক সিস্ট।

ওভারিয়ান সিস্টের কারণঃ

• অনিয়মিত ঋতুচক্র শুরু হলে

• বন্ধ্যাত্ব

• বংশগত ইতিহাস

• ১১ বছর বা তার চেয়ে কম বয়সে ঋতুচক্র শুরু হলে

• হরমনাল ইমব্যালান্স

• শরীরের উপরের অংশে বেশি মেদ জমলে

ওভারিয়ান সিস্টের লক্ষণঃ

সাধারণ ভাবে কোন লক্ষণ দেখা যায় না। রুটিন চেক আপ অথবা আলট্রাসাউন্ডের ফলে ধরা পড়তে পারে। কিছু উপসর্গ আছে যা অন্য অনেক সমস্যার সময়ও হতে পারে, যেমন- অ্যাপেন্ডিসাইটিস, পিত্তথলির পাথর, কিডনি পাথর, আলসার বা ইন্টেসটিনাল ইনফেকশন ইত্যাদি।

অন্য সকল ওভারিয়ান সিস্টের লক্ষণের মধ্যে আছেঃ

তলপেটে ব্যথা, অনিয়মিত ঋতুচক্র, ইন্টারকোর্সের পরে পেলভিক পেইন, প্রস্রাবে ব্যথা, বমি বমি ভাব, রক্তপাত ইত্যাদি।

ওভারিয়ান সিস্টের সনাক্তকারী পরীক্ষাঃ

• পেলভিক এক্সামঃ পেলভিক এক্সামের মাধ্যমে ওভারিয়ান সিস্ট ধরা পড়তে পারে। সিস্টের সন্দেহ থাকলে আল্ট্রাসাউন্ড করাতে হবে।

• পেলভিক আল্ট্রাসাউন্ডঃ এটি সিস্টের অস্তিত্ব ও তার প্রকৃতি জানান দেয়।

• ল্যাপারোস্কোপিঃ এটি সিস্টের ডায়াগোনিসিস ও চিকিৎসায় বেশ কার্যকরী।

প্রতিকারঃ

যদি তেমন কোন লক্ষণ না থাকে বা আল্ট্রাসাউন্ডেও বিশেষ কিছু ধরা না পড়ে তাহলে ৬ সপ্তাহ পরে আর একবার পেলভিক এক্সাম ও আল্ট্রাসাউন্ড করিয়ে দেখা প্রয়োজন। সময়ের সাথে সাথে সেটি নষ্ট-ও হয়ে যেতে পারে। যদি ফাংশনাল সিস্ট হয় এবং সামান্য উপসর্গ থাকে তাহলে চিকিৎসকেরা সাধারণত ঔষধ দেয় যেন হরমোন লেবেলের তারতম্য ঘটিয়ে সিস্টের আকার ছোট করা যায়। আকার বেশি বড় হলে ও ব্যথা হলে অপারেশন করতে হতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকেরাই সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করবে।

প্রতিরোধঃ

• কিছু উপায় আছে যাতে ওভারিয়ান সিস্টের সমস্যা কিছুটা কমিয়ে দেয়া যায়;

• পরিমিত ও সুষম আহার

• ব্যায়াম ও বিশ্রাম

• অতিরিক্ত চাপ না নেয়া বা চাপ মুক্ত থাকা

• হরমোনাল ব্যালেন্স বজায় রাখা। প্রয়োজনে আয়ুর্বেদিক চিকিৎসা বা ঔষধ হরমোনাল ব্যাল্যান্সের জন্য ব্যবহার করা যেতে পারে।

• সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি

ওভারিয়ান সিস্ট হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতা ও সময়নুযায়ী চিকিৎসায় আপনাকে দিতে পারে

এ সমস্যা থেকে মুক্তি।

লিখেছেনঃ বৈশাখী

ছবিঃ স্মিতাসডেস্ক.ব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?
মা ও শিশু

ফাংশনাল ওভারিয়ান সিস্ট | লক্ষণ ও চিকিৎসা জানেন কি?

ওভারিয়ান সিস্ট এবং টিউমার দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এ নিয়ে কনফিউশন থেকে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও সঠিকভাবে বুঝতে না পারার জন্য রোগীরা দুঃচিন...

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন
সুস্থতা

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার সম্পর্কে জানুন এবং সচেতন হোন

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার এখন অস্বাভাবিক বা রেয়ার কোন রোগ নয়। আমরা প্রায়ই আমাদের আশেপাশে অনেক মহিলাকে এ রোগে আক্রান্ত হতে দেখি বা শুনি। কিন্তু...

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?
সুস্থতা

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার | কখন কী করা উচিত?

ওভারিয়ান সিস্ট নাকি টিউমার কিভাবে বুঝবেন? দুটি আলাদা বিষয় হলেও অনেক সময় এদের পার্থক্য করা রোগীদের জন্য কঠিন হয়ে যায়, যার ফলে নরমাল সিস্ট হলেও তারা দুশ...

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

আজকাল মেয়েদের অনেকেরই ডিম্বাশয়ে এক ধরনের সিস্ট হয়, যে সিস্ট সম্পর্কে আমাদের সকলের ধারণা অতি সীমিত। সেটি হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্ট হচ্ছে এক ধরনের...

আরও পড়ুন

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?
মা ও শিশু

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | কি করে হবে প্রতিকার?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) একটি পরিচিত হরমোনের সমস্যা যা প্রতি এক শত জন নারীর মধ্যে আট থেকে দশ জনের থাকতে পারে। যারা এনুভুলেশনের (ডিম্বস্ফু...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে ডায়েট চার্ট কেমন হওয়া উচিত?
সুস্থতা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম (পিসিওএস) থাকলে ডায়েট চার্ট কেমন হওয়া উচিত?

মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম অন্যতম। সংক্ষেপে PCOS বলা হয়। এর ফলে প্রতি মাসে ওভারি থেকে ডিম্বাণু নির্গমন হয় না অর্থাৎ এনু...

পিসিওএস (PCOS) কী এবং এ রোগে কোন ধরনের খাবার খাবেন?
সুস্থতা

পিসিওএস (PCOS) কী এবং এ রোগে কোন ধরনের খাবার খাবেন?

২৯ বছর বয়সী সামিরা বেশ কিছুদিন ধরে গর্ভধারণের চেষ্টা করছেন। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকায় থাকায় বেশ সমস্যা হচ্ছে তার। এই রোগকে সংক্ষেপে পি...

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
সুস্থতা

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

অনিয়মিত মাসিক নিয়ে মেয়েদের দুশ্চিন্তার অন্ত নেই ৷ অনিয়মিত মাসিক এবং বন্ধ্যাত্বের অন্যতম কারণ পলিসিস্টিক ওভারি ৷ মেয়েদের হরমোনাল সমস্যার মধ্যে ৫-১০% এই...

মিলিয়া আসলে কী আর এই স্কিন কনসার্ন কীভাবে দূর করা যায়?
ত্বকের যত্ন

মিলিয়া আসলে কী আর এই স্কিন কনসার্ন কীভাবে দূর করা যায়?

ত্বকের সৌন্দর্য নিয়ে এখন আমরা সবাই বেশ সচেতন। সবাই চায় হেলদি, ফ্ললেস স্কিন। ছোট ছোট বাম্পস দেখলে মনটাই খারাপ হয়ে যায়, তাই না? দেখলে মনে হবে ব্রণ, কিন্...

ব্রেস্ট লাম্প (চাকা) মানেই ক্যান্সার নয়
সুস্থতা

ব্রেস্ট লাম্প (চাকা) মানেই ক্যান্সার নয়

ব্রেস্ট লাম্প বা ব্রেস্টে চাকা অনুভূত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয়। তবে ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার নয়। ক্যান্সার ছাড়াও ব্রেস্টে বিভিন্ন ক...

…